সুরা আন্-নিসা ৩৩৯ (২৯) হে ঈমানদারগণ ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবল তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ্ তা“আলা তোমাদের প্রতি দয়ালু। (৩০) আর বে কেউ সীমালংঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শী্বই আগুনে নিক্ষেপ করা হবে । এটা আল্লাহ্র পক্ষে খুবই সহজসাধ্য। যোগসূত্র £ সূরা আন্-নিসার প্রথমে সমগ্র মানবজাতিকে একই পিতা-মাতার সন্তান এবং পরস্পর রক্ত সম্পর্কের অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ বলে উল্লেখ করে মানবজাতির পরস্পরের অধিকার সংরক্ষণ এবং একে অন্যের হক প্রদানের প্রতি সামগ্রিকভাবে ইঙ্গিত করা হয়েছে। অতঃপর ইয়াতীম ও স্ত্রীলোকদের অধিকার সম্পর্কিত বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এরপর হক প্রদানের প্রতি তাকীদ রয়েছে। এরপর বিয়ের বিধি-নিষেধের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, কোন্ কোন্ স্ত্রীলোকের সাথে বিয়ে বৈধ এবং কোন্ কোন্ স্ত্রীলোকের সাথে তা বৈধ নয়। কেননা, বিয়ে একটা সম্পর্ক, যার দ্বারা একজন স্ত্রীলোকের উপর পূর্ণ অধিকার বিস্তার করার সুযোগ উপস্থিত হয় । আলোচ্য আয়াতে সাধারণভাবে সকল শ্রেণীর মানুষেরই জান ও মালের পূর্ণ হিফাজতের বিধান এবং সেগুলোর মধ্যে যে কোন অন্যায় হস্তক্ষেপের প্রতি নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে । এতে নারী-পুরুষ, আপন-পর, মুসলিম-অমুসলিম সকল মানুষকেই অন্ততুর্তত করা হয়েছে।-__(মাযহারী) ভফসীরের সার-সংক্ষেপ হে ঈমানদারগণ ! তোমরা পরস্পর একে অন্যের সম্পদ অন্যায় হোলাল নয় এমন) পঙ্থায় ভোগ করো না। তবে (যদি হালাল পন্থায় হয় যেমন) যদি কোন ব্যবসার মাধ্যমে তা অর্জিত হয়, যা পরস্পরের সম্মতির মাধ্যমে আসে (অবশ্য শরীয়তের সকল শর্ত মোতাবেক যদি তা হয়) তবে তাতে দোষ নেই । (এটা ছিল সম্পদে হস্তক্ষেপ করার বিধান, অতঃপর জানের উপর হস্তক্ষেপের বিধান বলা হচ্ছে) এবং তোমরা একে অপরকে হত্যাও করো না। নিঃসন্দেহে আল্লাহ্ তা'আলা তোমাদের প্রতি অত্যন্ত অনুগধহপরায়ণ । (এ জন্যই একে অন্যের ক্ষতি করার পন্থাগুলো নিষিদ্ধ করে দিয়েছেন। বিশেষত কারো কোন ক্ষতি করলে পর সেও যেহেতু তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তাই এরূপ পন্থা পরিহার করার নির্দেশ দিয়ে তোমাদেরকেও ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন)। এবং (যেহেতু ক্ষতি করার বিভিন্ন পন্থার মধ্যে হত্যাই সর্বাপেক্ষা মারাত্মক, এজন্য হত্যার কঠিন পরিণাম বর্ণনা করে বলা হচ্ছে) যে ব্যক্তি এরূপ কাজ (অর্থাৎ হত্যা) করবে (এমনভাবে যে,) শরীয়তের সীমালংঘন করে (এ সীমালংঘনও ভুলত্রুমে নয় বরং) জুলুমের বশবর্তা হয়ে, তবে খুব শী্ঘই ভের্থাৎ মৃত্যুর পরই) তাকে (দোযখের আশুনে প্রবেশ করাবো এবং এ বিষয়টি অর্থাৎ এরূপ শাস্তি প্রদান) আল্লাহ্র পক্ষে খুবই সহজ । (কোন যোগাড়-যন্তরের প্রয়োজন হবে না যে, এমন ধারণা হতে পারে যে, কোন সময় হয়ত সে যোগাড়-যস্তর না হওয়ার দরুন সে শাস্তির আঁশংকা বিদূরিত হয়ে যাবে)। //4.091019021-0017
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।