তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৩১৪ তফসীরে মা'আরেফুল কোরআন £ দ্বিতীয় খণ্ড কোন স্ত্রীলোকের স্বামী মারা গেলে ওয়ারিসরা তার সাথে যদৃচ্ছা ব্যবহার করতো । মন চাইলে নিজেই তাকে বিয়ে করে নিত কিংবা অপরের বিবাহ-বন্ধনে আবদ্ধ করে দিত । মনে না চাইলে নিজেও বিয়ে করতো না, অপরের কাছে বিয়ে বসতেও বাদ সাধতো এবং তাদেরকে বন্দী করে রাখতো, যাতে অর্থোপার্জনের পথ প্রশস্ত হয়। কেননা, এমতাবস্থায় হয় তারা নিজস্ব ধন-সম্পদ তাদেরকে দিয়ে নিজেদেরকে মুক্ত করে নিত, না হয় তাদের গৃহেই বন্দী জীবন-যাপন করতে হতো এবং এভাবেই মৃত্যুমুখে পতিত হতো । . স্বামীরাও স্ত্রীদের প্রতি যথেচ্ছ অত্যাচার ও উৎপীড়ন চালাতে দ্বিধা করতো না। মনে না চাইলে তাদের সাথে সম্পর্কও স্থাপন করতো না এবং তালাকও দিতো না, যাতে সে অর্থকড়ি দিয়ে তালাক অর্জন করে। ৃ আলোচ্য আয়াতসমূহে এসব অনিষ্টেরই মূলোৎপাটন করা হয়েছে। ১১ /৮ বলে বিশেষভাবে স্বামীদেরকে সম্বোধন করা হয়েছে। 0:5১.01:-5-. 91 ১ থেকে (১4 00০ পর্যন্ত আয়াত দুটিও এ বিষয়-বস্তুরই পরিশিষ্ট । | তফসীরের সার-সংক্ষেপ হে ঈমানদারগণ! তোমাদের জন্য হালাল নয় যে, নারীদের (জান ও মালের) বলপূর্বক মালিক হয়ে যাও । (মালের মালিক হওয়া তিন প্রকার । এক-_ওয়ারিসী স্বত্ব নারীর প্রাপ্য ত্রাস করা__তাকে না দেওয়া । দুই_-তাকে অন্যত্র বিয়ে না দেওয়া, যাতে সে এখানেই মারা যায় এবং তার ধন-সম্পদ কুক্ষিগত করা যায় কিংবা নিজেই কিছু দিতে বাধ্য হয়। তিন_স্বামী তাকে অহেতুক বাধ্য করবে, যাতে তাকে কিছু ধন-সম্পদ দেয় এবং বিনিময়ে তাকে ছেড়ে দেয়। প্রথম ও তৃতীয় প্রকারে “বলপূর্বক' বলার তাৎপর্য এই যে, নারীর সন্মতিক্রমে.এসব কাজ সম্পন্ন হলে তা বৈধ ও হালাল । দ্বিতীয় প্রকারে এ বলপ্রয়োগ বাস্তবে বিয়েতে বাধাদানের জন্য । এর উদ্দেশ্য ধন-সম্পদ গ্রহণ করা । তাই শব্দগতভাবে এর সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। এর তাৎপর্যও তাই। অর্থাৎ নারী স্বেচ্ছায় বিয়ে না করলে তাদের কোন গোনাহ নেই। জানের মালিক হওয়ার অর্থ এই. যে, তারা মৃতের স্ত্রীকে মৃতের ধন-সম্পদের মত ওয়ারিসী সম্পত্তি মনে করতো । এমতাবস্থায় “বলপূর্বক' কথাটি বাস্তবসম্মত । অর্থাৎ তারা যে এরূপ করতো একথা বর্ণনা করার জন্য। কিন্তু এর অর্থ এই নয় যে, নারীরা স্বেচ্ছায় মৃতের ধন-সম্পত্তির মত নিজেকে ত্যাজ্য সম্পত্তি করে নিলে (সত্যি সত্যি ত্যাজ্য সম্পত্তি হয়ে যাবে ।) এবং নারীদেরকে এ উদ্দেশ্যে আবদ্ধ করো না যেন যা কিছু তোমরা (অর্থাৎ স্বয়ং তোমরা কিংবা তোমাদের স্বজনরা) তাদেরকে প্রদান করেছ, তার কোন অংশ (-ও তাদের কাছ থেকে) আদায় করে নাও। (এ বিষয়বস্তুটিও তিন প্রকার । এক. মৃতের ওয়ারিস মৃতের স্ত্রীকে বিয়ে করতে দেবে না, যাতে স্ত্রী তাকে কিছু দেয়। দুই. স্বামী তাকে বাধ্য করবে যে, আমাকে কিছু দিলে আমি ছেড়ে দেব। তিন. তালাক দেওয়ার পরও স্বামী কিছু ঘুষ ছাড়া তাকে অন্যত্র বিয়ে বস্‌তে দেবে না। এখানকার প্রথম প্রকার বিষয় পূর্ববর্তী দ্বিতীয় প্রকার বিষয়টির একটি অংশ এবং //4.109119021-0017

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।