সূরা আন্-নিসা ২৬৯ অর্থাৎ্_যদি স্ত্রী গিজের পক্ষ থেকে স্বতঃপ্বৃত্ত হুয়ে মোহরের কোন অংশ ক্ষমা করে দেয়, তবেই ভোমরা তা হৃষ্টমনে ভোগ করতে পার। অর্থ হচ্ছে চাপ প্রয়োগ কিংবা কোন প্রকার জোর-জবরদ্তি করে ক্ষমা কারয়ে নেওয়ার অর্থ কোন অবস্থাতেই ক্ষমা নয় । তবে স্ত্রী যদি স্বেচ্ছায়, খুশিমনে মোহরের অংশ বিশেষ মাফ করে দেয় কিংবা পুরোপুরিভাবে বুঝে নিয়ে কোন অংশ তোমাদের ফিরিয়ে দেয়, তবেই কেবল তা তোমাদের পক্ষে ভোগ করা জায়েয হবে । এ ধরনের বহু নির্যাতনমূলক প্রথা জাহিলিয়াত যুগে প্রচলিত ছিল। কোরআন এসব জুলুমৈর উচ্ছেদ করেছে। কিন্তু পরিতাপের বিষয়, আজও মুসলিম সমাজে মোহর সম্পর্কিত এ ধরনের নানা নির্যাতনমূলক ব্যবস্থা প্রচলিত দেখা যায় । কোরআনের নির্দেশ অনুযায়ী এরূপ নির্যাতনমূলক পথ পরিহার করা অবশ্য কর্তব্য । আয়াতে হ্ৃষ্টচিত্তে প্রদানের শর্ত আরোপ করার পেছনে গভীর তাৎপর্য নিহিত রয়েছে। কেননা, মোহর স্ত্রীর অধিকার এবং তার নিজস্ব সম্পদ । হষ্টচিত্তে যদি সে তা কাউকে নাদেয় বা দাবি ত্যাগ না করে, তবে স্বামী বা অভিভাবকের পক্ষে সে সম্পদ কোন অবস্থাতেই হালাল হবে না। হুযূর (সা) নিম্নোক্ত হাদীসে শরীয়তের মূল-নীতিরূপে ইরশাদ করেছেন ৪. ২১০ ০১৪১ ৩১৯৮ 31 ০৮০] ৮০ ০৯৪৪ 31155155531 _ অর্থাৎ “সাবধান! জুলুম করো না। মনে রেখো, কারো পক্ষে অন্যের সম্পদ তার আন্তরিক তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না।” __€মিশকাত, পৃ. ২৫৫) এ হাদীসটি এমন একটা গুরুতুপূর্ণ মূলনীতির নির্দেশ দেয়, যা সর্বপ্রকার প্রাপ্য ও লেনদেনের ব্যাপারে হালাল এবং হারামের সীধারেখা নির্দেশ করে । আজকালকার যুগে স্ত্রীরা যেহেতু মনে করেন যে, স্বাভাবিকভাবে মোহর তো পাওয়া যাবেই না বরং দাবি করলে তিক্ততা এমনকি সম্পর্কের ক্ষেত্রে ফাটল সৃষ্টি হওয়াও বিচিত্র নয়, তাই তারা মোহরের দাবি মাফ করে দিয়ে থাকেন ; এ ধরনের ক্ষমার দ্বারা কিন্তু মোহরের খণ মাফ হয়না। হলরত হাকীমূল-উম্মত মাওলানা থানভী (র) বলতেন, মোহরের অর্থ স্ত্রীর হাতে দেওয়ার পর স্ত্রী যদি তা ইচ্ছা মত খরচ করার সুযোগ লাভ করা সতত স্বামীকে দিয়ে দেয়, কেবল তবেই সেটাকে মাফ করার পর্যায়ে গণ্য করা যেতে পারে। চির মা-বোনের ওয়ারিসী স্বত্ের ব্যাপারেও এ শর্তই প্রযোজ্য । অধিকাংশ ক্ষেত্রে পিতার মৃত্যুর পর পরিত্যক্ত সম্পত্তি ছেলেরাই দখল করে বসে । বোনদের অংশ দেওয়া প্রয়োজন মনে করে না। কেউ কেউ হয়ত দীনদারীর খেয়াল করে বোনদের কাছ থেকে মাফ চেয়ে নেয়। বোন যেহেতু মনে করে যে, তার পাওনা অংশ আদায় করা সহজ নয়, তাই অনিচ্ছা-সত্বেও ভাইয়ের মন রক্ষার জন্য মৌখিকভাবে মাফ করে দেয় । পিতার মৃত্যুর পর মায়ের অংশ, বিশেষত বিমাতার প্রাপ্য অংশ নিয়েও একই অবস্থার সৃষ্টি হয়। এসব অংশীদারের প্রাপ্য যে আন্তরিক তুষ্টির সাথে ক্ষমা করা হয় না, তা স্বতগ্সিদ্ধ ৷ সুতরাং এটাও হাদীস শরীফের সাবধানবাণী অনুযায়ী সরাসরি জুলুম ছাড়া আর কিছু নয়। এ ব্যাপারে হযরত থানভী (র) আরো বলেন, হাদীস-শরীফে “আন্তরিক তুষ্টির' শর্ত আরোপ করা হয়েছে, বিচার-বিবেচনার তুষ্টির কথা বলা //4.1091019021-0017
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।