সুরা আন্-নিসা ৩৪৭ অনুরূপ কিংবা তার চাইতেও অধিক । যে সমস্ত সগীরা গোনাহ্ নির্ভয়ে করা হয় অথবা যা নিয়মিতভাবে করা হয়, সেগুলোও গোনাহে কবীরার অন্তর্তক্ত হয়ে যায় । হযরত ইবনে-আব্বাস রো)-এর সামনে কোন এক ব্যক্তি গোনাহে-কবীরার সংখ্যা সাতটি বলে উল্লেখ করলে তিনি বললেন__সাত নয়, সাতশ বললেই ভালো হয়। ইমাম ইবনে হাজার মক্কী (র) তার “আযাযাওয়াজির' গ্রন্থে সে সমস্ত গোনাহের তালিকা ও প্রত্যেকটির বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করেছেন, পূর্বোল্লিখিত সংজ্ঞানুযায়ী যেগুলো কবীরা গোনাহের অন্ত্ভক্ত। তীর সে গ্রন্থে কবীরার সংখ্যা ৪৬৭ পর্যন্ত পৌছেছে। অনেকে শুধু গোনাহের বিশেষ বিশেষ পরিচ্ছেদগুলো গণনা করেছে, ফলে তাতে সংখ্যা কম লেখা. হয়েছে। পক্ষান্তরে অনেকে সেগুলোর বিস্তারিত বিশ্লেষণ করতে গিয়ে তার প্রকারভেদগ্ডলোও তুলে ধরেছেন। ফলে সংখ্যার দিক দিয়ে তা অনেক বেড়ে গেছে। কাজেই প্রকৃতপক্ষে এতে কোন বৈপরীত্য কিংবা বিরোধ নেই। রাসূলে কুরীম (সা) বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে কবীরা গোনাহ্ বলে অভিহিত করেছেন । পরিস্থিতি অনুপাতে কোথাও তির্ন, কোথাও সাত এবং কোথাও এর চেয়ে বেশি সংখ্যক. কাজকে কবীরা গোনাহ বলে অভিহিত করেছেন । এ সব বর্ণনা থেকেই আলিমরা. এই সিদ্ধান্তে উপ্রনীত হয়েছেন যে, কবীরা গোনাহের নির্দিষ্ট কোন সংখ্যা বর্ণনা করা উদ্দেশ্য ছিল না, বরং পরিবেশ ও পরিস্থিতির অনুপাতে যেখানে যেসব বিষয় কবীরা গোনাহ বলে মমে হয়েছে, সেগুলোর কথাই বলে দেওয়া হয়েছে। বুখারী ও মুসলিমের এক হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ্ সো) ইরশাদ করেছেন ঃ কবীরা গোনাহ্গুলোর মধ্যেও যে কয়টি সবচাইতে বড় সেগুলো সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। এ গোনাহ্গুলোর সংখ্যা তিনটি । যথা, কোন সৃষ্ট বস্তুকে আল্লাহ্র সাথে শরীক করা বা তার সমকক্ষ সাব্যস্ত করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া ও মিথ্যা বলা। বুখারী ও মুসলিমের অন্য এক বর্ণনায় রয়েছে যে, কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ (সো)-কে জিজ্ঞেস করেছিলেন- _সর্বাপেক্ষা বড় গোনাহ কোন্টি ? জবাবে তিনি বললেন__ আল্লাহ্র সাথে কাউকে শরীক করা ; অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন । সাহাবী জিজ্ঞেস করলেন, অতঃপর সব চাইতে বড় গোনাহ কি ? বললেন, তোমার খোরাকের মধ্যে এসে ভাগ বসাবে, কিংবা এদের খাওয়া-পরার দায়িত্ব নিভে হবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা । সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর সবচাইতে বড় গোনাহ কোন্টি £ জবাব দিলেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা । ব্যভিচার এমনিতেই জঘন্য অপরাধ, তদুপরি নিজের নৈতিক ও সামাজিক দায়িত্ব এজন্য পড়শীর স্ত্রীর সাথে ব্যভিচারের গোনাহ্ দ্বিগুণ হয়ে যায়। বুখারী ও মুসলিমের অন্য এক রেওয়ায়েতে রয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেছেন £ নিজের পিতা-মাতাকে গাল দেওয়া কবীরা গোনাহের অন্তর্তৃক্ত। সাহাবীরা আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা) ! এটা কি করে হতে পারে যে, কেউ তার পিতা-মাতাকে গাল দেবে। //4.091019021-0017
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।