তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড বললেন, কেন হবে না ? কেউ যখন অন্যের পিতা-মাতাকে গাল দেয় এবং সে যখন এর প্রতিউত্তর দিতে থাকে, তখন তার নিজের পিতা-মাতার প্রতি বর্ষিত গাল যেহেতু তার প্রদত্ত প্রতিক্রিয়া, সেহেতু প্রকারান্তরে সে নিজেই তো তার মাতা-পিতাকে গাল দিলো । বুখারী শরীফের অন্য এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (সা) শিরক করা, অকারণে কাউকে হত্যা করা, ইয়াতীমের মাল আত্মসাৎ করা, সুদ খাওয়া, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, সতী-সাধ্বী নারীদের প্রতি অপবাদ আরোপ করা, পিতা-মাতার নাফরমানী করা এবং বায়তুল্লাহ্‌ শরীফের অসম্মান করাকে কবীরা গোনাহ বলে অভিহিত করেছেন। হাদীসের কোন কোন রেওয়ায়েতে কুফরিস্তান থেকে হিজরত করে দারুল ইসলামে আসার পর পুনরায় কুফরিস্তানে ফিরে যাওয়াকেও কবীরা গোনাহ্র অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন কোন হাদীসের বর্ণনায় নিম্নোক্ত বিষয়গুলোকেও কবীরা গোনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে। যথা- মিথ্যা কসম খাওয়া, অন্যদের প্রয়োজনের প্রতি ভূক্ষেপ না করে নিজের প্রয়োজনের অতিরিক্ত পানি আটকে রাখা, যাদুবিদ্যা শিক্ষা করা এবং যাদুর আমল করা । কোন কোন বর্ণনায় উল্সিখিত রয়েছে যে___সমস্ত কবীরা গোনাহের বড় গোনাহ্‌ হচ্ছে “মদ্য পান" । কোন কোন বর্ণনায় বলা হয়েছে যে, যাবতীয় অশ্লীলতার মূল উৎস হচ্ছে শরাব ৷ কেননা, শরাব পান করে মাতাল হওয়ার পর মানুষ যে কোন মন্দ কর্ম অবাধে করে ফেলতে পারে। অন্য এক হাদীসে রয়েছে যে, সর্বাপেক্ষা বড় কবীরা গোনাহ্‌ হচ্ছে অন্য মুসলমান ভাইয়ের প্রতি এমন অপবাদ আরোপ করা, যদৃদ্বারা তার ইজ্জত-আবরু বিনষ্ট হতে পারে। অনুরূপ আর এক হাদীসে বলা হয়েছে, যে ব্যক্তি শরীয়তসম্মত কোন ওজর ছাড়াই দু'ওয়াক্তের নামায একত্র করে ফেলে; সে কবীরা গোনাহ্‌য় পতিত হয় । অর্থাৎ কোন ওয়াক্তের নামায সে ওয়াক্তের মধ্যে আদায় না করে পরের ওয়াক্তে কাযা পড়াও কবীরা গোনাহ্‌র অন্তর্ভূক্ত। | কোন কোন হাদীসে বলা হয়েছে, আল্লাহ্র রহমত থেকে নিরাশ হওয়া কবীরা গোনাহ্‌। তেমনি আল্লাহ্‌ তা'আলার আযাব থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়াও কবীরা গোনাহ্‌। এক রেওয়ায়েতে আছে যে, কোন ওয়ারিসকে ক্ষতিগ্রস্ত করা কিংবা তার অংশ কমানোর উদ্দেশ্যে কোন ওসিয়্যত করাও কবীরা গোনাহর অন্তর্গত। সহীহ্‌ মুসলিমের এক বর্ণনায় রয়েছে যে, একদা রাসূলে করীম (সা) বলতে লাগলেন, এরা ভাগ্যহীন ও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ; কথাটা তিনি তিন বার উচ্চারণ করলেন। সাহাবী হযরত আবূ যর গিফারী (রা) জিজ্ঞেস করলেন, এসব লোক কারা, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)? রাসূলুল্লাহ (সা) জবাব দিলেন, “প্রথমত সেই ব্যক্তি যে পাজামা, লুঙ্গি অথবা কুর্তা অহঙ্কারভরে পায়ের গিরার নিচ পর্যন্ত ঝুলিয়ে পরে, দ্বিতীয়ত সেই ব্যক্তি যে আল্লাহ্‌র রাস্তায় খরচ করে তার অনুগ্রহ প্রকাশ করে, তৃতীয়ত এ ব্যক্তি যে বৃদ্ধ হওয়ার পরও ব্যভিচার করে, চতুর্থত এ ব্যক্তি যে শাসক কিংবা দায়িত্বশীল কর্মকর্তা হয়েও মিথ্যা বলে, পঞ্চমত এ ব্যক্তি যে সন্তান-সন্ততি জনক হওয়ার পরও অহঙ্কারে লিপু হয়, ষষ্ঠত এ ব্যক্তি যে কেবল পার্থিব কোন স্বার্থ উদ্ধার করার উদ্দেশ্যে কোন ইমামের হাতে বায়'আত করে ।” ///.1091019021-0017

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।