তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৩০ তফসীরে মা“আরেফুল-কোরআান ॥ দ্বিতীয় খণ্ড অন্তরে বিশ্বাস স্থাপন করা ও মুখে স্বীকারোক্তি করা, আল্লাহ্‌র প্রেরিত প্রত্যেক নবী-রাসূল ও তাদের আনীত বিধি-বিধানের প্রতিও তেমনিভাবে ঈমান আনা । “ইসলাম” শব্দের আসল অর্থ আল্লাহ্‌র নিকট আত্মসমর্পণ করা এবং তার অনুগত হওয়া । এ অর্থের দিক দিয়ে প্রত্যেক পয়গন্বরের আমলে যারা তীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাদের আনীত বিধি-বিধানের আনুগত্য করেছে, তারা সবাই মুসলমান ও মুসলিম নামে অভিহিত হওয়ার যোগ্য ছিল এবং তাদের ধর্মও ছিল ইসলাম । এ অর্থের দিকে লক্ষ্য করেই হযরত নূহ (আ) বলেন £ ১. শা! ১০ 2551 21:০১ অর্থাৎ আমি “মুসলিম' হওয়ার জন্য আদিষ্ট হয়েছি। (সূরা ইউনুস)। এ কারণেই হযরত ইবরাহীম. আ) নিজেকে ও নিজ উম্মতকে “উম্মতে মুসলিমা বলেছিলেন £ ৫ ২০০৯ হন 052 ০০5 এ/ ১০:০০ সুহইাও ক হযরত ঈসা (আ)-এর সহচরগণ এ অর্থের প্রতি লক্ষ্য করেই সাক্ষ্য দিয়ে বলেছিল $ ০ 60 55 _ সাক্ষী থাকুন যে, আমরা মুসলিম! (আলে-ইমরান £ ৫২) সাধারণত এ দীন ও শরীয়তকেই “ইসলাম” বলা হয়, যা নিয়ে সবার শেষে হযরত মুহাম্মদ (সা) আগমন করেছেন এবং যা বিগত সব শরীয়তকে রহিত করে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত যে দীন ও শরীয়ত কায়েম থাকবে । এ অর্থের দিক দিয়ে “ইসলাম' শব্দটি দীনে মুহাম্মদী ও উম্মতে-মুহাম্মদিয়ার এক বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায় । সব হাদীস গ্রন্থে উল্লিখিত হাদীসে-জিবরাঈলে হযরত নবী করীম (সা) ইসলামের এ বিশেষ অর্থটিই বর্ণনা করেছেন। আলোচ্য আয়াতের “ইসলাম” শব্দেও উপরোক্ত উভয়. অর্থই নেওয়া যেতে পারে। প্রথম অর্থ নিলে আয়াতের ব্যাখ্যা হবে এরূপ ঃ আল্লাহ্‌ তা“আলার . কাছে গ্রহণযোগ্য দীন একমাত্র ইসলাম ধর্ম অর্থাৎ নিজেকে আল্লাহ্র অনুগত করা, প্রত্যেক যুগে আগত রাসূল ও তাদের আনীত বিধি-বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তা পালন করা । এতে যদিও দীনে মুহাম্মদীর কোন বিশেষত্ব নেই, তথাপি সাধারণ নীতি অনুযায়ী মুহাম্মদ (সা)-এর আগমনের পর তাঁর প্রতি ও তাঁর আনীত বিধি-বিধানের প্রতি ঈমান আনা ও তা পালন করাও এর অন্তর্ভুক্ত হয়ে যায়। এর সারমর্ম এই হবে যে, নৃহ (আ)-এর আমলে তার আনীত ধর্মই ছিল গ্রহণযোগ্য । ইবরাহীম (আ)-এর আমলে তার আনীত ধর্মই ছিল গ্রহণযোগ্য । মূসা (আ)-এর আমলে তওরাতের পাতা ও তার শিক্ষার আকারে যা এসেছিল, তাই ছিল গ্রহণযোগ্য ইসলাম । ঈসা (আ)-এর আমলে গ্রহণযোগ্য ইসলাম ইনজীল ও খৃষ্টীয় বাণীর রঙে রঞ্জিত হয়ে অবতীর্ণ হয়েছিল । সবার শেষে খাতামুল-আহ্বয়া 02549085558 ইসলাম । মোটকথা এই যে, প্রত্যেক পয়গম্বরের আমলে তার আনীত দীনই ছিল দীনে ইসলাম এবং আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য ৷ পরে এগুলো একের পর এক রহিত হয়েছে এবং পরিশেষে দীনে-মুহাম্মদীই “ইসলাম* নামে অভিহিত হয়েছে, যা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে । যদি ইসলামের দ্বিতীয় অর্থ নেওয়া হয় অর্থাৎ মুহাম্মদ (সা)-এর আনীত ধর্ম, তবে আয়াতের অর্থ ///.109119021-0017

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।