৪২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড রাসূলের বিরোধীদের সাথে বন্ধুত্ব করে যদিও বিরোধীরা তাদের পিতা হয়, পুত্র হয়, ভাই অথবা পরিবারের লোকজন হয়। পারস্পরিক সম্পর্ক কিরূপ হওয়া উচিত £ এ বিষয়বস্তুটি কোরআনে বহু আয়াতে সংক্ষেপে ও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে । এসব আয়াতে অমুসলিমদের সাথে বন্ধুত্ব ও ভালবাসা স্থাপন করতে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে। এসব দেখেশুনে প্রকৃত অবস্থা সম্পর্কে অজ্ঞ অমুসলিমদের মনে সন্দেহ জাগে যে, মুসলমানদের ধর্মে কি অন্য ধর্মাবলম্বীদের সাথে সদাচার প্রদর্শনেরও কোন অবকাশ নেই, পক্ষান্তরে এর বিপরীতে কোরআনের অনেক আয়াত, রাসূলুল্লাহ (সা)-এর অনেক বাণী এবং খোলাফায়ে রাশেদীন ও অন্যান্য সাহাবীর আচরণ থেকে অ-মুসলিমদের সাথে দয়া, স্যবহার, সহানুভূতি এবং সমবেদনার নির্দেশও পাওয়া যায়। শুধু তাই নয়, এমন এমন ঘটনাবলীও প্রমাণিত দেখা যায়, যা অন্যান্য জাতির ইতিহাসে একান্তই বিরল। এসব দেখে একজন স্থুল বুদ্ধিসম্পন্ন মুসলমানও এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশাবলীতে পরস্পর বিরোধিতা ও সংঘর্ষ অনুভব করতে পারে। কিন্তু উপরোক্ত উভয় প্রকার ধারণা সত্যিকার কোরআনী শিক্ষার প্রতি অগভীর মনোযোগ ও অসম্পূর্ণ তথ্যানুসন্ধানের ফল। কোরআনের বিভিন্ন স্থান থেকে এতদসম্পর্কিত আয়াতগুলো একত্র করে গভীরভাবে চিন্তা করলে অ-মুসলিমদের অভিযোগও দূর হয়ে যায় এবং আয়াত ও হাদীসসমূহের মধ্যে কোন প্রকার পরস্পর বিরোধিতাও অবশিষ্ট থাকে না। এ উদ্দেশ্যে বিষয়টির পূর্ণ ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। এতে বন্ধুত্, অনুগ্বহ, সদ্যবহার, সহানুভূতি ও সমবেদনার পারস্পরিক পার্থক্য এবং প্রত্যেকটির স্বরূপ জানা যাবে । আরো জানা যাবে যে, এদের মধ্যে কোন্ স্তরটি জায়েয এবং কোন্টি না-জায়েয । যে স্তরটি জায়েয তার কারণ কি কি ? দুই ব্যক্তি অথবা দুই দলের মধ্যে সম্পর্কের বিভিন্ন স্তর রয়েছে । একটি স্তর হলো আন্তরিক বন্ধুত্ ও ভালবাসা । এই স্তরের সম্পর্ক একমাত্র মুসলমানদের সাথেই হতে পারে, অমুসলমানদের সাথে এরূপ সম্পর্ক স্থাপন করা কিছুতেই জায়েয নয়। দ্বিতীয়, সমবেদনার স্তর । এর অর্থ সহানুভূতি, শুভাকাজ্্ষা ও উপকার করা । এই স্তরের সম্পর্ক মুসলমানদের সাথে এবং যুদ্ধরত অ-মুসলিম সম্প্রদায় ছাড়া সব অমুসলমানের সাথেই স্থাপন করা জায়েয । সূরা মুমতাহিনার অষ্টম আয়াতে এ সম্পর্কিত বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে ঃ 2 শি অর্থাৎ “যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে যুদ্ধরত নয় এবং মাতৃভূমি থেকে তোমাদের বহিষ্কার করেনি, তাদের সাথে দয়া ও ন্যায়বিচারের ব্যবহার করতে আল্লাহ্ তোমাদের নিষেধ করেন না।” তৃতীয়, সৌজন্য ও আতিথেয়তার স্তর এর অর্থ বাহ্যিক সদাচার ও বন্ধুত্পূর্ণ ব্যবহার । এই সম্পর্কের উদ্দেশ্য যদি ধর্মীয় উপকার সাধিত করা অথবা আতিথেয়তা করা অথবা তাদের //4.1091019021-0017
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।