তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড নির্ধারিত মোহরানা মাফ করানোও মোহরানা দিয়ে ফেরত গ্রহণ করার অন্তর্ভুক্ত । মোট কথা, প্রদর্ত মোহরানা বলপূর্বক ফেরত নেওয়া কিংবা আদায়যোগ্য মোহরানা বলপূর্বক মাফ করানো, এ সবই অবৈধ ও হারাম । এমনিভাবে যে অর্থ উপটোৌকন হিসাবে স্ত্রীর মালিকানায় প্রদান করা হয়, তা ফেরত নেওয়াও স্বামীর জন্য এবং ওয়ারিসদের জন্য হালাল নয় । “মালিকানায় প্রদান' বলার তাৎপর্য এই যে, স্বামী যদি কোন অলংকার অথবা অন্য কোন ব্যবহারিক বস্তু স্ত্রীকে ধার হিসাবে ব্যবহারের জন্য দান করে, তবে তা স্ত্রীর মালিকানার অন্তর্ভুক্ত হয় না এবং তা ফেরত গ্রহণ করাও নিষিদ্ধ নয়। এরপর 2১:০ ৭:৯৮ 95 *1। বলে এমন কিছু ব্যতিক্রমী অবস্থার কথা প্রকাশ করা হয়েছে, যেগুলোতে স্থার্মীর জন্য প্রদত্ত মোহরানা ইত্যাদি ফেরত গ্রহণ করা বৈধ হয়ে যায়। অর্থাৎ যদি স্ত্রীর পক্ষ থেকে কোন প্রকাশ্য অশোভন আচরণ প্রকাশ পায়, যদ্দরুন পুরুষ স্বভাবতই তালাক দিতে বাধ্য হয়, তবে এমতাবস্থায় প্রদত্ত মোহরানা ইত্যাদি ফেরত না দেওয়া পর্যন্ত কিংবা আদায়যোগ্য মোহরানা মাফ না করা পর্যন্ত স্বামী তালাক নাও দিতে পারে। এখানে হ.১ ৯৪ শব্দের অর্থ অশোভন আচরণ বলতে হযরত ইবনে আব্বাস (রা), হযরত আয়েশা রো), যাহ্হাক প্রমুখের মতে স্বামীর অবাধ্যতা ও কুত্সিত গালিগালাজ প্রভৃতি বোঝানো হয়েছে এবং আবু কালাবা ও হাসান-বসরীর মতে নির্লজ্জতা ও ব্যভিচার বোঝানো হয়েছে। সেমতে আয়াতের অর্থ হয় যে, নারীদের ছারা যদি কোন নির্লজ্জ কাজ সংঘটিত হয়ে যায় অথবা তারা অবাধ্যতা ও কটুক্তি করে, যদ্দরুন 'বাধ্য হয়ে ুরুষ তালাক দিতে উদ্যত হয় ; তধে এমতাবস্থায় যেহেতু দোষ স্ত্রীর, তাই প্রদত্ত মোহরানা ফেরত গ্রহণ না করা পর্যন্ত অথবা 55445555505 ব্রয়েছে। পরবর্তী দু'আয়াতেও এ বিষয়বস্তু বিস্তারিত বর্ণিত হয়েছে। বলা হয়েছে ঃ যদি স্ত্রীর পক্ষ থেকে কোন অবাধ্যতা ও নির্লজ্জতা প্রকাশ না পায়, কিন্তু স্বামী নিছক মনের খায়েশ ও খুশির জন্য বর্তমান স্ত্রীকে পরিত্যাগ করে দ্বিতীয় বিয়ে করতে চায়, তবে এমতাবস্থায় যদি সে অগাধ অর্থ-সম্পদও তাকে দিয়ে থাকে, তবে তালাকের বিনিময়ে তার কোন অংশ ফেরত গ্রহণ করা কিংবা আদায়যোগ্য মোহরানা মাফ করানো স্বামীর জন্য বৈধ নয় । কেননা, এক্ষেত্রে স্ত্রীর কোন দোষ নেই এবং মোহরানা ওয়াজিব হওয়ার ঘে কারণ, তাও পূর্ণতা লাভ করেছে। অর্থাৎ বিয়েও হয়ে গেছে এবং উভয়ে পরস্পর মিলিতও হয়েছে । এমতাবস্থায় প্রদত্ত অর্থ ফেরত গ্রহণ করার কিংবা আদায়যোগ্য মোহরানা মাফ করানোর-কোন অধিকার তার নেই। এরপর অর্থ ফেরত গ্রহণ যে জুলুম ও গোনাহ্‌ এ বিষয়টি তিন পর্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমে বলা হয়েছে ঃ ১ ০5 64 4১১ অর্থাৎ তোমরা কি ্তরীর প্রতি ব্যভিচার ইত্যাদির অপবাদ আরোপ করে প্রদত্ত অর্থ ফেরত গ্রহণের পথ বের করতে চাও? অর্থাৎ যখন একথা জানা যায় যে, প্রদত্ত অর্থ ফেরত গ্রহণ তখনই জায়েয, যখন স্ত্রী কোন অশোভন কাজ করে। তখন তার কাছ থেকে অর্থ ফেরত গ্রহণ করার মানে প্রকৃতপক্ষে এরূপ ঘোষণা করা যে, সে ///.109119021-0017

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।