তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৭২ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের. স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর তারপর চল আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহ্র অভিসম্পাত করি, যারা মিথ্যাবাদী ।” (৬২) নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ । আর এক আল্লাহ্‌ ছাড়া-অন্য কোন ইলাহ্‌ নেই। আর আল্লাহ্‌; তিনিই হলেন: পরাক্রমশালী, মহাপ্রাজ্ঞ। (৬৩) তারপর যদি তারা গ্রহণ না করে, তাহলে - ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ্‌ জানেন । তফসীরের সার-সংক্ষেপ নিশ্চয় হযরত ঈসা (আ)-এর বিস্ময়কর অবস্থা আল্লাহ্‌র কাছে (অর্থাৎ প্রকৃত প্রস্তাবে) হযরত আদম (আ)-এর (বিস্ময়কর অবস্থার) অনুরূপ । তিনি তাকে মাটি দিয়ে তৈরি করেছেন। এবং তাকে (অর্থাৎ আদমের কাঠামোকে) আদেশ করেছেন ঃ (প্রাণী) হয়ে যা। এতে সে (ধাণী) হয়ে গেল। এ বাস্তব ঘটনা (যা উপরে বর্ণিত হয়েছে) আপনার পালনকর্তার পক্ষ থেকে বর্ণিত হয়েছে)। অতএব, আপনি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। অনস্তর আপনার কাছে যে জ্ঞান এসেছে, তারপরও ঈসা (আ) সম্পর্কে কেউ আপনার সাথে বাদানুবাদ করলে আপনি উেত্তরে) বলে দিন ঃ (আচ্ছা, যদি যুক্তি-প্রমাণে কাজ না হয়, তবে) এস আমরা (ও তোমরা) ডেকে নিই আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের এবং স্বয়ং আমাদের ও তোমাদের । অতঃপর আমরা (সবাই মিলে মনেপ্রাণে) প্রার্থনা করি যে, (এ আলোচনায়) যারা অসত্যপন্থী, তাদের প্রতি আল্লাহ্‌র অভিসম্পাত হোক । নিশ্চয় এটাই (অর্থাৎ যা বর্ণিত হয়েছে) সত্য বিবরণ । আল্লাহ্‌ ব্যতীত কেউ উপাস্য হওয়ার যোগ্য নেই (এটা সত্তাগত তওহীদ)। আল্লাহ্‌ তা'আলাই পরাক্রান্ত, মহাবিজ্ঞ (এটা গুণগত তওহীদ)। অতঃপর (এ সব প্রমাণের পরেও) যদি (সত্য গ্রহণে) তারা বিমুখ হয়, তবে (আপনি তাদের বিষয়টি আল্লাহ্‌র দরবারে সমর্পণ করুন। কেননা,) নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা দুফৃতকার্ীদের সম্পর্কে পরিজ্ঞাত। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় কিয়াসের প্রামাণ্যভা 8১1/4 4 4০ ৬... 29 | এ আয়াত থেকে জানা যায় যে, কিয়াসও শরীয়তসম্মত প্রমাণ। কেননা আল্লাহ্‌ তা“আলা বলেছেন £ ঈসা (আ)-এর জন্য আদমের জন্মের অনুরূপ । অর্থাৎ আদম (আ)-কে যেমন জনক (ও জননী) ব্যতীত সৃষ্টি করা হয়েছে, ঈসা (আ)-কেও তদ্রুপ জনক ব্যতীত সৃষ্টি করা হয়েছে। অতএব, এখানে আল্লাহ্‌ তাআলা ঈসা (জা)-এর সৃষ্টিকে আদম. (আ)-এর সৃষ্টির উপর কিয়াস করার প্রতি ইঙ্গিত করেছেন ।__-(মাযহারী) _সুধাহালার সংজ্ঞা 8.......€:3121 03485 এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা মহানবী (সা)-কে মুবাহালা করার নির্দেশ দিয়েছেন । মুবাহালার সংজ্ঞা এই ঃ যদি সত্য ও মিথ্যার ব্যাপারে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং যুক্তিতর্কে মীমাংসা না হয়, তবে তারা সকলে মিলে আল্লাহ্‌র ///.0091019021-0017

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।