তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৬ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড এ অর্থেই হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত রয়েছে 8 ৬4 ৪ 4০ 54১ 54৫ ৪১১২৫, অর্থাৎ ইসলামী শরীয়তে যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে সে সমস্তই গোনাহে-কবীরা। সারকথা, যে গোনাহ্‌কে পরিভাষাগতভাবে সগীরা বা ছোট গোনাহ্‌ বলা হয়, কারও মতেই তার অর্থ এমন নয় যে, এসব গোনাহে লিগ্ততার ব্যাপারে কোনরকম শৈথিল্য প্রদর্শন করা যাবে এবং এগুলোকে মামুলী মনে করে অবহেলা করা চলবে। বরং কৌন সগীরা গোনাহ্‌ যদি নির্ভয়ে ও বেপরোয়াভাবে করা হয়, তবে সে সগীরাও কবীরা হয়ে যায়। কোন এক বুযুর্গ বলেছেন_স্থুল দৃষ্টিতে ছোট গোনাহ্‌ ও বড় গোনাহ্‌র উদাহরণ, যেন ছোট বিচ্ছু ও বড় বিচ্ছু ; কিংবা আগুনের বড় হস্কা ও ছোট অঙ্গার। এ দুটির কোন একটির দহনও মানুষ সহ্য করতে পারে না। সে কারণেই মুহাম্মদ ইবনে কা*আব কুযৃতী বলেছেন যে, আল্লাহ্‌ তা“আলার সবচেয়ে বড় ইবাদত হলো গোনাহ্সমূহ বর্জন করা। যে সমস্ত লোক নামায ও তসবীহ্‌ তাহ্লীলের সাথে সাথে গোনাহ বর্জন করে না, তাদের ইবাদত কবূল হয় না। হযরত ফুযায়েল ইবনে আয়ায (রা) বলেছেন যে, তোমরা কোন গোনাহ্‌কে যতই হান্কা বিবেচনা করবে, তা আল্লাহ্‌ তা'আলার কাছে ততই বড় অপরাধে পরিণত হতে থাকবে । আর পূর্ববর্তী বুযূর্গগণ বলতেন যে, প্রতিটি গোনাহ্‌ই কুফরীর অগ্রদূত, যা মানুষকে কুফরীসূলত কার্যকলাপ ও আচার-আচরণের প্রতি আহবান করে থাকে । মসনদে আহমদ গ্রন্থে বর্ণিত রয়েছে, হযরত আয়েশা সিদ্দীকা রো). একবার হযরত মুআবিয়া রো)-কে এক পত্রে লেখেন যে__বান্দা যখন আল্লাহ্র নাফরমানী করে, তখন তার প্রশংসাকারীরাও তার নিন্দা করতে আরন্ত করে এবং মিত্ররাও তার শক্রতে পরিণত হয়ে যায়। গোনাহ্‌র ব্যাপারে বেপরোয়া হয়ে পড়া মানুষের জন্য স্থায়ী বিনাশের কারণ । বিশুদ্ধ হাদীসে উল্লেখ রয়েছে যে, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, “কোন ঈমানদার যখন কোন গোনাহ্‌ করে, তখন তার অন্তরে একটি কালো বিন্দু খচিত হয়ে যায়৷ পরে যদি সে তওবা করে নেয়, তাহলে সে বিন্দুটি মুছে যায়। কিন্তু যদি তওবা না করে সে বিন্দুটি বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তার গোটা অন্তরকে আচ্ছত্র করে. ফেলে ।” কোরআনে এরই নাম বলা হয়েছে রাইন" । ইরশাদ হয়েছে £ ১৬১০৫ ৮৮৫ ৮০ ৪ :৪/০০০ ৩৪১৫ অর্থাৎ তাদের অসৎ কর্ম তাদের অন্তরে মরচে ধরিয়ে দিয়েছে ।” _-অবশ্য গোনাহ্‌্র দোষ, অশুভ পরিণতি ও অনিষ্টের প্রেক্ষিতে সেগুলোর মাঝে একটা পারস্পরিক পার্থক্য থাকা প্রয়োজন। এই পার্থক্যের ভিত্তিতেই কোন গোনাহ্‌কে “কবীরা এবং কোনটিকে “সগীরা' গোনাহ্‌ বলে আখ্যায়িত করা হয়। কনীর গোনাহ্‌ $ কোরআন-হ্থাদীস ও পূর্ববর্তী উলামাদের বিশ্লেষণ অনুযায়ী গোনাহে-কবীরার সংজ্ঞা নিম্নরূপ £ যে গোনাহের জন্য কোরআনুল করীম কোন শরীয়তী শাস্তি নির্ধারণ করে দিয়েছে কিংবা যে পাপের জন্য লা'নতসূচক শব্দ ব্যবহার রুরা হয়েছে অথবা যে সবের কারণে জাহানাম প্রভৃতির ভীতি প্রদর্শন করা হয়েছে সে সমস্তই “গোনাহে-কবীরা' ৷ তেমনিভাবে সে সমস্ত গোনাহও গোনাহে-কবীরার অন্তর্ভুক্ত হবে, যার অনিষ্ট-ও পরিণতি কোন কবীরা গোনাহের //4.091019021-0017

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।