সূরা আলে-ইমরান ৪৯ ১ দত +০%% পপ (৫ র্বত৫ ৮ 25৫ (৫ প (৫6৫৫৫ ৬5২৬) রা ১১৬৩ (৪০5-০৯৪:০ ৪ 1 গল সাই ৮5 [পা পাও টি ত১ 3 ৫ পার্জ পর্ব পু পা শ৩৯$০৮:০ড৩ $))৩০5৩৪৯০ 62505 ১০৪০5332979 ৩৯৬৫ (৩৭) অতঃপর তীর পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তকে প্রবৃদ্ধি দান করলেন__অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি । আর তাঁকে যাকারিয়ার তত্বাবধানে সমর্পণ করলেন। যখনই খাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন । জিজ্ঞেস করতেন___“মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো ?' তিনি বলতেন, “এসব আল্লাহ্র নিকট থেকে আসে । আল্লাহ্ যাকে ইচ্ছা বেহিসাব রিষিক দান করেন।" তফসীরের সার-সংক্ষেপ (মোট কথা এই যে, মারইয়াম-জননী মারইয়াম [আ]-কে নিয়ে মসজিদ বায়তুল মুকাদ্দাসে উপস্থিত হলেন এবং মসজিদে ইবাদতকারীদের বললেন ঃ আমি এ শিশু কন্যাকে আল্লাহ্র নামে উৎসর্গ করেছি। তাই আমি একে নিজের কাছে রাখতে পারি না। আপনারা এর দায়িত্বভার গ্রহণ করুন। মসজিদে ইবাদতকারীদের মধ্যে হযরত যাকারিয়া [আ]-ও ছিলেন। মসজিদের ইমাম ছিলেন হযরত ইমরান । কিন্তু তিনি স্ত্রীর গর্তাবস্থায়ই ইন্তিকাল করেন । নতুবা কন্যার দায়িত গ্রহণের ব্যাপারে তারই ছিল অগ্রাধিকার । কারণ তিনি ছিলেন একাধারে কন্যার পিতা ও মসজিদের ইমাম । এ কারণে বায়তুল-মুকাদ্দাসের ইবাদতকারীদের প্রত্যেকেই কন্যাকে .লালন- পালন করতে আগ্রহী ছিলেন। হযরত যাকারিয়া |আ] স্বীয় অগ্রাধিকারের কারণ বর্ণনা প্রসঙ্গে বললেন ঃ আমার গৃহে কন্যার খালা রয়েছে। খালা মায়ের মতই । কাজেই মায়ের পরে কন্যাকে রাখার ব্যাপারে খালার অধিকার বেশি । কিন্তু অন্যরা এ অগ্রাধিকার মেনে নিতে স্বীকৃত হলো না। লটারির মাধ্যমে ব্যাপারটি মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হলো। লটারির যে পদ্ধতি স্থির করা হলো, তাও ছিল অভিনব । পরে এ সম্পর্কে বর্ণনা করা হবে । লটারিতেও হযরত যাকারিয়া (আ] জিতে গেলেন। তিনি হযরত মারইয়ামকে পেয়ে গেলেন। কোন কোন রেওয়ায়েত অনুযায়ী তিনি একজন পরিচারিফা নিযুক্ত করে মারইয়ামকে দুধ পান করালেন । আবার কোন কোন রেওয়ায়েতে বলা হয়েছে যে, তাকে দুধ পান করানোর প্রয়োজনই দেখা দেয়নি । মোট কথা, হযরত মারইয়াম লালিত-পালিত হতে লাগলেন । মসজিদ-সংলগ্ন একটি উত্তম কক্ষে তাকে রাখা হলো । কোথাও যেতে হলে হযরত যাকারিয়া কক্ষে তালা লাগিয়ে যেতেন। আবার ফিরে এসে তালা খুলে দিতেন। আলোচ্য আয়াতে সংক্ষেপে এ ঘটনার বর্ণনা রয়েছে)। মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__-৭ ///.1091019021-0017
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।