তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড সম্পূর্ণ তিরোহিত হয়ে গেছে। এ আয়াতে ৮4 এ ১1১ এবং সূরা নিসার আয়াতেও ইহুদীদের রান বিশ্বাস খতন প্রসঙ্গে «14 ₹-£) 3:62) ১155 [3 বলা হয়েছে। অর্থাৎ ইহুদীরা নিশ্চিতই হযরত ঈসা (আ)-কে হত্যা করেনি, বরং আল্লাহ্‌ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। “নিজের কাছে তুলে নেওয়া* সশরীরে তুলে নেওয়াকেই বলা হয়। ঈসা (আ)-এর সাথে আল্লাহ্র পাচটি অঙ্গীকার $ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তাআলা ইহুদীদের বিপক্ষে হযরত ঈসা (আ)-এর সাথে পাঁচটি অঙ্গীকার করেছেন। সর্বপ্রথম অঙ্গীকার এই যে, তার মৃত্যু ইহুদীদের হাতে হত্যার মাধ্যমে হবে না, ব্রং প্রতিশ্রন্ত সময়ে স্বাভাবিক পন্থায় হবে। প্রতিশ্রত সময়টি কিয়ামতের নিকটতম যমানায় আসবে । তখন ঈসা আ) আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন। বিভিন্ন সহীহ্‌ ও মুতাওয়াতির হাদীসে এর বিবরণ উল্লিখিত হয়েছে। দ্বিতীয় অঙ্গীকার ছিল যে, হযরত ঈসা (আ)-কে আপাতত উর্ধজগতে তুলে নেওয়া হবে। রা পূরণের সংবাদ দিয়ে বলা হয়েছে ঃ এ 01555398555 65 নিশ্চিতই ইহুদীরা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ্‌ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। তৃতীয় অঙ্গীকার ছিল শত্রুদের অপবাদ থেকে মুক্ত করার ব্যাপারে । ১_, 4৮ “১ [ £ব ১:51 এ অঙ্গীকার এভাবে পূর্ণ হয়েছে যে, শেষ নবী (সা) আগমন করে ইহুদীদের যাবতীয় অপবাদ দূর করে দেন। উদাহরণত পিতা ব্যতিরেকে জন্মগহণ করার কারণে ইহুদীরা ঈসা (আ)-এর জন্ম বিষয়ে অপবাদ আরোপ করতো । কোরআন এ অভিযোগ খণ্ডন করে বলেছে যে, তিনি আল্লাহ্‌র কুদরত ও নির্দেশে পিতা ব্যতিরেকে জন্মগ্রহণ করেছেন। এটা কোন বিন্ময়কর ব্যাপার নয় । হযরত আদমের জনুগ্রহণ আরো বেশি বিন্ময়কর ব্যাপার ৷ কারণ তিনি পিতা ও মাতা উভয় ব্যতিরেকেই জন্মগ্রহণ করেন। ইহুদীরা ঈসা (আ)-এর বিরুদ্ধে খোদায়ী দাবি করার অভিযোগও এনেছিল ! কোরআনের অনেক আয়াতে এর বিপরীতে ঈসা (আ)-এর বন্দেগী ও মানবত্ের স্বীকারোক্তি বর্ণিত হয়েছে। চতুর্থ অঙ্গীকার এ১৯:। ১23| 4০৯3 আয়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ অবিশ্বাসীদের বিপক্ষে আপনার অনুসারীদের কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখা হবে । আয়াতে অনুসরণের অর্থ হযরত ঈসা (আ)-এর নবুয়তে বিশ্বাস করা ও স্বীকারোক্তি করা । এর জন্য যাবতীয় বিধি-বিধানে বিশ্বাস করা শর্ত নয়। এভাবে খৃষ্টান ও মুসলমান উভয় সম্প্রদায় তার অনুসারীদের অন্তর্ভুক্ত । কারণ মুসলমানরাও ঈসা (আ)-এর নবুয়তে বিশ্বাসী । এটা ভিন্ন কথা যে, এতটুকু বিশ্বাসই পরকালের মুক্তির জন্য যথেষ্ট নয়; বরং ঈসা (আ)-এর যাবতীয় বিধি-বিধানে বিশ্বাস করার ওপর পরকালের মুক্তি নির্ভরশীল. । হযরত ঈসা (আ)-এর অকাট্য বিধানাবলীর মধ্যে একটি ছিল এই যে, পরবর্তীকালে মুহাম্মদ (সা)-এর প্রতিও ঈমান আনতে হবে। খৃষ্টানরা এটি পালন করেনি । ফলে তারা আখিরাতের মুক্তি থেকে বঞ্চিত। মুসলমানরা এটিও পালন করেছে । ফলে তারা পরকালের মুক্তির অধিকারী হয়েছে। কিন্তু জগতে ইহুদীদের বিপক্ষে বিজয়ী রাখার অঙ্গীকার ///.091019021-0017

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।