তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্-নিসা ৩০৩ শাস্তি জারি করতে পারেন। অতঃগার ষদি.তারা সাক্ষ্যদান করে, তবে (তাদের শাস্তি এই যে,) তোমরা তাদেরকে (বিচারকের নির্দেশ অনুযায়ী) গৃহের মধ্যে (দৃ্টাত্তমূলকভাবে) আবদ্ধ রাখ, যে পর্যন্ত হেয়) মৃত্যু তাদের খতম করে দেয় (না হয়) কিংবা আল্লাহ্‌ তাদের জন্য অন্য কোন পথ (অর্থাৎ পুনরবনির্দেশ) প্রদান করেন (পরে এ ব্যাপারে যে নির্দেশ করা হয়, তা আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ে উল্লেখ করা হবে)। এবং (ব্যেভিচারের শাস্তির ক্ষেত্রে বিবাহিতা স্ত্রীর কোন বিশেষত্ব নেই ; বরং) তোমাদের মধ্য থেকে (অর্থাৎ প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, মুসলমানদের মধ্য থেকে) যে কোন দু'ব্যক্তিই সে অশ্্রীল কাজে (অর্থাৎ ব্যভিচারে) লিপ্ত হয় তাদের উভয়কে শাস্তি প্রদান কর। অনন্তর (শ্বাস্তি প্রদানের পর) যদি. তারা উভয়েই (অতীত কুকর্ম থেকে) তওবা করে নেয় এবং ভেবিষ্যতের জন্য) নিজেদের সংশোধন করে নেয় (অর্থাৎ পুনরায় এরূপ কুকর্ম তাদের দ্বারা সংঘটিত না হয়), তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও । (কেননা, ) নিশ্চয় আল্লাহ্‌ তওবা কবৃলকারী, দয়ালু । (তাই আল্লাহ্‌ স্বীষ্ন দয়া দ্বারা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কাজেই তোমাদেরও তাদেরকে কষ্ট দেওয়ার ফিকিরে থাকা উচিত নয়)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হয়। প্রথম আয়াতে বলা হয়েছে ঃ যেসব নারী দ্বারা এমন কুকর্ম সং! হয়, তাদের এ কাজ প্রমাণ করার জন্য চারজন পুরুষ সাক্ষী তলব করতে হবে । অর্থাৎ যে সব বিচারকের কাছে এই মামলা পেশ করা হয়, তারা প্রমাণের জন্য চারজন যোগ্য সাক্ষী তলব করবেন এবং এই সাক্ষীদের পুরুণ শ্রেণীভুক্ত হওয়াও জরুরী । এ ব্যাপারে নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় । | ব্যভিচারের সাক্ষীদের ব্যাপারে শরীয়ত দু'রকম কঠোরতা করেছে। যেহেতু ব্যাপারটি খুবই গুরুতৃপূর্ণ, এতে ইজ্জত ও আবরু আহত হয় এবং পারিবারিক মান-সন্ত্রমের প্রশ্ন দেখা দেয়, তাই প্রথমে শর্ত আরোপ করা হয়েছে যে, এমন ক্ষেত্রে শুধু পুরুষই সাক্ষী হতে হবে- নারীদের সাক্ষ্য ধর্তব্য নয়। দ্বিতীয়ত চারজন পুরুষ হওয়া জরুরী সাব্যস্ত করা হয়েছে। বলা বাহুল্য, এ শর্তটি খুবই কঠোর । দৈবাৎ ও কদাচিৎ তা পাওয়া যেতে পারে। এ শর্ত আরোপের কারণ, যাতে স্ত্রীর স্বামী, তার জননী অথবা অন্য স্ত্রী অথবা ভাইবোন ব্যক্তিগত জিঘাংসার বশবর্তাঁ হয়ে অহেতুক অপবাদ আরোপ করার সুযোগ না পায় অথবা অন্য অমঙ্গলকারী লোকেরা শক্রতাবশত অপবাদ আরোপ করতে সাহসী না হয়। কেননা, চারজন পুরুষ সাক্ষীর কমে ব্যভিচারের সাক্ষ্য দিলে তাদের সাক্ষী গ্রহণীয় নয়। এমতাবস্থায় বাদী সাক্ষীরা সব মিথ্যাবাদী সাব্যস্ত হয় এবং একজন মুসলমানের চরিত্রে কলঙ্ক আরোপ করার দায়ে তাদের “হদ্দে-কযফ' বা অপবাদের শাস্তি ভোগ করতে হয়। | দি 3) ৯৭ 4111 //4.1091019021-0017

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।