তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান ৫৯ পর ভি ভাত রি ৮ ০ (৪৮) আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তওর়াত ও ইন্জীল । (৪৯) আর বনী ইসপ্লাঈলদের জন্য রাসূল হিসাবে তাকে মনোনীত করবেন । তিনি বলবেন £ নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটির ছারা পাখির আকৃতি তৈরি করে দেই ।তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি, তখন তা উড়ন্ত পাথিতে পরিণত হয়ে যায়__আল্লাহ্‌র হুকুমে । আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেত-কুষ্ঠ রোগীকে । আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহ্‌র হুকুমে । আর আমি তোমাদেরকে বলে দেই__যা তোমরা খেয়ে আস এবং যা তোমরা ঘরে রেখে আস । এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। (৫০) আর এটি পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে, যেমন তওরাত। আর তা এজন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেই কোন কোন বস্তু, যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শনসহ। কাজেই আল্লাহ্‌কে ভয় কর এবং আমার অনুসরণ কর। (৫১) নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা-__তার ইবাদত কর, এটাই হলো সরল পথ । তফসীরের সার-সংক্ষেপ (হে মারইয়াম! এ ভাগ্যবান সন্তানের ফযীলত হবে এই যে,) আল্লাহ্‌ তাকে (খোদায়ী) গ্রন্থ, গৃঢ়তত্ব এবং (বিশেষভাবে) তওরাত ও ইন্জীল শিক্ষা দেবেন, তাকে (সমগ্র) বশী ইসরাঈলের প্রতি রাসূল করে (এ বিষয়বস্তু দিয়ে) পাঠাবেন যে, আমি তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণসহ আগমন করেছি। তা এই যে, আমি তোমাদের, (বিশ্বাস করার)-জন্য কাদামাটি থেকে পাখির আকৃতির মত আকৃতি গঠন করি । অতঃপর এ কৃত্রিম আকৃতির যধ্যে) ফুত্কার দেই । এতে সে আল্লাহ্‌র নির্দেশে (সত্যি সত্যি জীবিত) পাখি হয়ে যায়। (আরও মু'জিযা এই যে,) আমি জন্মান্ধ ও শ্বেত-কুষ্ঠ রোগীকে নিরাময় ররি এবং আল্লাহ্‌র নির্দেশে মৃতকে জীবিত করি । (এগুলো দ্বিতীয় ও তৃতীয় মু'জিযা ।) তোমরা যা ভক্ষণ কর (অর্থাৎ ভক্ষণ করে আস) এবং স্বীয় গৃহে সং্হ করে আস, আমি তা বলে দেই। (এটা চতুর্থ মুজিযা) নিশ্চয় এগুলোর উল্লেখিত মুজিযাসমূহের) মধ্যে তোমাদের জন্য, (আমার নবী হওয়ার) যথেষ্ট প্রমাণ রয়েছে, যদি তোমরা ঈমান আনতে চাও | আর আমি এ গ্রন্থের সত্যায়ন করি, যা আমার পূর্বে অবতীর্ণ হয়েছিল, যেমন তওরাতের । আমি এজন্য এসেছি, যাতে এমন কতিপয় বস্তু তোমাদের জন্য হালাল করি, যা মূসা (আ]-এর শরীয়তে) তোমাদের জন্য হারাম করা হয়েছিল। (আমার শরীয়তে এগুলোর অবৈধতা রহিত হবে ।) (আমার এ দাবি বিনা //4.109119021-0017

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।