তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৩১৬ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড হবে। বন্ডুত আরোপের প্রয়োজনীয়তাও এ থেকেই দেখা দেয়। কেননা, ফেরত গ্রহণ করার মানে যেন একথা বলা যে, সে আমার স্ত্রী ছিল না। এটা যে অপবাদ তা বর্ণনার অপেক্ষা রাখে না। কেননা, এতে স্ত্রী বিবাহের দাবিতে মিথ্যাবাদিনী এবং সমাজে পাপাচারিণী সাব্যস্ত হয়।) এবং তোমার প্রদত্ত এ অর্থ (সত্যিকারভাবে অথবা বিধিগতভাবে) কিরূপে গ্রহণ করবে, অথচ (অপবাদ ও জুলুম ছাড়া একে গ্রহণ করার মধ্যে আরও দু*টি বাধা রয়েছে। এক.) তোমরা পরম্পর একে অন্যের সাথে নিরাবরণভাবে সাক্ষাৎ করেছ (অর্থাৎ সহবাস করেছ কিংবা অবাধ নির্জনতায় মিলিত হয়েছ ; এটাও সহবাসেরই পর্যায়ভুক্ত । মোট কথা, স্ত্রী নিজ সত্তাকে তোমাদের আনন্দ উপভোগের জন্য তোমাদের কাছে সমর্পণ করে দিয়েছে। মোহরানা এ আত্মসমর্পণেরই বিনিময় । সুতরাং যার বিনিময়, তা অর্জন করার পর বিনিময়কে ফেরত গ্রহণ করা অথবা বিনিময় প্রদান না করা সুস্থ বিবেক-বুদ্ধির সম্পূর্ণ পরিপন্থী । যদি এ অর্থ মোহরানা না হয়ে দান হয়, তবে এই নিরন্তরায় অর্থ ফেরত গ্রহণে বাধা দান করে এবং প্রকৃত অন্তরায় হুলো বৈবাহিক সম্পর্ক।) আর (দ্বিতীয় বাধা এই যে,) নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার নিয়েছে (অঙ্গীকার এই যে, বিবাহের সময় তোমরা মোহরানা নিজ দায়িতে রেখেছিলে। অঙ্গীকার করে তা ভঙ্গ করাও বিবেকের কাছে নিন্দনীয় । যদি তা দান কিংবা উপহার হয়, তবে নিরাবরণ মিলনের পূর্বে এ অঙ্গীকারও বৈবাহিক সম্পর্কের প্রতিক্রিয়া হওয়ার কারণে সে দান ফেরত গ্রহণে বাধা দান করে । মোট কথা, চারটি বাধা বিদ্যমান থাকা সত্ত্বেও ফেরত গ্রহণ করা খুবই নিন্দনীয়)। ইসলাম-পূর্ব যুগের নারী নির্যাতন প্রতিরোধ £ আলোচ্য আয়াত তিনটিতে সেই 'সব নির্যাতন প্রতিরোধ করা হয়েছে, যেগুলো ইসলাম-পূর্ব কালে অবলাদের প্রতি নিতান্ত সাধারণ আচরণ বলে মনে করা হতো । তন্মধ্যে একটি সর্ববৃহৎ নির্যাতন ছিল এই যে, পুরুষ নিজেকে স্ত্রীর জান ও মালের মালিক মনে করতো । স্ত্রী যার বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, সে তার প্রাণকে নিজের মালিকানাধীন মনে করতো । স্বামীর মৃত্যুর পর তার ওয়ারিসরা যেমন তার ত্যাজ্য সম্পত্তির ওয়ারিস ও মালিক হতো, তেমনি তার স্ত্রীরও ওয়ারিস ও মালিক বলে গণ্য হতো। ইচ্ছা করলে নিজেই তাকে বিয়ে করতো কিংবা অন্যের কাছ থেকে অর্থ গ্রহণ করে তাকে বিয়ে দিয়ে দিতো । স্বামীর (অন্য স্ত্রীর গর্ভজাত) পুত্র নিজেও পিতার মৃত্যুর পর তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারতো | স্ত্রীর প্রাণেরই যখন এই অবস্থা, তখন তার ধন-সম্পদের ব্যাপারটি তো বলাই বাহুল্য । এই একটি মাত্র মৌলিক ভ্রান্তির ফলে নারীদের উপর নানা ধরনের অগণিত নির্যাতন চলতো । উদাহরণত £ এক. যেসব অর্থ-সম্পদ স্ত্রী উত্তরাধিকারসূত্রে অথবা পিত্রালয় থেকে উপটৌকন হিসাবে লাভ করতো, সেগুলো হজম করে ফেলা হতো । দুই, যদি কোন নারী তার নিজের অংশের ধন-সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠা করেই নিতো, তবে পুরুষরা তাকে অন্যত্র বিয়ে করতে বাধা দিত, যাতে ধন-সম্পদ বাইরে নিয়ে যেতে না পারে, বরং এখানেই মারা যায় এবং ধন-সম্পদ তাদের অধিকারভুক্ত থেকে যায়। তিন. মাঝে মাঝে স্ত্রীর কোন দোষ না থাকা সত্ত্বেও শুধু স্বভাবগতভাবে স্বামী তাকে অপছন্দ করতো এবং স্ত্রীর প্রাপ্য আদায় করতো না। অপরপক্ষে তালাক দিয়ে তাকে মুক্তও //4.1091019021-0017

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।