৩৪৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড ভিটা র 5৫ নি ০৮ 432 ১৫4০ ৫ (০28৫ গড 5৫ 2 [28 | টার 3 €৩১) যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গোনাহ্ থেকে বেঁচে থাকতে পার, তবে আমি তোমাদের ক্রটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব-এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। যোগসূত্র পূর্ববর্তী আয়াতে কতকগুলো কঠিন গৌনাহু এবং সেগুলোতে জড়িত হওয়ার কঠিন শাস্তির বর্ণনা ব্য়েছে। কোরআনের বিশেষ বর্ণনারীতিতে কোথাও কোন অপরাধের পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শনের সাথে সাথেই যেসব লোক এ সব গোনাহ থেকে আত্মরক্ষা করতে পারবে, তাদের জন্য প্রতিশ্রুত পুরস্কারের কথাও শোনানো হয়। এ আয়াতেও আল্লাহ্ তা'আলার একটি বিশেষ পুরস্কারের কথা বলা হচ্ছে। তা এই যে, যদি তোমরা বড় গোনাহগুলো থেকে আত্মরক্ষা করতে পার, তবে ছোট ছোট ক্রটি -বিচ্যুতিগুলো আমি নিজে থেকেই ক্ষমা করে দেব। এতে করে তোমরা সমস্ত ছোট-বড় তথা সগীরা-কবীরা গোনাহ্ থেকে মুক্ত হয়ে সম্মান ও শাস্তির সে স্থানে প্রবেশ করতে পারবে, যার নাম জান্নাত। তফসীরের সার-সংক্ষেপ যে সমস্ত (পাপ কাজ) থেকে তোমাদেরকে (প্রথম) নিষেধ করা হয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো কঠিন (পাপের) কাজ রয়েছে, তা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পার, তবে (এই বেঁচে থাকার কারণে আমি ওয়াদা করছি যে, তোমাদের সে সমস্ত সৎকর্মের দরুন যখন তা কবৃল হয়ে যাবে) আমি তোমাদের হালকা ক্রুটিসমূহ (অর্থাৎ ছোট ছোট পাপসমূহ যা তোমাদেরকে দোযখে নিয়ে যেতে পারে) তোমাদের থেকে অপসারিত করে দেব । (অর্থাৎ ক্ষমা করে দেব। যাতে তোমরা দোযখ থেকে অব্যাহতি লাভ করবে) । আর আমি তোমাদেরকে একটি সম্মানিত স্থানে (অর্থাৎ বেহেশতে) প্রবিষ্ট করব। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পাপের প্রকারভেদ £ উল্লিখিত আয়াতের দ্বারা প্রতীয়মান হলো যে, পাপের প্রকারভেদ দু'রকম। কিছু কবীরা অর্থাৎ কঠিন ও বড় রকমের পাপ, আর কিছু সগীরা অর্থাৎ হালকা ও ছোট পাপ। এ কথাও প্রতীয়মান হচ্ছে যে, যদি কেউ সাহস করে কবীরা গোনাহ্ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ্ তা'আলা ওয়াদা করেছেন যে, তিনি তাদের সগীরা গোনাহ্গুলো নিজেই ক্ষমা করে দেবেন। যাবতীয় ফরয-ওয়াজিবসমূহ সম্পাদন করাও কবীরা গোনাহ থেকে বাচার অন্তর্তৃক্ত। কারণ, ফরয-ওয়াজিবসমূহ ত্যাগ করাও কবীরা গোনাহ্। বস্তুত যে লোক ফরয-ওয়াজিবসমূহ ///.1091019021-0017
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।