তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্-নিসা ৩১৫ এখানকার দ্বিতীয় প্রকার বিষয় হুবহু পূর্ববর্তী তৃতীয় প্রকার বিষয়ের অনুরূপ । পূর্ববর্তী প্রথম প্রকার বিষয় এবং এখানকার তৃতীয় প্রকার বিষয় পৃথক) কিন্তু (কোন কোন অবস্থায় তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করা কিংবা তাদেরকে আটক করা বৈধ । তা এই ষে,) নারীরা যদি কোন গহিত কাজ করে। (এতেও তিন অবস্থা রয়েছে। এক. গর্হিত কাজটি হবে স্বামীর প্রতি অবাধ্যতা ও চরিত্রহীনতা । এমতাবস্থায় অর্থ গ্রহণ ব্যতিরেকে, যা মোহরানার চাইতে বেশি হবে না- স্ত্রীকে আটক রাখতে পারে। দুই. গর্হিত কাজটি হবে ব্যভিচার । ইসলামের প্রথম যুগে ব্যভিচারের শাস্তি অবতরণের পূর্বে এ অপরাধের কারণে স্বামীর জন্য নিজের দেয়া অর্থ-সম্পদ ফেরত গ্রহণ করে স্ত্রীকে বহিষ্কার করা বৈধ ছিল। এখন এ বিধান রহিত হয়ে গেছে। ব্যভিচারের কারণে মোহরানার অপরিহার্ষতা নষ্ট হয় না। উপরোক্ত উভয় অবস্থায় অর্থ গ্রহণ করা যাবে । তিন. গর্হিত কাজটি ব্যভিচার হলে স্বামীর জন্য এবং অন্য ওয়ারিসদের জন্য শাস্তি হিসাবে বিচারকের আদেশে স্ত্রীদেরকে গৃহমধ্যে আটক রাখা বৈধ ছিল; যেমন রুকূর শুরুতে বর্ণনা করা হয়েছে । এরপর এ বিধানও রহিত হয়ে গেছে । অতএব এ আটক রাখা হবে শাস্তি হিসাবে, অর্থ আদায়. করার উদ্দেশ্যে নয়। সুতরাং 31 এর মাধ্যমে যে ব্যতিক্রম প্রকাশ করা হয়েছে, তা হবে___সাধারণ |... ০ তথা আটক রাখা থেকে শর্তযুক্ত আটক রাখা অর্থাৎ অর্থ গ্রহণের উদ্দেশ্যে আটক রাখা থেকে নয়। এরপর বিশেষভাবে স্বামীদেরকে আদেশ করা হচ্ছে) এবং স্ত্রীদের সাথে .'সপ্তাবে জীবন-যাপন কর (অর্থাৎ সচ্চরিত্রতা তরণ-পৌষণের ও দেখা-শোনার মাধ্যমে) এবং যদি (মনের চাহিদা অনুযায়ী) তারা তোমাদের পছন্দ না হয় (কিন্তু তাদের পক্ষ থেকে অপছন্দের কোন কারণও না ঘটে), তবে (তোমরা জ্ঞান-বুদ্ধির তাকীদ মেনে নিয়ে "এমন চিন্তা করে সহ্য কর যে,) সম্ভবত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ. করছ, আল্লাহ্‌ তা“আলা যার মধ্যে জোগতিক অথবা পারলৌকিক) বড় রকমের কোন কল্যাণ নিহিত রেখেছেন ।, (উদাহরণত তারা তোমাদের সেবিকা, সুখ বিধানকারিণী ও সহানুভূতিশীলা হবে। এটা পার্থিব উপকার । অথবা কমপক্ষে অপছন্দনীয় বস্তুর জন্য সবর করার সওয়াব ও ফযীলত তো অবশ্যই পাওয়া যাবে ।) আর যদি তোমরা (আগ্রহাতিশয্যের কারণে) এক স্ত্রীর স্থলে (অর্থাৎ প্রথম স্ত্রীর স্থলে) অন্য স্ত্রীর পরিবর্তন করতে চাও (এবং প্রথম স্ত্রীর কোন দোষ না থাকে) এবং তোমরা একজনকে (মোহ্রানায় কিংবা এমনিতেই দান-বখশিশ হিসাবে) প্রচুর অর্থ দিয়ে থাক (হাতে সমর্পণ করে থাক কিংবা বিশেষ মোহরানার জন্য চুক্তিপত্রে দেওয়া সাব্যস্ত করে থাক), তবে (অর্থাৎ প্রদত্ত কিংবা চুক্তিবদ্ধ অর্থ) থেকে স্ত্রোকে বিরক্ত করে) কিছুই (ফেরত) গ্রহণ করো না। (বস্তুত ক্ষমা করানোও কার্যত ফেতর নেওয়ারই অন্যরূপ।) তৌমরা কি তা (ফেরত) গ্রহণ করবে (তার উপর অবাধ্যতা কিংবা অশ্রীলতার) অপবাদ আরোপের মাধ্যমে কিংবা (তার অর্থ সম্পদে) প্রকাশ্য গোনাহ (অর্থাৎ উৎপীড়ন) করে ? (অপবাদ প্রকাশ্য হোক কিংবা অর্থগত হোক পূর্বে শুধু অবাধ্যতা ও কুকর্মের অবস্থায় তার কাছ থেকে অর্থ গ্রহণের অনুমতি ছিল। কাজেই তার কাছ থেকে যখন অর্থ গ্রহণ করা হবে, তখন যেন তাকে অপরের দৃষ্টিতে অবাধ্যকারিণী ও কুকর্মীরিপেই চিত্রিত করা হলো। আর্থিক জুলুমের কারণ সুস্পষ্ট যে, মনের খুশিতে স্ত্রী তার সে অর্থ দিয়ে থাকে 1-আর দান করার ক্ষেত্রে এটা এজন্য জুলুম হবে যে, স্বামী-স্ত্রী পরস্পর একজন অন্যজনকে হাদিয়া দিলে শরীয়তের আইনে তা ফেরত গ্রহণের অধিকার কারোই থাকে না। সুতরাং €ফরত নিলে তা এক প্রকার ছিনতাই //4.1091019021-0017

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।