তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্-নিসা ২৭১ 4€৫) আর ঘে সম্পদকে আল্লাহ্‌ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন: তা অর্বাচীনদের হাতে তুলে দিও না । বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদেরকে সান্ত্বনার বাণী শোনাও । (৬) আর ইয়াতীমদের প্রতি বিশেষভাবে নজর রাখত্ব; যে পর্যস্ত না তারা বিয়ের “বয়সে পৌছে। যদি তাদের মধ্যে বুদ্ধি-বিবেচনার উন্মেষ আঁচ করতে পার, তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পার। ইয়াতীমের মাল প্রয়োজনাতিরিক্ত 'খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যারা সচ্ছল তারা অবশ্যই ইয়াতীমের মাল খরচ করা থেকে বিরত থাকবে । আর যে অভাব্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে । যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যর্পণ কর, তখন সাক্ষী রাখবে। অবশ্য আল্লাহই হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট । দির িডজ্জাজ্ন্জরজর্জির্র জাত তাদেরকে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে এরূপ বুঝবার অবকাশ ছিল যে, ইয়াতীম এবং স্ত্রীলোকদের সম্পদ তাদের হাতেই তাৎক্ষণিকভাবে বুঝিয়ে দেওয়া কর্তব্য-_সে সম্পদ রক্ষণাবেক্ষণ করার মত বয়স ও বুদ্ধি-বিবেচনা তাদের থাকুক বা নাই থাকুক! এরূপ ভুল বোঝার পথ বন্ধ করার উদ্দেশ্যেই পরবর্তী এ আয়াতে বলা হচ্ছে যে, নির্বোধের হাতে ধন-সম্পদ ছেড়ে দিও না, বরং তাদের প্রতি নজর রাখতে থাক, যে পর্যন্ত না সম্পদ রক্ষণাবেক্ষণ এবং তা খরচ করার মত বুদ্ধি-বিবেচনার উন্মেষ তাদের মধ্যে হয়। যখন দেখবে, নিজের ধন-সম্পদ সামলে রাখার মত বুদ্ধি-বিবেচনা হয়েছে, তখন তাদের মাল তাদের হাতেই তুলে দাও। তফসীরের সার-সংক্ষেপ (ইয়াতীমম বয়ঃপ্রাপ্ত হওয়ার পর তার মহায়-সম্পত্তি তার হাতেই তুলে দিতে হবে। কিন্তু যদি সে অল্পবয়স্ক অর্বাচীন হয়, তবে) তোমরা (সেই) স্বল্পবুদ্ধির অর্বাচীনদের হাতে তোমাদের €অর্থাৎ তাদের) সেই সম্পদ তুলে দিও না, যাকে আল্লাহ তাআলা তোমাদের”সকলের জীবিকার অবলম্বন করে দিয়েছেন। (অর্থাৎ সহায়-সম্পদ যক্রের সাথে সংরক্ষণ করার জিনিস। তাই এমন সময়ে তা ওদের হাতে দিও না, যখন তারা তা বিনষ্ট করে ফেলতে পারে) আর এ সম্পদ থেকে তাদের খাওয়া-পরার ব্যবস্থা করতে থাক এবং সান্ত্বনা দিতে থাক (যে, ভোমরা ভালর.জন্যই এগুলোর দায়িত্ব তোমার হাতে দেওয়া হচ্ছে না। বড় হয়ে বুদ্ধি-বিবেচনা হলে শর এগুলো তোমাকেই দেওয়া হবে এবং সহায়-সম্পত্তি প্রত্যর্পণ করার আগে কিছু কিছু করে তাদের বুদ্ধি-বিবেচনা যাচাই করার প্রয়োজন হলে) তাদের পরীক্ষা করতে থাক (কিছু কিছু কেনা-বেচা এবং ছোট ছোট লেন-দেনের দায়িত্ব দাও)। যে পর্যস্ত না তারা বিবাহের বয়সে পৌছে (অর্থাৎ বালেগ হয়ে যায়। কেননা, বিবাহের যোগ্যতা বালেগ হলে তার. পরই হয়ে থাকে)। অতঃপর (বয়পপ্রাপ্তি ও পরীক্ষার পর) যদি তাদের মধ্যে যোগ্যতা দেখতে পাও (অর্থাৎ সম্পদ রক্ষণাবেক্ষণ করার মত বুদ্ধি-বিবেচনা অনুভব কর) তখন তাদের মাল তাদের হাতে ///.1091019021-0017

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।