৩২০ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড হজ এস ই সস 1225 পে হি ৬ ৩59791৮0৯৯5 ৩১৭5৩ পত্র টিপ চে রক ১) (পে পাক ১1 তপতির যর তের ০ 38258)141 ৬ 981 ৯৫০৭ ৭95551 ৫ ০৯5 6 টে পট এগ কি গা (২২) যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু বা বিগত হয়ে গেছে। এটা অশ্ীল, গষবের কাজ এবং নিকৃষ্ট আচরণ । (২৩) তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, ভোযাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকন্যা, ভগিনীকন্যা, তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা-_যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ্ ক্ষমাকারী, দয়ালু । (২৪) এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ ; তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়-_এটা তোমাদের জন্য আল্লাহ্র হুকুম । এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে, তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য-__ব্যভিচারের জন্য নয়। অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা তোগ করবে, তাকে তার নির্ধারিত হক দান কর। তোমাদের কোন গোনাহ্ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরম্পরে সম্মত হও। নিশ্চয় আল্লাহ্ সুবিজ্ঞ, রহস্যবিদ | যোগসূত্র £ পূর্ব থেকে জাহিলিয়াত “কুপ্রথার বিষয় বর্ণিত হয়ে* আস্ছে। তন্মধ্যে একটি প্রথা ছিল যে, তারা কোন কোন হারাম নারী; যেমন বিমাতাকে বিয়ে করতো । এক বোন বিবাহে থাকা অবস্থায় অন্য বোনকে বিয়ে করতো । এর সাথে সম্পর্ক রেখে অন্য হারাম নারীদের কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তারা পোষ্যপুত্রের স্ত্রীকে বিবাহ করা হারাম মনে করতো । একেও বাতিল ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে এমন কিছু সংখ্যক স্ত্রীলোকের বৈধতাও বর্ণিত হয়েছে, যাদের সম্পর্কে মুসলমানদের সন্দেহ ছিল । যেমন, এমন ক্রীতদাসী যে ///.1091019021-0017
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।