তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান ৫৭ শিশুর সুসংবাদ দেন, যা পিতার মাধ্যমে না হওয়ার কারণে “কলেমাতুল্লাহ্‌* আল্লাহ্‌র বাণী বলে কথিত হবে): তার নাম (ও উপাধি) মসীহ্‌ ঈসা ইবনে মারইয়াম হবে । (তার অবস্থা হবে এই যে,) তিনি ইহকালে, (আল্লাহ্র কাছে) মর্যাদাবান হবেন (অর্থাৎ নরুয়ত লাভ করবেন) এবং পরকালে (অর্থাৎ স্বীয় উম্মতের মু'মিনদের ব্যাপারে শাফা“আতের অধিকারী হবেন)। এছাড়া (নবুয়ত ও শাফা'আতের অধিকারসহ-__যার সম্পর্ক অন্যের সাথেও__ ব্যক্তিগত পরাকাষ্ঠারও অধিকারী হবেন। অর্থাৎ) আল্লাহ্র নৈকট্যশীলগণের অন্যতম হবেন । তিনি (মু'জিযারও অধিকারী হবেন) মানুষের সাথে কথাবার্তা বলবেন দোলনাতে (অর্থাৎ সম্পূর্ণ শৈশবাবস্থায়ও) এবং পরিণত বয়সেও (ভয় অবস্থাতে একই রূপ)। (উভয় কথাবার্তার মধ্যে পার্থক্য হবে না) এবং (তিনি) উৎকৃষ্ট শ্রেণীর সতকর্মশীলদের অন্যতম হবেন । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় হযরত ঈসা (আ)-এর অবতরণের একটি প্রমাণ £ আলোচ্য আয়াতে হযরত ঈসা €(আ)-এর একটি অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, তিনি শৈশবে যে বয়সে কোন শিশু কথা বলতে সক্ষম হয় না, তখন দোলনায়ও কথা বলবেন। অপর এক আয়াতে বলা হয়েছে যে, জন্মের পর যখন ইহুদীরা মারইয়ামের প্রতি অপবাদ প্রদানপূর্বক ভ€সনা করতে থাকে, তখন সদ্যোজাত শিশু ঈসা (আ) বলে ওঠেন $ আমি আল্লাহ্‌র বান্দা । এতদসঙ্গে আলোচ্য আয়াতে আরও বলা হয়েছে যে, যখন তিনি প্রৌ় বয়সের হবেন, তখনও মানুষের সাথে কথা বলবেন। এখানে প্রণিধানযোগ্য বিষয় এই যে, শৈশবাবস্থায় কথা বলা নিঃসন্দেহে একটি অলৌকিক ব্যাপার-___যার উল্লেখ এক্ষেত্রে সমীচীন হয়েছে। কিন্তু প্রো বয়সে কথা বলা কোন অলৌকিক ব্যাপার নয়। মু'মিন, কাফির, পণ্ডিত, মূর্খ২__সবাই এ বয়সে কথা বলে । কাজেই এ ক্ষেত্রে বিশেষ গুণ হিসাবে এটা উল্লেখ করার অর্থ কি? এ প্রশ্নের এক উত্তর বয়ানুল-কোরআনের সার-ব্যাখ্যায় দেওয়া হয়েছে যে, শৈশবাবস্থায় কথা বলা" বর্ণনা করাই আসল উদ্দেশ্য । তৎসঙ্গে 'প্রৌট় বয়সের কথা" উল্লেখ করার উদ্দেশ্য এই যে, তাঁর শৈশবাবস্থায় কথাবার্তা ও শিশুসুলভ হবে না ; বরং ধৌঢ় লোকদের মত জ্ঞানীসুলভ, মে ধাবীসুলভ, প্রাঞ্জল ও বিশুদ্ধ হবে। দ্বিতীয় উত্তর এই যে, এখানে প্রৌঢ় বয়সের কথাবার্তার উল্লেখ একটি স্বতন্ত্র ও বিশেষ গুরুতুপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিতস্বরূপ করা হয়েছে। তা এই যে, ইসলামী ও কোরআনী বিশ্বাস অনুযায়ী হযরত ঈসা (আ)-কে জীবিতাবস্থায় আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন রেওয়ায়েত দ্বারা প্রমাণিত আছে যে, আকাশে উত্তোলন. করার সময় তার বয়স প্রায় ত্রিশ-পয়ত্রিশের মাঝামাঝি ছিল। অর্থাৎ তিনি যৌবনের প্রারন্তিক কালে উত্তোলিত হয়েছেন। অতএব প্রৌঢ় বয়স__যাকে আরবীতে 'কহল' বলা হয়__তিনি এ জগতে সে বয়স পান নি। কাজেই প্রৌটু বয়সে মানুষের সাথে কথা বলা তখনই সম্ভব, যখন তিনি আবার এ জগতে প্রত্যাবর্তন করবেন।, এ কারণেই তীর শৈশবাবস্থায় কথাবার্তা বলা যেমন একটি অলৌকিক ব্যাপার, তেমনি প্রৌঢ় বয়সে দুনিয়ায় ফিরে এসে কথাবার্তা বলাও হবে একটা অলৌকিক ব্যাপার । মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__৮ //4.091019021-0017

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।