৩১২ 07777 পো ৩৩৪৩: 5%৩ বিরাজ দেবেন ভিত আল্লাহ্ তোমাদের গোনাহ্সমূহ মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হয়। পরম দাতা ও দয়ালু আল্লাহ্ তা“আলার দয়ার মহিমা দেখুন! মানুষ সারা জীবন তারই নাফরমানীতে লিপ্ত থেকেও মৃত্যুর পূর্বে সর্বান্তকরণে তওবা করলে তিনি শুধু তার দোষই ক্ষমা করে দেন না, বরং তাকে প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেন। হাদীসে রাসূলুল্লাহ্ (সা) বলেন £ এ ১3১ ০১৫১ ০৯ ২৪এ। ৭1 ১১৯৯ ০4৩ -অর্থাৎ তওবাকারী আল্লাহ্র প্রিয়। যে ব্যক্তি গোনাহ্ থেকে তওবা করে, সে এমন হয়ে যায়, যেন গোনাহ্ করেনি। কোন কোন রেওয়ায়েতে আছে, বান্দা যখন কোন গোনাহ থেকে তওবা করে এবং তার তওবা আল্লাহ্র কাছে কবৃল হয়ে যায় তখন সে গোনাহ্র জন্য শুধু যে তাকে পাকড়াও করা হয় না তাই নয়, বরং গোনাহ্টি ফেরেশতাদের লিখিত আমলনামা থেকেও মিটিয়ে ফেলা হয়, যাতে সে অপমানের সম্মুখীনও না হয়। তবে তওবা 'তওবায়ে-নসূহ' তথা নির্ভেজাল হওয়া জরুরী । নির্ভেজাল তওবার তিনটি স্তর রয়েছে। এক, স্বীয় কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লঙ্জিত হওয়া । হাদীসে আছে £ || 2: এ। (| অর্থাৎ অনুতাপকেই তওবা বলা হয়। দুই. কৃত গোনাহ অবিলম্বে বর্জন করা এবং ভবিষ্যতেও তা থেকে বিরত থাকার পাকাপোক্ত সংকল্প করা। তিন. ক্ষতিপূরণের চিন্তা করা। অর্থাৎ যে গোনাহ্ হয়ে গেছে, সাধ্যানুযায়ী তার প্রতিকার করা । উদাহরণত নামায-রোযা কাযা হয়ে থাকলে তার কাযা করা। পরিত্যক্ত নামায ও রোযার সঠিক সংখ্যা জানা না থাকলে চিন্তা-ভাবনার মাধ্যমে তা অনুমানের ভিত্তিতে নির্দিষ্ট করবে । অতঃপর সেগুলোর কাযা করতে যত্ববান হবে। এক সময়ে করতে না পারলে প্রত্যেক নামাযের সাথে এক এক নামাযের “ওমরী-কাযা' পড়বে । এমনিভাবে বিভিন্ন সময়ে রোযার কাযার প্রতি যত্ববান হবে । ফরয যাকাত অনাদায়ী থাকলে বিগত দিনের যাকাতও একমুঠে অথবা কিস্তিতে কিস্তিতে আদায় করবে । কারও হক আত্মসাৎ করে থাকলে তা ফেরত দেবে। কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু যদি কৃতকর্মের জন্য অনুতাপ না হয়, কিংবা অনুতাপ হলেও ভবিষ্যতে সে গোনাহ বর্জন করা না হয়, তবে তা তওবা নয় ; যদিও মুখে হাজার বার তওবা তওবা করে । উল্লিখিত বিবরণ অনুয়ায়ী যখন কেউ তওবা করে নেয়, জনি অর্জন গেররিকর সন্ত্ব্ও সে আল্লাহ্র প্রিয় বান্দা হয়ে যায় । ///.1091019021-0017
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।