সূরা আনৃ-নিসা ৩৪৫ পালনের ব্যাপারে যথাযথ অনুবর্তিতা অবলম্বন করে এবং যাবতীয় কবীরা গোনাহ্ থেকে বেঁচে থাকে, আল্লাহ্ স্বয়ং তার সগীরা গোনাহ্সমূহের কাফফারা করে দেবেন। সকর্মসমূহ সগীরা গোনাহ্র প্রায়শ্চি্তস্বরূপ ৪ প্রায়শ্চিত্ত অর্থ এই যে, কর্তার সতকর্মসমূহকে সগীরা গোনাহের ক্ষতিপূরণ হিসাবে দেখিয়ে তার হিসাব সমান সমান করে দেওয়া হবে। জাহান্নামের পরিবর্তে সে জান্নাত প্রাপ্ত হবে। বিশুদ্ধ হাদীসে বর্ণিত রয়েছে যে, কোন লোক যখন নামায পড়ার জন্য অযু করে, তখন প্রতিটি অঙ্গ ধৌত হওয়ার সাথে সাথে তার গোনাহের কাফ্ফারা হয়ে যায়। মুখমণ্ডল ধুয়ে নিলে চোখ, কান ও নাক প্রভৃতি অঙ্গের পাপসমূহের কাফ্ফারা হয়ে যায়। কুলি করার্ সঙ্গে সঙ্গে জিহবার পাপের কাফ্ফারা হয়ে যায় ; আর পা ধোয়ার সাথে সাথে ধুয়ে যায় পায়ের পাপসমূহ। তারপর যখন সে মসজির্দের দিকে রওয়ানা হয়, তখন প্রতিটি পদক্ষেপে পাপের কাফ্ফারা হতে থাকে । কবীরা গোনাহ্ শুধু তওবা দ্বারাই মাফ হয় ঃ আলোচ্য আয়াতের দ্বারা এ কথাও বোঝা গেল যে, অযু, নামায প্রভৃতি সতকর্মের মাধ্যমে গোনাহর কাফ্ফারা হওয়ার ব্যাপারে হাদীসে যা উল্লেখ করা হয়েছে তার অর্থ হলো সগীরা গোনাহ । কবীরা গোনাহ একমাত্র তওবা ছাড়া মাফ হয় না। বস্তুত সগীরা গোনাহ মাফের শর্ত হলো, সাহস ও চেষ্টার মাধ্যমে কবীরা গোনাহ্ থেকে বেঁচে থাকা । এতে প্রতীয়মান হচ্ছে, যদি কোন লোক কবীরা গোনাহে লিপ্ত থেকেও অযু-নামায আদায় করতে থাকে, তবে শুধু অযু-নামায কিংবা অন্যান্য সৎকর্ম দ্বারা তার সগীরা গোনাহ্র কাফ্ফারাও হবে না__কবীরা গোনাহ্ তো থাকলই। -কাজেই কবীরা গোনাহ্্র একটা বিরাট অনিষ্ট স্বয়ং সে সমস্ত পাপের অস্তিত্ব, যার প্রতি কোরআন ও হাদীসে কঠোর সাবধানবাণী বর্ণিত হয়েছে। সেগুলো সত্যিকার তওবা ছাড়া ক্ষমা হয় না। তাছাড়া এর ফলে অন্য আরও বহু লাঙ্কনাও তার জন্য বর্তমান রয়েছে । যেমন, সেগুলোর কারণে তার গোনাহ মাফও হবে না এবং হাশরের মাঠে সে লোক কবীরা ও সগীরা উভয় প্রকার ছোট-বড় গোনাহ্র বোঝা নিয়ে উপস্থিত হবে ; অথচ অন্য কেউই তার সে বোঝা লাঘব করতে পারবে না। : সঙগীরা ও কবীরা গোনাহ্ £ আয়াতে ১.৩ (কোবায়ির ; কবীরার বহুবচন) শব্দটির উল্লেখ রয়েছে। সুতরাং কবীরা গোনাহ্ কাকে বলে এবং তা মোট কত প্রকার তা বুঝে নেওয়া উচিত। এতদসঙ্গে সগীরা গোনাহ্ কি.এবং তা কত প্রকার, এটাও জেনে নেওয়া দরকার । উম্মতের উলামা সম্প্রদায় এ বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথক পৃথক গ্রন্থ রচনা করে গেছেন। কবীরা ও সগীরা গোনাহ্র সংজ্ঞা নিরূপণের পূর্বে একথা বিশদভাবে জেনে নেওয়া বাঞ্ছনীয় যে, “গোনাহ্' বলতে সেসব কাজকে বোঝায় যা আল্লাহ্র হুকুম এবং তার ইচ্ছাবিরুদ্ধ। এতে পাঠকবর্গ হয়তো অনুমান করতে পারবেন যে, পরিভাষাগতভাবে যাকে সম্গীরা গোনাহ্ বলা হয়, প্রকৃতপক্ষে সেগুলোও ছোট নয়। যে কোন অবস্থায়ই আল্লাহ্র নাফরমানী এবং তার ইচ্ছার বিরুদ্ধাচরণ করা অত্যন্ত কঠিন অপরাধ এই পরিপ্রেক্ষিতে ইমামুল-হারামাইন ও অন্যান্য উলামা বলেছেন যে, আল্লাহ্ তা“আলার প্রত্যেকটি নাফরমানী এবং তার ইচ্ছার যে কোন রকম বিরুদ্ধাচরণই কবীরা ও কঠিনতর পাপ। তবে কবীরা ও সগীরার যে পার্থক্য, তা শুধু তুলনামূলক । মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)--8৪ ///.1091019021-0017
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।