৪০ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড £€ 5৮ র্ উর ₹৫৮ শি গল রা 6219) ৃ বিড 2 ১৫০) 2 হিড়েরেতে ৬৬৭ ০৩১০4 (২৮) মুমিনগণ ধেন অন্য মু*মিনকে ছেড়ে কোন কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহ্র সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের 'পক্ষ থেকে কোন অনিষ্টের আশংকা কর, তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে । আল্লাহ্ তা“আলা তাঁর সম্পর্কে তোমাদের সাবধান করেছেন এবং সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে । (২৯) বলে দিন, তোমরা যদি মনের কথা গোপন করে রাখ অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন। আর আসমান ও য্রীনে যা কিছু আছে, সেসবও তিনি জানেন। আল্লাহ্ সর্ব বিষয়ে শক্তিমান । (৩০) সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও ; ওরা তখন কামনা করবে, যদি তার এবং এসব কর্মের মধ্যে দূরের ব্যবধান হতো ! আল্লাহ্ ভার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছেন, আল্লাহ্ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু । যোগসূত্র £ আলোচ্য আয়াতসমূহে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করতে মুসলমানদের নিষেধ করা হয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে, এরূপ লোকদের আল্লাহ্র সাথে কোনরূপ সম্পর্ক থাকবে না। কাফিরদের সাথে আন্তরিক বন্ধুত্ব সর্বাবস্থায় হারাম । লেনদেনের স্তরে বাহ্যিক বন্ধৃত জায়েয হলেও বিনা প্রয়োজনে তাও পছন্দনীয় নয় । .. তফসীরের সার-সংক্ষেপ মুসলমানদের উচিত (বাহ্যিক ও আন্তরিক কোনভাবেই) কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করা, মুসলমানদের বাদ দিয়ে। (এ বাদ দেওয়া দুই প্রকারে হতে পারে__ প্রথম মুসলমানদের সাথে বন্ধৃতু না রেখে, দ্বিতীয় মুসলমান ও কাফির উভয়ের সাথে বন্ধুত্ব রেখে-_-উভয় প্রকার বাদ দেয়া নিষেধাজ্ঞার অন্তর্তুক্ত)। যে ব্যক্তি এরূপ কোজ) করবে, সে আল্লাহ্র সাথে সম্পর্কের কোন স্তরেই নয়। (কেননা পরস্পরে শক্র__এমন দু'জনের মধ্য থেকে একজনের সাথে বন্ধুত্ করার পর অপর জনের সাথেও বন্ধুত্বে দাবি করা বিশ্বাসযোগ্য হতে পারে না)। কিন্তু এমতাবস্থায় (বাহ্যিক বন্ধুত্রে অনুমতি আছে,) যখন তোমরা তাদের পক্ষ থেকে কোনরূপ (বিপদের) আশংকা কর । (এরূপ ক্ষেত্রে বিপদাংশকা দূর করা প্রয়োজন) আল্লাহ্ তা“আলা স্বীয় (মহান সম্তা) থেকে তোমাদের ভয় প্রদর্শন করেন । (অর্থাৎ তার সত্তাকে ভয় করে বিধি-বিধান ংঘন করো না!) আল্লাহ্র কাছেই তোমাদের ফিরে যেতে হবে । (তখনকার শাস্তিকে ভয় করা অত্যাবশ্যক ।) আপনি (তাদের) বলে দিন ঃ যদি তোমরা মনের মধ্যে গোপন রাখ অথবা (মুখ ও অনপ্রত্যঙ্গ দ্বারা) প্রকাশ করে দাও, তবে আল্লাহ্ তা“আলা (সর্বাবস্থায়) তা জানেন। (আর ///.09119021-0017
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।