তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড মাসআলা $ খণ ও ওসিয়ত না থাকলে কাফন-দাফনের পর অবশিষ্ট সমস্ত সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে। কোন. ওয়ারিসের জন্য ওসিয়ত করলে তা কার্যকর হবে না। যদি কেউ পুত্র, কন্যা, স্বামী অথবা স্ত্রীর জন্য কিংবা এমন কোন ব্যক্তির জন্য ওসিয়ত করে, যে ত্যাজ্য সম্পত্তিতে অংশীদার, তবে এ ওসিয়তের কোন মূল্য নেই। ওয়ারিসরা শুধু ওয়ারিসী স্বত্বের অংশ পাবে । এর অতিরিক্ত তারা কোন কিছুর অধিকারী নয়। রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের ভাষণে বলেন ঃ ০ ০০৩ 9545 ৯ 3৯ ও ৫ ৮৮০1০৪401৩ ১-_ অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা প্রত্যেক হকদারকে তার হক দান করেছেন। অতএব কোন ওয়ারিসের জন্য ওসিয়ত চলবে না। হ্যা, যদি অন্য ওয়ারিসরা অনুমতি দেয়, তবে যে ওয়ারিসের জন্য ওসিয়ত করা হয়েছে, তার জন্য ওসিয়ত কার্যকর রুরে অবশিষ্ট সম্পত্তি শরীয়তসম্মতভাবে বন্টন করতে হবে । এতে উক্ত ওয়ারিসও তার অংশ পাবে । কোন কোন হাদীসে 31 «২০1 31 বলে এর ব্যতিক্রমও উল্লিখিত হয়েছে ।_হিদায়া) ১৬০ ১১৪ -এর তফসীর ঃ কালালার ওয়ারিসী স্বত্ের উপসংহারে এই ওয়ারিসী স্বতু ওসিয়ত ও খণ পরিশোধের পর কার্যকর হবে বলে উল্লেখ করার পর ১.২. ১১: বলা হয়েছে। এ শর্তটি যদিও শুধু এখানেই উল্লেখ করা হয়েছে; কিন্তু এর পূর্বে অন্য যে দুজায়গায় ওসিয়ত ও খণের কথা বলা হয়েছে, সেখানেও এ হুকুমই গ্রহণীয় ও কার্যকর হবে । এর উদ্দেশ্য এই যে, মৃত ব্যক্তির জন্য ওসিয়ত কিংবা খণের মাধ্যমে ওয়ারিসদেরকে ক্ষতিগ্রস্ত করা বৈধ নয় । ওসিয়ত করা কিংবা নিজের যিম্ায় ভিত্তিহীন খণ স্বীকার করার মধ্যে ওয়ারিসদেরকে বঞ্তিত করার ইচ্ছা লুক্কায়িত থাকা এবং সে ইচ্ছাকে কার্ধে পরিণত করা কঠোরভাবে নিষিদ্ধ ও কবিরা গোনাহ্‌। খণ অথবা ওসিয়তের মাধ্যমে হকদারকে ক্ষতিগ্রস্ত করার কয়েকটি সম্ভাব্য উপায় হতে পারে । উদাহরণত কোন বন্ধুকে দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা খণের স্বীকারোক্তি করা কিংবা নিজের ব্যক্তিগত ধন-সম্পদ সম্পর্কে একথা প্রকাশ করা যে, এটি অমুকের আমানত, যাতে এতে ওয়ারিসী স্বত্ব না চলে কিংবা এক-তৃতীয়াংশের বেশি সম্পত্তি ওসিয়ত করা অথবা কোন ব্যক্তির উপর নিজের অনাদায়ী ঝণ থাকলে মিছাষিছি বলে দেওয়া যে, ঝণ আদায় হয়ে গেছে, যাতে ওয়ারিসরা না পায় কিংবা মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় এক-তৃতীয়াংশের বেশি কাউকে দান করে দেওয়া। এগুলো হচ্ছে ক্ষতিত্রস্ত করার উপায়। প্রত্যেক মৃত্যুপথযাত্রীকেই জীবন সায়াহে এ ধরনের অনিষ্টকর কার্য থেকে বেঁচে থাকার ব্যাপারে যত্নবান হওয়া উচিত। : নির্ধারিত অংশ-অনুযায়ী বষ্টন.করার তাকীদ £ অংশ.বর্ণনা করার পর আল্লাহ্‌ পাক বলেন ৪1 ১২ £:_..; অর্থাৎ যেসৰ অংশ নির্ধারণ করা হয়েছে এবং খণ ও ওসিয়ত সম্পর্কে যে তাকীঁদ করা হয়েছে, এগুলো কার্যকর করা খুবই জরুরী । এটা আল্লাহ্‌র পক্ষ থেকে একটি মহান ওসিয়ত ও গুরুততুপূর্ণ আদেশ । এর বিরদ্ধাচরণ করবে না । অতঃপর আরও হইঁশিয়ার করে বলা হয়েছে ৪74১1: 10 _ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সব জানেন । তিনি স্বীয় জ্ঞান দ্বারা ///.1091019021-0017

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।