৩৬ তফুসীরে মা“আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড রাতের মধ্যে প্রবিষ্ট করিয়ে দেন ফেলে রাত বড় হতে থাকে)। আপনি প্রাণীকে প্রাণহীন বস্তুর ভেতর থেকে বের করেন (যেমন ডিম থেকে বাচ্চা) এবং প্রাণহীন বস্তু প্রাণী থেকে বের করেন ( যেমন পাখি থেকে ডিম)। আপনি যাকে চান অপরিমিত রিযিক দান করেন। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতের শানে-নযুল $ মুসলমানদের অব্যাহত উন্নতি ও ইসলামের ক্রমবর্ধমান প্রসার দেখে-বদর যুদ্ধে পরাজিত এবং ওহুদ যুদ্ধে বিপর্যস্ত মুশরিক ও অন্যান্য অমুসলিম সম্প্রদায় দিশেহারা হয়ে পড়েছিল। তাই সকলে মিলে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যথাসর্বস্ব ব্যবহার করতে প্রন্থুত হচ্ছিল। অবশেষে দেশময় গভীর ষড়যন্ত্রের ফলস্বরূপ মুসলমানদের বিরুদ্ধে মুশরিক, ইহুদী ও. খৃষ্টানদের 'একটি সম্মিলিত-শক্তিজোট গড়ে উঠলো । তারা সবাই মিলে মদীনার উপর ব্যাপক আক্রমণ ও চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত নিলো? সাথে সাথে তাদের অগপিভ-সৈন্য দুনিয়ার বুক থেকে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলার সংকল্প নিয়ে মদীনার চারদিক অবরোধ করে বসলো । কুরআনে এ যুদ্ধ 'গযওয়ায়ে আহ্যাব' অর্থাৎ সম্মিলিত বাহিনীর যুদ্ধ 'এবং ইতিহাসে 'গযওয়ায়ে খন্দক' নামে উল্লিখিত হয়েছে। রাসূলুল্লাহ্ (সা) সাহাবীগণের সাথে পরামর্শত্রমে স্থির করেছিলেন যে,' রানা এ নার বাইরে পরিখা খনন করা হবে। হার নিরাকার দার পরিখা খননের দায়িতৃ প্রতি-দশজন মুজাহিদ সাহাবীর ওপর সোপর্দ করা হয়। পরিকল্পনা ছিল___কয়েরু-মাইল লম্বা যথেষ্ট গভীর ও প্রশস্ত পরিখা খনন করতে হবে, যা-শক্র-সৈন্যরা সহজে অতিক্রম করতে সক্ষম না হয়। খনন কাজ দ্রুত সমাপ্ত করাও দরকার ছিল। তাই নিবেদিতপ্রাণ সাহাবীগণ কঠোর পরিশ্রম সহকারে খননকার্ষে মশগুল-ছিলেন। পেশাব-পায়খানা, পানাহার ইত্যাদি প্রয়োজনেও কাজ বন্ধ রাখা দুরূহ ছিল। তাই উপর্যুপরি ক্ষুধার্ত অবস্থায় এ কাজ সম্পন্ন করা হচ্ছিল। বাস্তবেও কাজটি এমন ছিল যে, আজকালকার আধুনিক যন্ত্রপাতি সজ্জিত বাহিনীর পক্ষেও এত অল্প সময়ে এ কাজ সমাধা করা সহজ হতো না। কিন্তু এখানে ঈমানী শক্তি কার্যকর ছিল । তাই অতি সহজেই কাজ সমাধা হয়ে গেলো । হযরত নবী করীম (সা)-ও একজন সৈনিক হিসাবে খননকার্ধে অংশগ্রহণ করেছিলেন ঘটনাক্রমে. পরিখার এক অংশে একটি বিরাট প্রস্তরথণ্ড বের হলো। এ অংশে নিয়োজিত সাহাবীগণ সর্বশক্তি ব্যয় করেও প্রস্তরখণ্ডটি ভেঙ্গে অপসারণ করতে ব্যর্থ হলেন। তারা মূল পরিকল্পনাকারী হযরত. সালমান ফারসী রো)-কে হযরত নবী করীম (সা)-এর কাছে সংবাদ দিয়ে পাঠালেন। তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে. উপস্থিত হলেন এবং লোহার কোদাল হাতে নিয়ে রস্তরখণ্ডে প্রচ আঘাত করতেই তা খপ্ট-বিখণ্ড হয়ে গেলো এবং একটি আগুনের ক্ষুলিঙ্গ উ্থিত হলো। এ স্ফুলিঙ্গের আলোকচ্ছটা বেশ দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো । হযরত নবী করীম (সা) বললেন £ এ আলোকচ্ছটায় আমাকে হীরা ও পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়েছে। এরপর দ্বিতীয়বার আঘাত করতেই আরেকটি অগ্নি্ুলিঙ্গ বিচ্ছুরিত হলো । তিনি বললেন ঃ এ //4.091019021-0017
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।