৪৮ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড প্রসব করেছে আল্লাহ্ তা ভালই জানেন! সেই কন্যার মত কোন পুত্রই যে নেই! আর আমি তার নাম রাখলাম মারইয়াম । আর আমি তাকে, ভার সন্তান-সম্ততিকে তোমার আশ্রয়ে দিলাম__অভিশপ্ত শয়তানের কবল থেকে। | তফসীরের সার-সংক্ষেপ (স্মরণ কর) যখন ইমরান (মারইয়ামের পিতা)-এর স্ত্রী গর্ভাবস্থায় (আল্লাহ্ তা“আলাকে) বলল, হে আমার পালনকর্তা! আমি আপনার (ইবাদতের) জন্য এই সন্তানের মানত করছি, যে আমার গর্ভে আছে সে (আল্লাহ্র ঘরের সেবার উদ্দেশ্যে) মুক্ত -থাকবে। (এবং আমি তাকে নিজের কাজে আবদ্ধ রাখব না।) অতএব, আপনি (একে) আমার পক্ষ থেকে রুবুল করে নিন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী আমার প্রার্থনা শুনছেন এবং আমার নিয়ত জানেন)। অতঃপর যখন সে কন্যা প্রসব করল. (তখন এই ভেবে দুর্নখিত হলো যে, এ তো বায়তুল-মুকাদ্দাসের সেবায় উপযুক্ত নয়, এ কাজটি যে পুরুষদের । তাই আক্ষেপ করে) বলল ঃ হে আমার পালনকর্তা আমি. তো কন্যা প্রসব করলাম । (আল্লাহ্ বলেন, সে নিজ ধারণা. অনুযায়ী আক্ষেপ করছিল) অথচ আল্লাহ্ €( এ কন্যার অবস্থা) বেশি জানেন যা সে প্রসব করোছিল। এবং (কোনরূপেই) পুত্র যো সে চেয়েছিল) কন্যার সমান নয়; (বরং কন্যাই শ্রেষ্ঠ ।-কারণ সে অসাধারণ মহিমা ও কল্যাণের অধিকারিণী ছিল । এ পর্যন্ত মাঝখানে আল্লাহ্র উক্তি ছিল। এখন আবার ইমরান-পত্রীর উক্তি বর্ণিত হচ্ছে)। আমি এ কন্যার নাম রেখেছি মারইয়াম । আমি তাকে ও তার সন্তান-সন্ততিকে (কোন সময় হলে) আপনার আশ্রয়ে (ও হেফাযত) অর্পণ করছি অভিশপ্ত শয়তান থেকে । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী পয়গম্বরগণের শরীয়তে প্রচলিত ইবাদত-পদ্ধতির মধ্যে আল্লাহ্র নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজ ছিল। সন্তানদের মধ্য থেকে কোন একটিকে আল্লাহ্র কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হতো এবং তাকে কোন পার্থিব কাজে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী মারইয়ামের জননী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে, তাকে বিশেষভাবে বায়তুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে এবং অন্য কোন জাগতিক কাজে নিযুক্ত করা হবে না। কিনতু যখন তিনি কন্যা প্রসব করলেন, তখন এই ভেবে আক্ষেপ করতে লাগলেন যে, কন্যা দ্বারা তো এ কাজ সম্ভবপর নয় । কিন্তু আল্লাহ্ তা'আলা তীর. আন্তরিকতার বরকতে কন্যাকেই কবুল করে নিলেন এবং সারা বিশ্বের কন্যাদের মধ্যে তাকে বিশেষ মর্যাদা দান করলেন। এতে বোঝা যায় যে, সন্তানের শিক্ষা-দীক্ষা ও লালন-পালনের ব্যাপান্র জননীর বিশেষ অধিকার রয়েছে ? এরূপ না হলে মারইয়ামের. জননী মানত করতে পারতেন না । এতে আরও বোঝা যায় যে, সন্তানের নাম নিজে প্রস্তাব করার অধিকার জননীরও রয়েছে। _জোস্সাস) //4.1091019021-0017
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।