২৭২ তফসীরে মা'আরেফুল কোরআন £ দ্বিতীয় খণ্ড তুলে দাগ্ড। (আর ষদি মনে কর যে, সম্পদ রক্ষা করার মত বুদ্ধি তার হয়নি, তবে এ অবস্থায়ও তার হাতে ধন-সম্পদ তুলে দিও না)। আর এ ইয়াতীমের মাল প্রয়োজনের অতিরিক্ত অথবা এ ধারণায় যে,সে বড় হয়ে যাবে ; তাড়াতাড়ি খেয়ে ফেলো না। (হ্যা, যদি এভাবে গ্রাস করার মতলৰ না থাকে, তবে নির্দেশ হচ্ছে,) যে ব্যক্তির (এ সম্পদ) ব্যবহার ক্রার প্রয়োজন নেই (অর্থাৎ যার শ্রাসাচ্ছাদনের মত নিজের সম্পদ রয়েছে, ঘদি.সে-নিসাব-পরিমাণ মালের অধিকারী নাও হয়). সে নিজেকে সম্পূর্ণরূপে (সামান্য কিছু ব্যবহার করা থেকেও) মুক্ত রাখবে । আর যে ব্যক্তি দরিদ্র, সে সঙ্গত পরিমাণে (অর্থাৎ যাতে জরুরী প্রয়োজন সম্পন্ন হয় সে পরিমাণ) খেতে পারে । অতঃপর যখন (অর্থাৎ বালেগ ও বৃদ্ধি-বিবেচনা হওয়ার পর) তাদের সম্পদ তাদের কাছে দেওয়ার সময় সাক্ষী রাখবে । (কেননা, এরপর কোন কথা উঠলে যেন সাক্ষী কাজে আসে) এবং (এমনিতেই তো) আল্লাহ্ তা“আলাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। (যদি আত্মসাৎ না হয়ে থাকে, তবে সাক্ষী না রাখলেও কোন ক্ষতি নেই। কেননা, প্রকৃত হিসাব যার সামনে দিতে হবে, তিনি তো তার হিসাব ভালভাবেই জানেন । আর যদি কিছু আত্মসাৎ করে থাকে তবে সাক্ষী রাখায় কোন ফায়দা নেই। কেননা, যার কাছে হিসাব বুঝিয়ে দিতে হবে, তিনি তো খেয়ানত সম্পর্কে ভালভাবেই অবগত আছেন। শুধু বাহ্যিক শৃঙ্খলা রক্ষার খাতিরে সাক্ষী কাজে আসবে)। _ সম্পদের হিফাযত জরুরী £ এ আয়াতে ধন-সম্পদের গুরুত্ব এবং মানুষের জীবন ধারণের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ হয়েছে এবং তৎসঙ্গে সম্পদের হিফাযতের ক্ষেত্রে একটা সাধারণ ত্ুটির সংশোধন নির্দেশ করা হয়েছে। তা হচ্ছে, অনেকেই শ্নেহান্ধ হয়ে অল্পবয়স্ক, অনভিজ্ঞ ছেলেমেয়ে অথবা স্ত্রীলোকদের হাতে ধন-সম্পদের দায়-দায়িত্ তুলে দেয়। এর অবশ্যন্তাবী পরিণতি সম্পদের অপচয় এবং দারিদ্র ঘনিয়ে আসার আকারে দেখা দেয়। অর্বাচীন ও অনভিজ্ঞদের হাতে সম্পদ তুলে দেওয়া নিষিদ্ধ 8 মুফাসসিরে কোরআন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (ব্রা) বলেন যে, কোরআন-পাকের এ আয়াতে নির্দেশ করা হচ্ছে যে, তোমরা তোমাদের ধন-সম্পদ অপ্রাপ্তবয়ঙ্ক সন্তান-সন্ততি কিংবা অনভিজ্ঞ স্ত্রী লোকদের হাতে তুলে দিয়ে তাদের মুখাপেক্ষী হয়ে থেকো না, বরং আল্লাহ্ তাআলা যেহেতু তোমাকে অভিভাবক এবং দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, সেজন্য তুমি সম্পদ তোমার নিজের হাতে রেখে তাদের খাওয়া-পরার দায়দায়িত্ব পালন করতে থাক । যদি তারা অর্থ-সম্পদের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেওয়ার আবদার করে, তবে তাদেরকে ভালভাবে বুঝিয়ে দাও যে, এসব তোমাদের জন্যই সংরক্ষণ করা হচ্ছে, যাতে তাদের মনোকষ্টের কারণ না হয়, আবার সম্পদ বিনষ্ট হওয়ার আশংকাও যেন দেখা না দেয়। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের এ ব্যাখ্যা মতে অপ্রাপ্ত বয়স্ক বালক-বালিকা এবং অনভিজ্ঞ যে কোন স্ত্রীলোকের হাতেই ধন-সম্পদ তুলে না দেওয়ার নির্দেশ প্রমাণিত হয়__যাদের হাতে পড়ে সম্পদ বিনষ্ট হওয়ার আশংকা রয়েছে । এতে ইয়াতীম শিশু বা নিজের সন্তানের ///.1091019021-0017
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।