৩৪২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড : অর্থাৎ-__যারা আল্লাহকে ভয় করে, সৎভাবে লেনদেন করে এবং সত্য বলে__-সে সব লোক ছাড়া কিয়ামতের দিন ব্যবসায়ীরা গোনাহ্গারদের কাতারে উ্িত হবে। অন্যের সম্পদ হালাল হওয়ার দুটি শর্ত ঃ আলোচ্য আয়াতে +২:,,১/০$ ১০ বাক্যটি সংযুক্ত করে বলে দেওয়া হয়েছে যে, যেসব ক্ষেত্রে ব্যবসার নামে সুদ, জুয়া, ধোকা-প্রতারণা ইত্যাদির আশ্রয় নিয়ে অন্যের সম্পদ হস্তগত করা হয়, সে সব পন্থায় সম্পদ অর্জন করা বৈধ ব্যবসার অন্তর্ভুক্ত নয়, বরং হারাম ও বাতিল পন্থা । ': তেমনি যদি স্বাভাবিক ব্যবর্সায়ের ক্ষেত্রে ও লেনদেনের মধ্যে উভয় পক্ষের আন্তরিক সন্তুষ্ট না থাকে, তবে সেরপ ্রয়-বিক্রয়ও বাতিল এবং হারাম। ফিকহ্বিদদের পরিভাষায় প্রথম পন্থাটিকে 'বাতিল' এবং ছ্বিতীয়টিকে “ফাসিদ' ক্রয়-বিক্রয় বলা হয় । মোট কথা, পারস্পরিক সম্মতির ভিত্তিতে মালের বিনিময়ে মালের হস্তান্তরকেই “তিজারত' বা ব্যবসা বলা হয়। এমতাবস্থায় যদি কোন এক পক্ষে মাল থাকে এবং অন্যপক্ষে মাল না থাকে, তবে একে ব্যবসা বলা ঘায় না। যেমন-কেউ যদি এমন কোন পণ্য অগ্রিম বিক্রয় করে, যা নির্ধারিত সময়ের মধ্যে হাতে আসা না-আসার কোন নিশ্চয়তা নেই, তবে সেটা ব্যবসা না হয়ে প্রতারণার পর্যায়তুক্ত হওয়াই স্বাভাবিক । সুদের অবস্থাও অনেকটা তাই। সুদ বাবদ যা আদায় করা হয়, তা একটা সময়সীমার বিনিময় মাত্র। কিন্তু সময় যেহেতু কোন নির্দিষ্ট পণ্য নয়, তাই এর বিনিময় হতে. পারে না। জুয়া এবং ফটকাবাজারীর মধ্যেও অনুরূপ অনিশ্চয়তা থাকে বলেই তা তিজারত নয়, সম্পদ অর্জনের “বাতিল' পন্থা মাত্র। পারস্পরিক সন্তুষ্টির তাৎপর্য ঃ ক্রয়-বিক্রয়ের মধ্যে তৃতীয় একটা পন্থা এমনও হতে পারে যে, তাতে উভয় পক্ষ থেকেই মালের আদান-প্রদান হয় এবং দৃশ্যত সন্তুষ্টিও দেখা যায়। কিন্তু এ পন্থায় এক পক্ষ যেহেতু অনন্যোপায় হয়ে ক্রয় বা বিক্রয় করতে বাধ্য হয়, তাই বাহ্যত স্বাভাবিক ব্যবসা মনে হলেও পূর্বোক্ত দুটি পন্থার ন্যায় এটাও বাতিল. এবং হারাম পন্থার অন্তর্তৃক্ত বলে ফিকহ্বিদরা অভিমত ব্যক্ত করেছেন। যেমন, কেউ বাজারের কোন একটা আবশ্যকীয় পণ্যের সমগ্র মওজুদ ক্রয় করে গুদামজাত করে ফেললো । অতঃপর সে তার ইচ্ছামত মূল্য নির্ধারণ করে তা বিক্রয় করতে শুরু করলো। এ অবস্থায় ক্রেতারা যেহেতু অনন্যোপায় হয়ে এ বর্ধিত মূল্য প্রদান করতে বাধ্য হয়, তাই এ ক্রয়-বিক্রয় যে সন্তুষ্টির সাথে হয় না, তা সুনিশ্চিত। এ কারণেই এরূপ ব্যবসার মাধ্যমে অর্জিত মুনাফা বাতিল পন্থায় অন্যের সম্পদ থাস করার পর্যায়ভুক্ত, সুতরাং হারাম। অনুরূপ কোন স্বামী যদি স্ত্রীর সাথে এরূপ ব্যবহার শুরু করে, যার ফলে স্ত্রী মোহর মাফ করে দিতে বাধ্য হয়, তবে এ অবস্থায় যেহেতু সে ক্ষমা আত্তরিক সন্তুষ্টি প্রসূত নয়, তাই এটাও অর্থ আত্মসাৎ করার বাতিল পন্থারই অন্তর্ভুক্ত । তেমনি কেউ যদি লক্ষ্য করে যে, তার ন্যায্য ও বাঞ্কিত কাজ উৎকোচ ছাড়া সমাধা হওয়ার নয়, তখন যদি সে খুশির সাথেই কিছু দিয়ে কাজটা করিয়ে নেয়, তবে সেটাও সন্তুষ্টির সাথে দেওয়া হয়েছে বলে গণ্য হবে না । এরূপ আদান-প্রদানও বাতিল পন্থারই অন্তর্তক্ত। //4.091019021-0017
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।