৩৫০ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড হয়েছে । এমন ধরনের আরো কিছু বৈষম্য নারীদের বেলায় কেন করা হলো ? এখানে উদ্দেশ্য আপত্তি উত্থাপন নয়, বরং এরূপ আকাঙ্কা ব্যক্ত করা যে, আমরাও যদি পুরুষ হয়ে জন্্থহণ করতাম, তবে আমরাও পুরুষদের ন্যায় সর্ববিষয়ে প্রাধান্য লাভ করতে পারতাম ! কোন কোন স্ত্রীলোক এরূপ আক্ষেপও প্রকাশ করেছিলেন যে, হায় ! আমরাও যদি পুরুষ হতাম, তবে জিহাদে অংশগ্রহণ করে ফযীলত লাভ করতে পারতাম। জনৈক স্ত্রীলোক একবার রাসূল (সা)-এর কাছে এ মর্মে প্রশ্রও করেছিলেন যে, আমরা নারীরা ওয়ারিসী স্বত্বের অর্ধেক পাই। সাক্ষ্যের ক্ষেত্রেও দু'জন স্ত্রীলোকের সমান ধরা হয় একজন পুরুষকে । এমনিভাবে আমল-ইবাদতের ফলও কি আমরা অর্ধেক পাবো ? এসব প্রশ্নের প্রেক্ষিতেই এ আয়াত দুটি নাধিল হয়েছে। এতে 1১১, 5535 বলে হযরত উম্মে সালমার প্রশ্নের ₹ ০২০১ ৮৯১॥ বলে অপর স্ত্রীলোকের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। তফসীরের সার-সংক্ষেপ এবং তোমরা (সকল পুরুষ এবং স্ত্রীলোকের প্রতি নির্দেশ হচ্ছে যে, আল্লাহ্ প্রদত্ত এ বৈশিষ্ট্যের ক্ষেত্রে এমন কোন বিষয়ের) আকাঙ্ষা করো না যেগুলোতে আল্লাহ্ তা'আলা তোমাদের এক শ্রেণীকে পরুষকে) অন্য শ্রেণীর উপর ব্ত্রৌলাকদের উপর তাদের কোন প্রচেষ্টা ব্যতিরেকেই) প্রাধান্য দান করেছেন। (যেমন, পুরুষ হয়ে জন্মগ্রহণ করা, পুরুষদের জন্য দ্বিগুণ হিস্সা নির্ধারিত হওষা, সাক্ষ্যের ক্ষেত্রে দু'জন স্ত্রীলোকের 'স্মান পণ্য হওয়া ইত্যাদি)। পুরুষদের জন্য তাদের আমলের (সওয়াব) অংশ (আখিরাতে) নির্ধারিত এবং সত্রীলোকদের জন্যও তাদের আমলের (সওয়াব) অংশ (আখিরাতে) নির্ধারিত রয়েছে। (আর নিয়মানুযায়ী এ আমলের উপরই পরকালীন মুক্তি নির্ভরশীল । আমলের ক্ষেত্রে কারো কোন বৈশিষ্ট্য নেই । সুতরাং একের উপর যদি অন্যের প্রাধান্য লাভ করার আকাঙ্ক্ষা থাকে, তবে আমলের ক্ষেত্রে সে প্রাধান্য লাভ করার চেষ্টা কর। কেননা, এটা সবারই সাধ্যায়ত্ত।- এছাড়া অর্থহীন লালসা ছাড়া আর কিছু নয় । তবে আল্লাহ্ প্রদত্ত বৈশিষ্ট্যাবলীর মধ্যে যদি এমন কোন কিছুর প্রতি আকাঙ্ষা পোষণ হয়, যেগুলো মানুষের সাধ্যায়ত্ত যেমন, আমল-আখলাকের ক্ষেত্রে প্রাধান্য অর্জন, তবে তাতে কোন দোষ নেই। অবশ্য এ আকাজ্কার পন্থাও এই নয় যে, শুধু মৌখিক আকাজ্ফষাই পোষণ করতে থাকবে, বরং) আল্লাহ্র কাছে তার (বিশেষ) অনুগ্রহ প্রার্থনা করতে থাকে । নিঃসন্দেহে আল্লাহ্ তা“আলা সব কিছুই উত্তমরূপে জ্ঞাত রয়েছেন। (এতে আল্লাহ্ প্রদত্ত কিছু বৈশিষ্ট্য প্রদানের তাৎপর্য এবং মানুষের সাধ্যায়ত্ত বিষয়ের বৈশিষ্ট্য লাভ করার জন্য দোয়া করার বৈধতাও বর্ণনা করা হলো) আর প্রত্যেক এমন সম্পদের জন্য যা পিতামাতা এবং (অন্যান্য) আত্মীয়-স্বজন (মৃত্যুর পর) ছেড়ে যায়, আমি ওয়ারিস নির্ধারিত করে দিয়েছি । আর যেসব লোকের সাথে (পূর্ব থেকেই) তোমাদের চুক্তি করা আছে, তাদেরকে তাদের হিস্সা-দিয়ে দাও। নিঃসন্দেহে আল্লাহ্ তাআলা সর্ববিষয়ে অবহিত । (ছুক্তিবদ্ধ লোক যাদের “মাওয়ালাত' বলা হতো তাদের জন্য এক-ষষ্ঠাংশ নির্ধারণ করা হয়েছে। চুক্তির মর্ধাদা ব্রক্ষা করে এ হিস্সা.কে দেয় এবং কে দেয় না, সে সব কিছুর. খবর তিনি অবশ্যই রাখেন)। //4.1091019021-0017
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।