সূরা আলে-ইমরান ৮৩ আল্লাহরই কথা, অথচ তা আল্লাহ্র কথা নয়। আর তারা জেনে-শুনে আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে । (৭৯) কোন মানুষকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করার পর সে বলবে যে, 'তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও'_-এটা সম্ভব নয়। বরং তারা বলবে, 'তোমরা আল্লাহ্ওয়ালা হয়ে যাও, যেমন তোমরা কিতাব শেখাতে এবং যেমন তোমরা নিজেরাও পড়তে ।' (৮০) তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে, তোমরা ফেরেশতা ও নবীগণকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরী শেখাবে ? তফসীরের সার-সংক্ষেপ নিশ্চয় তাদের মধ্যে আছে, যারা স্বীয় জিহ্বাকে বাঁকিয়ে গ্রন্থ পাঠ করে ( অর্থাৎ এতে কোন শব্দ অথবা ভ্রান্ত তফসীর যুক্ত করে দেয়। সাধারণত ভুল পাঠকারীকে বক্রভাষী বলা হয়)__যাতে তোমরা (যারা শোন) একেও (অর্থাৎ যা সংযুক্ত করা হয়েছে সেগুলোকেও) গ্রন্থের অংশ মনে কর, অথচ তা গ্রন্থের অংশ নয় এবং (শুধু ধোকা দেওয়ার জন্য এ পন্থাকেই যথেষ্ট মনে করে না। বরং মুখেও) বলে যে, এটা (শব্দ অথবা তফসীর) আল্লাহ্র পক্ষ থেকে (যে শব্দ ও নিয়ম-কানুন অবতীর্ণ হয়েছে, তা দ্বারা প্রমাণিত)। অথচ তা (কোনরূপেই) আল্লাহ্র পক্ষ থেকে নয়৷ (সুতরাং তা মিথ্যা। পরবর্তী আয়াতে আরও জোর দেওয়ার জন্য বলা হয়েছে), তারা আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করে এবং তারা (যে মিথ্যাবাদী, তা তারাও.মনে মনে) জানে । কোন মানবের পক্ষে এটা সন্ভব নয় যে, আল্লাহ্ (তো) তাকে গ্রন্থ, (ধর্মের) জ্ঞান এবং নবুয়ত দান করবেন, (এদের প্রত্যেকটির দাবি হচ্ছে কুফর ও শিরককে বাধা দান) আর সে মানুষকে বলবে £ আমার বান্দা (অর্থাৎ ইবাদতকারী) হয়ে যাও আল্লাহকে (অর্থাৎ তার একত্বাদকে) ছেড়ে । (অর্থাৎ নবুয়ত ও শিরকের প্রতি প্ররোচনা দানে একত্রিত হওয়া অসন্ভব)। কিন্তু (সেই নবী একথা বলবেন যে ) তোমরা আল্লাহ্-ভক্ত হয়ে যাও (অর্থাৎ একমাত্র আল্লাহ্র ইবাদত কর)। কারণ, তোমরা খোদায়ী গ্রন্থ অন্যকেও) শিক্ষা দাও এবং (নিজেরাও) পাঠ কর (এতে একত্ববাদের শিক্ষা রয়েছে)। আর সেই নবুয়তের গুণে গুণান্বিত ব্যক্তি একথা আদেশ করবেন না যে, তোমরা ফেরেশতাদেরকে ও পয়গম্বরগণকে পালনকর্তা সাব্যস্ত করে নাও। তোমরা (এ বিশেষ বিশ্বাসে বাস্তবে অথবা স্বীয় দাবিতে) মুসলমান হওয়ার পর সে কি তোমাদের কুফরী করার কথা বলতে পারে ? আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পয়গন্বরগণের নিষ্পাপ হওয়ার একটি যুক্তি £ ১: 4 ১141 নাজরানের প্রতিনিধিদলের উপস্থিতিতে কোন কোন ইহুদী ও খৃষ্টান বলেছিল ঃ হে মুহাম্মদ (সা)! আপনি কি চান যে, আমরা আপনার তেমনি উপাসনা করি, যেমন খৃ্টানরা ঈসা ইবনে মারইয়ামের উপাসনা করে ? হযরত (সা) বলেছিলেন ঃ (মাআযাল্লাহ) এটা কিরূপে সম্ভব যে, আমরা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করি অথবা অপরকে এর প্রতি আহবান জানাই ? আল্লাহ্ তা'আলা আমাকে এ //4.091019021-0017
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।