সুরা আনৃ-নিসা ৩৫১ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় মানুষের সাধ্যায়ত্ত নয় এমন বিষয়ের আকাঙ্ক্ষা করা £ এ আয়াতে অন্যের এমনসব বৈশিষ্ট্যের প্রতি আকাঙ্জা পোষণ করতে নিষেধ করা হয়েছে, যা মানুষের সাধ্যায়ত্ত নয় 1 কারণ, মানুষ যখন নিজেকে অন্যের চাইতে ধন-দৌলত, আরাম-আয়েশ, বিদ্যা-বুদ্ধি বা শারীরিক সৌন্দর্য-সৌষ্ঠবে হীন বলে মনে করে, তখন স্বভাবগতভাবেই তার অন্তরে হিংসার বীজ উপ্ত হতে শুরু করে। এতে কম করে হলেও তার মনে সেই সব বৈশিষ্ট্যমণ্রিত-লোকের সমপর্যায়ে উন্নীত হওয়া কিংবা তার চাইতেও কিছুটা উপরে উঠবার একটা বাসনা সৃষ্টি হতে থাকে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই তার সে আকাঙ্ক্ষা পূরণ হওয়ার মত নয় । কেননা, তা-অর্জন করা মানুষের সাধ্যায়ত্ত নয়। যেমন কোন স্ত্রীলোকের পক্ষে পুরণ্য হয়ে জন্মগ্রহণ করার আকাঙ্কা বা" কোন সাধারণ ঘরের সন্তানের পক্ষে দেশের সেরা কোন পরিবারের সন্তান হওয়ার আকাঙ্কা কিংবা কারো পক্ষে অত্যন্ত সুশ্রী হওয়ার বাসনা ইত্যাদি। যদি কেউ আল্লাহ্র বিশেষ অনুগ্বহে জন্মগতভাবে এসব বৈশিষ্ট্য লাভ করতে না পারে তবে সারা জীবন সাধ্যসাধনা করেও তার পক্ষে সেটা লাভ করা সম্ভব হবে না। উদাহরণত কোন বেঁটে কদাকার লোক সুন্দকর-সুঠাম হওয়ার জন্য কিংবা কোন সাধারণ ঘরের সন্তান মহান সৈয়দ বংশের সন্তান হওয়ার জন্য যদি আজীবন সাধনা করে, তবে তার সে সাধনা সফল হওয়ার নয়। এটা মানুষের সাধ্যায়স্ত নয়, কোন দাওয়া তদবীরও এ ব্যাপারে ফলপ্রসূ হওয়ার নয়। এমতাবস্থায় যদি তার অন্তরে এরূপ আকাঙ্জা সৃষ্টি হয় যে, আমার পক্ষে যখন এরূপটি হতয়া সম্ভব নয়, তখন অন্য আর একজন কেন এব'প বৈশিষ্ট্যমপ্তিত হবে ? এরূপ মনোভাবকে “হাসাদ' বা হিংসা বলা হয়। এটা মানব-চরিত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ও লজ্জাজনক রোগ বিশেষ । দুনিয়ার অধিকাংশ ঝগড়া- ফাসাদ এবং হত্যা-লুগ্ঠনের উদগাতাই হচ্ছে মানব-চরিত্রের এ কুর্থসত ব্যাধি। কোরআন-করীম সেই অশান্তি অনাচারের পথ রুদ্ধ করার উদ্দেশ্যেই ইরশাদ করেছে ঃ 2 পপর 7০৯১০ ৪৫০১৫০৫০001 0০505 1%5 % অর্থাৎ আলাহ্ তা'আলা বিশেষ কোন হিকমতের কারণেই মানুষের মধ্যে এ বৈশিষ্ট্যসমূহ বিভিন্ন জনের মধ্যে বন্টন করেছেন। তার কল্যাণ-হস্তই এক-একজনের মধ্যে এক-এক ধরনের গুণ ও বৈশিষ্ট্য বিতরণ করেছে। সুতরাং প্রত্যেকেরই তার আপন ভাগ্যের প্রতি. সম্ুষ্ট থাকা উচিত। অন্যের গুণ ও বৈশিষ্ট্যের আকাঙ্ক্ায় অন্তর বিষিয়ে তোলা কোন অবস্থাতেই সমীচীন নয়। কেননা, এতে নিজেকে অর্থহীন মানসিক পীড়া এবং হিঃস্ারূপী কঠিন গোনাহে লিপ্ত করা ছাড়া আর কোন ফল লাভ হয় না। আল্লাহ তাআলা যাকে নররূপে সৃষ্টি করেছেন তাতেই. তার শুকুরগুযারী করা কর্তব্য। অপর পক্ষে যাকে নারীরূপে সৃষ্টি করেছেন তারও কর্তব্য এতে সন্তুষ্ট থাকা এবং চিন্তা করা যে, যদি তাকে পুক্ুষরূপে সৃষ্টি করা হতো, তবে হয়তো সে পুরুষের দায়িত্ব পালন.করতে সক্ষম হতো না বরং উল্টো গোনাহ্গার হতে .হতো । যাকে আল্লাহ্ তা'আলা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন তার পক্ষে এ নিয়ামতের শুকরিয়া করা উচিত। অপরপক্ষে যে কদাকার তার পক্ষেও //4.1091019021-0017
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।