৬২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড (৫৪) এবং কাফিররা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন । বন্ধুত আল্লাহ্ হচ্ছেন সর্বোতম কৌশলী. । (৫৫) আর স্মরণ কর, যখন আল্লাহ্ বললেন, 'হে ঈসা ! আমি তোমাকে নিয়ে নেবো এবং তোমাকে নিজের দিকে তুলে নেবো- কাফিরদের থেকে তোমাকে পবিত্র করে দেবো । আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যস্ত যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর জয়ী করে রাখবো । বস্তুত তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে । তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে, আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দেবো । তফসীরের সার-সংক্ষেপ তারা (অর্থাৎ যারা তার নবুয়ত অস্বীকার করেছিল, তাঁকে হত্যা ও নির্যাতন করার উদ্দেশ্যে) গোপন কৌশল অবলম্বন করলো ( সেমতে ষড়যন্ত্র ও কৌশলে তাকে গ্রেফতার করে শূলীতে চড়াতে উদ্যত হলো) এবং আল্লাহ্ তা“আলাও (তাকে নিরাপদ রাখার জন্য) গোপন কৌশল অবলম্বন করলেন। (তারা এ সম্পর্কে কিছুই জানতে পারলো না।. কারণ আল্লাহ্ বিরোধীদের মধ্য থেকেই এক ব্যক্তিকে হযরত ঈসা [আ]-এর আকৃতিতে রূপান্তরিত করে দিলেন এবং ঈসা |(আ]-কে আকাশে উঠিয়ে নিলেন। এতে তিনি বিপদমুক্ত হয়ে যান এবং রূপান্তরিত ইহুদীকে শৃলে চড়ানো হয়। ইহুদীরা আজ পর্যন্ত এ গোপন কৌশলের কথা জানতেই পারেনি, প্রতিরোধের সামর্থ্য হওয়া তো দূরের কথা) আল্লাহ্ তা'আলা শ্রেষ্ঠতম কৌশলী। কোরণ অন্যদের কৌশল দুর্বল ও মন্দ এবং অস্থানেও প্রয়োগ হয়ে থাকে । কিন্তু আল্লাহ্র কৌশল মজবৃত, উত্তম ও হেকমত অনুযায়ী হয়। আল্লাহ্ তা'আলা এ কৌশল তখন অবলম্বন করলেন,) যখন তিনি (গ্রেফতারের সময় ঈসা [আ]-কে কিছুটা উদ্ছিগ্ন দেখে) বললেনঃ হে ঈসা চিন্তা করো না), নিশ্চয় আমি তোমাকে (প্রতিশ্রুত সময়ে স্বাভাবিক পন্থায়) মৃত্যুদান করব (সুতরাং স্বাভাবিক মৃত্যুই যখন তোমার বিধিলিপি, তখন নিশ্চিতই শক্রর হাতে শূলে নিহত হওয়া থেকে তুমি নিরাপদ থাকবে । আপাতত) আমি তোমাকে (উর্ধ্বলোকের দিকে) উঠিয়ে নেব, তোমাকে অবিশ্বাসীদের অপবাদ থেকে পবিত্র করব এবং যারা তোমাদের অনুসরণ করবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে জয়ী রাখব । (যদিও বর্তমানে অবিশ্বাসীরাই প্রবল ও শক্তিশালী ।) অতঃপর (যখন কিয়ামত আসবে,) তখন (দুনিয়া ও বরযখ থেকে) আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে । আমি (ততেখন) তোমাদের (সবার) মধ্যে কোর্যত) এ সব বিষয়ে মীমাংসা করে দেব, যাতে তোমরা পরস্পর মতবিরোধ করতে (তন্মধ্যে ঈসার ব্যাপারটি অন্যতম)। আয়াতের শুরুত্ৃপূর্ণ শব্দগুলোর ব্যাখ্যা $ কোন কোন ফিরকার লোকেরা আলোচ্য আয়াতের বিভিন্ন শব্দ ও অর্থে বিকৃতি সাধন করে হযরত ঈসা (আ)-এর হায়াত এবং আখেরী যমানায় তার পুনরাগমন সম্পর্কিত মুসলমানদের সর্ববাদীসম্মত আকীদা ভুল প্রমাণে সচেষ্ট রয়েছে। এ কারণে আয়াতের শব্দাবলীর পূর্ণ ব্যাখ্যার প্রয়োজন দেখা দিয়েছে। ///.091019021-0017
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।