৩৫২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড অনর্থক দুঃখ ভারাক্রান্ত না হয়ে বরং চিন্তা করা উচিত যে, হয়তো কোন মঙ্গলের জন্যই আল্লাহ্ পাক আমাকে এই চেহারা বা অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। এরূপ না হয়ে যদি আমি সুন্রী হতাম, তবে হয়তো কোন ফেতনার মন্মুখীন হতে হতো । অনুরূপ সৈয়দ বংশে জন্মগ্রহণ করেই যেমন কারো পক্ষে অহঙ্কারী হওয়া উচিত নয়, তেমনি সাধারণ বংশে জন্গ্রহর্ণকারী কোন লোকের পক্ষেও রক্ত-ধারার দিক দিয়ে সৈয়দ হওয়ার দুরাশা পোষণ করা উচিত নয় । কেননা, হাজার চেষ্টা ও আকাঙ্ার দ্বারাও তা অর্জিত হওয়ার নয়। সুতরাং এবপ অর্থহীন আকাঙ্ক্ষা পোষণ করে মানসিক যন্ত্রণা ছাড়া আর কিছুই লাভ হবে.না। তাই বংশ মর্যাদা লাভের দুরাশার চাইতে নেক আমল ও সদগ্ুণের মাধ্যমে যদি কেউ প্রাধান্য অর্জন করতে সচেষ্ট হয়, তবেই তার সে চেষ্টা ফলপ্রসূ হবে। এটা মানুষের সাধ্যায়ত্ত। এ চেষ্টার মাধ্যমে মানুষ শুধু সাফল্যই লাভ. করতে পারে না, বরং অনেক ক্ষেত্রে জন্মগত বৈশিষ্ট্য ও মর্যাদার স্তরকে ছাড়িয়ে আরো অনেক উর্ধ্বে উঠতে পারে। কোরআনের কোন কোন আয়াত এবং একাধিক সহীহ্ হাদীসের বর্ণনায় সৎকর্মে প্রতিযোগিতা অর্থাৎ অন্যের চাইতে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় অগ্রণী হওয়ার নির্দেশ দেখতে পাওয়া যায় । অনুরূপ অন্যের মধ্যে যে গুণ-গরিমা রয়েছে, তা. অর্জন করার জন্য সচেষ্ট হওয়ার প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে। এসব ক্ষেত্রে লক্ষণীয় এই যে, আল্লাহ্ এবং তার রাসূল (সা) শুধু এ সমস্ত গুণ ও বৈশিষ্ট্যের ক্ষেত্রেই অন্যের সাথে প্রতিযোগিভামূলকভাবে এগিয়ে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন, যেগুলো মানুষের সাধ্যায়ত্ত, যেগুলো চেষ্টা ও সাধনার মাধ্যমে মানুষ অর্জন করতে পারে । যেমন, কারো গভীর জ্ঞান কিংবা চারিত্রিক মহত্ব দেখে তার কাছ থেকে তা অর্জন করার জন্য চেষ্টা-সাধনা করা প্রশংসনীয় কাজ। আলোচ্য এ আয়াতে সেরূপ চেষ্টায় আত্মনিয়োগ করতে উৎসাহ দেওয়া হয়েছে, বলা হয়েছে ঃ ১১581 (০০০ পএ915 1১.24112০ ৮১০১ 4৯৯ অর্থাৎ পুরুষরা যা কিছু সাধনার মাধ্যমে অর্জন করবে তারা তার অংশ পাবে এবং নারীরা যা কিছু অর্জন করবে তার অংশও তারা পাবে । এখানে ইঙ্গিত করা হয়েছে যে, গুণ ও বৈশিষ্ট্য এবং কর্মে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশিষ্ট্য লাভ করার চেষ্টা ব্যর্থ হবে না। প্রত্যেকেই তার প্রচেষ্টার ফল অবশ্যই লাভ করবে। আয়াতের মর্ম দ্বারা আরো জানা গেল যে, কারো জ্ঞান-গরিমা এবং চারিত্রিক গুণ ও বৈশিষ্ট্য দেখে সেরূপ হওয়ার আকাঙ্া করা এবং সে আকাঙ্ঞ্া পূর্ণ করার জন্য চেষ্টা ও সাধনা করা বাঞ্কনীয় এবং প্রশংসনীয় কাজ । প্রসঙ্গক্রমে এখানে বহুল প্রচলিত একটা ভুল ধারণার অপনোদন হয়ে যায়, যদ্দ্বারা সচরাচর অনেকেই বিভ্রান্ত হয়ে থাকেন। যেমন, চেষ্টা-তদবিরের মাধ্যমে অর্জন করা যায় না, অন্যের এমন গুণ-বৈশিষ্ট্যের আকাজ্ক্ায় অনেকেই জীবনের শাস্তি-স্বস্তি বিসর্জন দিয়ে বসেন, এমন কি যদি সে আকাঙ্ক্া হাসাদ-এর পর্যায় পর্যন্ত গিয়ে পৌছে, তবে এর দ্বারা আখিরাতও বিনষ্ট করে দেন। কেননা, হাসাদ এমন একটা কঠিন গোনাহ্ যদৃদ্ধারা মানুষের আখিরাত অতি সহজেই বরবাদ হয়ে যায় । //4.1091019021-0017
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।