প্রথম সংক্করণে অনুবাদকের আরয ৬৪৮০1 ০8501 ০১৬৪ ৬৬ 6১৮৮৪ ভোহ5 ও এও লিল আল্লাহ্ তা“আলার হাজার শোকর যে অতি অল্প দিনের ব্যবধানেই তফসীরে মা“আরেফুল কোরআন-এর দ্বিতীয় খণ্ড আগ্রহী পাঠকগণের সামনে তুলে ধরা সম্ভব হলো। আল্লাহ্র রহমতে আট খণ্ডে সমাপ্ত এ বিরাট তফসীর গ্রন্থখানির অনুবাদ অতি দ্রুত পাঠকদের খেদমতে পেশ করার তওফীক হয়। এ যুগের সর্বাপেক্ষা নির্ভরযোগ্য এবং সর্ববৃহৎ তফসীরগ্রস্থ মা'আরেফুল কোরআনের বাংলা অনুবাদ প্রকাশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর একটা উন্দ্েখযোগ্য পরিকল্পনা । এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আ. জ. ম. শামসুল আলম, সচিব জনাব মোঃ সাদেক উদ্দিন, প্রশাসক জনাব মেজর এরফানউদ্দিন প্রমুখের আগ্রহ এবং সক্রিয় সহযোগিতা কাজটি দ্রুত সম্পাদনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হচ্ছে। এঁদের এবং অন্যান্য ঘারা বিভিন্নভাবে এ মহান গ্রস্থ অনুবাদ ও প্রকাশ করার ব্যাপারে সহযোগিতা করেছেন তাঁদের সকলের দুনিয়া ও আখিরাতের অশেষ কল্যাণ লাভের জন্য সকলের প্রতি দোয়ার আবেদন রইল। ২য় খণ্ড তরজমার ব্যাপারে আমাকে. সক্রিয়ভাবে সাহায্য করেছেন জনাব মাওলানা মু আ. আযীয, জনাব মাওলানা আবদুল লতিফ মাহমুদী, জনাব মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া ও জনাব মাওলানা সৈয়দ জহীরুল হক। এদের প্রত্যেকের কাছেই পাব পরিশেষে, এ মহান তফসীর গ্রন্থের অনুবাদ কিংবা মুদ্রণের ক্ষেত্রে কোথাও যদি কোন অসংলগ্রতা দৃষ্ট হয়, তবে তা অনুবাদককে অবহিত করে পরবর্তীতে সংশোধনের সুযোগ প্রদান করতে সকলের প্রতি বিনীত আরয রইল । বিনয়াবনত মুহিউদ্দীন খান //4.1091019021-0017
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।