২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড মনীবীকেও বোঝানো হয়েছে, যারা বিশুদ্ধ চিন্তা-ভাবনার মাধ্যমে অথবা সৃষ্ট জগত সম্পর্কে গভীর গবেষণার ফলে এ সিদ্ধান্তে উপনীত হতে সমর্থ হন যে, এ সৃষ্ট .জগতের একজন সৃষ্টিকর্তা অবশ্যই রয়েছেন এবং তিনি একক, তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কোন সত্তা নেই। যদি তারা অন্যান্য শর্ত মাফিক আলিম শ্রেণীভুক্ত নাও হন, তাতেও কিছু যায় আসে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ্র কাছে একমাত্র ইসলাম ধর্মই গ্রহণযোগ্য হওয়া এবং এ ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না হওয়ার বিষয় বর্ণনা করে একত্ববাদের বিষয়বস্তুকে পূর্ণতা দান করা হয়েছে । যারা এ বিষয়ের সাথে একমত নয়, তাদের অশুভ পরিণতির কথাও দ্বিতীয় আয়াতে ব্যক্ত করা হয়েছে। তফসীরের সার-সংক্ষেপ আল্লাহ (খোদায়ী গ্রন্থসমূহে) এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যে, তার (পবিত্র) সত্তী ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই । আর ফেরেশতাগণ (স্বীয় যিক্র ও প্রশংসা কীর্তনে এর সাক্ষ্য দিয়েছেন। কারণ তাদের যিক্র একতৃবাদের বিষয়রস্তুতে পরিপূর্ণ)। আর (অন্য) বিদ্বানগণ (স্বীয় বক্তৃতা ও রচনাবলীতে এর সাক্ষ্য দিয়েছেন)। ইলাহ্ও এমন যে, (প্রত্যেক বস্তুর) পরিমিত ব্যবস্থাপনা কায়েম ব্েখেছেন। (এরপর বলা হয় যে,) তিনি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই । তিনি পরাক্রমশালী, মহাবিজ্ঞ । নিশ্চিতই (সত্য ও গ্রহণযোগ্য) ধর্ম আল্লাহ্র কাছে একমাত্র ইসলাম । (এ ধর্ম সত্য হওয়ার ব্যাপারে মুসলমানদের সাথে) আহলে- কিতাবরা ষে মতবিরোধ করেছে (যে, ইসলামকে তারা অসত্য ধর্ম বলেছে), তা তাদের কছে (ইসলামের) সত্যতার প্রমাণ পৌঁছে যাবার পর পরম্পর বিদ্বেষ এবং প্রতিযোগিতার ভিক্তিতে অগ্রসর হওয়ার কারণে করেছে। (অর্থাৎ ইসলাম সত্যধর্ম হওয়ার ব্যাপারে সন্দেহের কোন কারণ নেই । বরং তাদের মধ্যে একে অন্যকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার প্রবণতা আছে। ইসলাম গ্রহণ করলে, জনগণের উপর তাদের সরদারী নষ্ট হয়ে যায় । তাই তারা ইসলাম গ্রহণ করেনি এবং উল্টা ইসলামকে অসত্য আখ্যা দিয়েছে ।) যে ব্যক্তি আল্লাহ্র বিধিবিধান অস্বীকার করে (যেমন তারা করেছে), নিশ্চিতই আল্লাহ্ অতিসত্বর তার হিসাব নেবেন (এরূপ ব্যক্তির হিসাবের পরিণাম শান্তিই হবে)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ট্ 40 45 আয়াতের ফযীলত ঃ এই আয়াতের একটি বিশেষ মর্যাদা রয়েছে। ইমাম বগভী বলেন, সিরিয়া থেকে দুইজন বিশিষ্ট ইহুদী আলিম একবার মদীনায় আগমন করেন। মদীনার লোকালয় তথা আবাসিক এলাকা দেখে তারা মন্তব্য করেন যে, শেষ যমানার নবী যেরূপ লোকালয়ে বসবাস করবেন বলে তওরাতে ভবিষ্যদ্বাণী রয়েছে, এটা ঠিক সেরূপ লোকালয় বলেই মনে হচ্ছে। এরপর তারা জানতে পারেন যে, এখানে একজন মহান ব্যক্তি আছেন, ধাকে সবাই নবী বলে আখ্যায়িত করে। তারা হযরত নবী করীম (সা)-এর কাছে উপস্থিত হলেন। তার প্রতি দৃষ্টি পড়তেই তওরাতে বর্ণিত আখেরী নবীর গুণাবলী তাদের //4.091019021-0017
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।