তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

২৮৪ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড নয়, বরং প্রাপ্তবয়স্ক ওয়ারিসদের মধ্যে যারা উপস্থিত থাকবে, তারা নিজেদের অংশ থেচক দেবর '-অপ্রাপ্ত বয়স্ক ও অনুপস্থিত ব্যক্তির অংশ থেকে দেওয়া জায়েয নয়। বন্টনের সময় আল্লাহকে ভয় করবে ঃ তৃতীয় আয়াতে সাধারণ মুসলমানদেরকে বলা হয়েছে যে, মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি তার সন্তানরা যাতে পুরোপুরি পায় এবং এমন কোন পন্থা অন্ু্রণ করা'না হয়, যার.ফলে সন্তানদের অংশে অশুভ প্রতিক্রিয়া দেখা দেয়, সে: বিষয়ে পুরোপুরি যক্রবান হতে হবে । এর. ব্যাগকতার মধ্যে এ বিষয়টিও অন্তর্তুক্ত যে, আপনি কোন মুসলমানকে যদি এমন ওসিয়ত কিংবা ক্ষমতা প্রদান ক্বুতৈ দেখেন, যার ফলে তার সন্তান ও অন্যান্য ওয়ারিস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তবে আপনার অবশ্য কর্তব্য হবে তাকে বাধা দান করা । যেমন, রাসূলুল্লাহ্‌ সো) হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রা)-কে সম্পূর্ণ মাল কিংবা অর্ধেক মাল সদকী করতে বাধা দান করেছিলেন এবং এক-তৃতীয়াংশ মাল সদকা করার 'অনুতি-দিয়েছিলেন। - (মিশকাত, পৃ. ২৬৫) কেননা, সপপরণ মাল কিংবা অর্ধেক মাল সদকা করা হলে ওয়ারিসদের অংশ বিলুপ্ত হতো অথবাত্রাস পেতো ।” - এ বিষয়টিও আয়াতের ব্যার্গকতার অন্তর্ভূক্ত যে, ইয়াতীমদের অভিভাবকরা তাদের ধন-সম্পদ সংরক্ষণ করার যোগ্য বা প্রাপ্তবয়স্ক ওয়ার পর পুরোপুরি তাদেরকে অর্পণ করার ব্যপারে সচেষ্ট হবে 'এতে কোনরূপ: শৈথিল্যকে' প্রশ্রয় দেওয়া উচিত নয়। অভিভাবকরা 'অপরের ইয়াতীম সন্তানদের অবস্থা নিজেদের সন্তান-ও নিজেদের স্রেহ-মম্নতার সাথে তুলনা করে দেখরে ।-যুদি তারা চায় মে, ভাদের মৃত্যুর পর তাদের সন্তানদের সাথে মানুষ সন্ধ্যবহাব্র করুক, সন্তানরা উদদিগ্ন না হোক এবং কেউ তাদের প্রতি জুলুম না করু্লু, তবে তাদেরকেও অপরের ইয়াতীম সন্তানদের সাথে সর্বপ্রকার স্যবহার করা উচিত।. . ইয়াতীমের মাল গ্রাস করার পরিণাম $ চতুর্থ আয়াতে ইয়াতীমদের সম্পত্তিতে অবৈধ ক্ষমতা প্রয়োগকারীদের জন্য ভীষণ শান্তির কথা বর্ণিত হয়েছে। বলা হয়েছে' $..যে. বাক্তি অবৈধভাবে ইয়াতীমের ধন-সম্পদ গ্রাস কুরে, সে পেটে.জাহান্নামের আগুন ভর্তি করে। এ আয়াতে ইয়াতীমের. সালকে জাহান্নামের আগুন: বলা হয়েছে । অনেক তফসীরবিদ একে রূপক অর্থে ধরেছেন । অর্থাৎ ইয়াত্বীমদের মাল অন্যায়ভাবে খাওয়া এমন, যেমন কেউ পেটে আগুন ভর্তি:করে.। কেননা, তার পরিণাম কিয়ামতে এরূপই হবে । কিন্তুসবশেষজ্ঞগণের উক্তি এই যে, আয্মাতে কোনক্প অপ্রকৃজ্ঞও নপক অর্থ নেই; বরং ইয়াতীমের যে মাল অন্যায়ভাবে খাওয়া হয়, তা আগুন ছাড়া কিছুই নয়, যদিও উপস্থিত ক্ষেত্রে তার রূপ আগুনের হত মনে হয় না। ফে্বন, কোন.ব্যক্তি দিয়াশলাইকে আগুন.বলে অথ্থবা -সংখিয়া কালকুট-কে প্রাণ সংহারক বলে। বন্া বাুল্য, দিয়াশলাই হাতে নিলে হাত পুড়ে যায় না.বলা সংখিয়া স্পর্শ করলে এমন কি সুখে রাখলেও কেউ মরে যায় নাঁ। তবে সামান্য ঘষা খাওয়ার পর বোঝা যায়, যে ব্যক্তি দিয়াশ্তলাইকে আগুন বলেছিল, সে ঠিকই বলেছিল । এমনিভাবে কণ্ঠনালীর নিচে চলে যাওয়ার পর জানা যায় যে,.কালকুট বা সংখিয়াকে প্রাণ সংহারক-বল্গা ঠিকই ছিল । কোরআন. পাকের সাধারণ প্রয়োগ-বিধিও এর সমর্থন করে। মানুষ সৎ-অসৎ যেসব কর্ম করছে, এগুলোই জান্নাতের বৃক্ষ, ফল-ফুল অথবা জাহান্নামের অঙ্গার, যদিও এগুলোর আকার এখানে অন্যরূপ । //4.091019021-0017

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।