২৯৪ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড কয়েকজন) তোমাদের ত্যাজ্য সম্পত্তির আট ভাগের একভাগ পাবে। (এটাও দুই প্রকার। উভয় প্রকারে অবশিষ্ট সম্পত্তি অন্য ওয়ারিসরা পাবে। কিন্তু এ ওয়ারিসী স্বত্) ওসিয়ত পরিমাণ মাল বের করার পর, যা তোমরা ওসিয়ত কর কিংবা খণের যেদি থাকে, তাও বের করার) পর (পাবে)। স্বামী ও স্ত্রীর অংশ $ উপরোক্ত বর্ণনায়ও স্ত্রীর অংশ নির্ধারণ করা হয়েছে। প্রথমে স্বামীর অংশ ব্যক্ত করা হয়েছে। একে প্রথমে বর্ণনা করার উদ্দেশ্য সম্ভবত এর গুরুত্ব প্রকাশ করা । কেননা, স্ত্রীর মৃত্যুর পর স্বামী তিন্ন পরিবারের লোক হয়ে যায়। যদি পিত্রালয়ে স্ত্রীর মৃত্যু হয় তার সম্পত্তি সেখানেই থাকে, তবে স্বামীর অংশ দেওয়া থেকে গা বাচানোর চেষ্টা হতে পারে। এ অন্যায়ের অবসান ঘটানোর জন্যই বোধ হয় স্বামীর অংশ প্রথমে বর্ণনা করা হয়েছে। মৃত স্ত্রীর যদি কোন সন্তান না থাকে, তবে খণ পরিশোধ ও. ওসিয়ত কার্যকর করার পর স্বামী তার সম্পত্তির অর্ধেক পাবে। অবশিষ্ট অর্ধেক থেকে অন্যান্য ওয়ারিস যেমন মৃতার পিতা-মাতা, ভাই-বোন যথারীতি অংশ পাবে। মৃতার যদি সন্তান থাকে, এক'বা একাধিক-__পুত্র বা কন্যা, এ স্বামীর ওরসজাত হোক বা পূর্ববর্তী কোন স্বামীর ওরসজাত, তবে বর্তমান স্বামী খণ পরিশোধ ও ওসিয়ত কার্যকর করার পর মৃতার সম্পত্তির এক-চতুর্থাংশ পাবে । অবশিষ্ট তিন-চতুর্থাংশ অন্য ওয়ারিসরা পাবে । এ হচ্ছে স্বামীর অংশের বিবরণ । পক্ষান্তরে যদি স্বামী মারা যায় এবং তার কোন সন্তান না থাকে, তবে খণ পরিশোধ ও ওসিয়ত কার্যকর করার পর স্ত্রী মোট সম্পত্তির এক-চতুর্থাংশ পাবে। আর যদি মৃত স্বামীর সন্তান থাকে, এ স্ত্রীর গর্ভজাত হোক কিংবা অন্য স্ত্রীর, তবে খণ পরিশোধ ও ওসিয়ত কার্যকর করার পর স্ত্রী আট ভাগের একভাগ পাবে। স্ত্রী একাধিক হলেও উপরোক্ত বিবরণ অনুযায়ী এক অংশ সকল স্ত্রীর মধ্যে সমহারে বন্টন করা হবে । অর্থাৎ প্রত্যেক স্ত্রীই এক-চতুর্থাংশ কিংবা এক-অষ্টমাংশ পাবে না, বরং সবাই মিলে এক-চতুর্থাংশ কিংবা এক-অষ্টমাংশের অংশীদার হবে । উভয় অবস্থাতে স্বামী অথবা স্ত্রীর অংশ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে, তা তাদের অন্য ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে । মাসআলা ঃ প্রথমে দেখা উচিত যে, যদি স্ত্রীর মোহরানা পরিশোধ করা না হয়ে থাকে, তবে অন্যান্য খণের মতই প্রথমে মোট ত্যাজ্য সম্পত্তি থেকে মোহরানা পরিশোধ করার পর ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে । মোহরানা দেওয়ার পর স্ত্রী ওয়ারিসী স্বত্ব অংশীদার হবার দরুন এ অংশও নেবে। মোহরানা পরিশোধ করার পর যদি মৃত স্বামীর সম্পত্তি অবশিষ্ট না থাকে, তবে অন্যান্য খণের মত সম্পূর্ণ সম্পত্তি মোহরানা বাবদ স্ত্রীকে সমর্পণ করা হবে এবং কোন ওয়ারিসই অংশ পাবে না। //4.091019021-0017
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।