তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড মোট কথা, জান্নাতে ঘোড়ারও কোন উল্লেখযোগ্য গুরুত্ব নেই। এমনিভাবে পালিত পশু কৃষিক্ষেত্রে কাজে আসে অথবা তা দুগ্ধ দান করে। জান্নাতে দুগ্ধ ইত্যাদি পশুর মাধ্যম ছাড়াই আলাহ্‌ তা'আলা দান করবেন। ও কৃষিকাজের অবস্থাও তদ্রুপ। দুনিয়াতে বিভিন্ন শস্য উৎপাদনের উদ্দেশ্যে শস্যক্ষেত্রে পরিশ্রম করা হয়। জান্নাতে সকল প্রকার শস্য আপনা-আপনি সরবরাহ হবে | কাজেই সেখানে কৃষিকান্ধের প্রয়োজনই নেই ।-তবুও যদি 'কেউ কৃষিকাজকে ভালবাসে, তবে তার জন্য সে ব্যবস্থাও হয়ে যাবে । তিবরানীর এক হাদীসে বর্ণিত আছে যে, জান্নাতে এক ব্যক্তি কৃষিকাজের বাসনা প্রকাশ করবে । তাকে তৎক্ষণাৎ যাবতীয় সাজ-সরঞ্জাম সরবরাহ করা হবে । অতঃপর শস্যের বপন, রোপণ, পাকা ও কর্তন-রয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যাবে । এসব কারণেই জান্নাতের নিয়ামতসমূহের মধ্যে শুধু জান্নাত ও জান্নাতের হরদের বর্ণনাকেই যথেষ্ট মনে করা হয়েছে। কারণ জান্নাতীদের জন্য কোরআনে এ ওয়াদা রয়েছে যে, ১4 এ 2 ৮৯১4 অর্থাৎ “তারা যে বাসনাই প্রকাশ করবে, তাই পাবে।” এহেন ব্যাপক ঘোষণার পর বিশেষ কোন নিয়ামতের কথা উল্লেখ করার প্রয়োজন আছে কি ? তা সত্বেও কয়েকটি বিশেষ নিয়ামত উল্লেখ করা হয়েছে। এগুলো প্রত্যেক জান্নাতী চাওয়া ছাড়াই পাবে অর্থাৎ জান্নাতের সবুজ বাগ-বাগিচা, অপরূপ সুন্দরী রমণীকুল। এগুলোর পর আরও একটি সর্ববৃহৎ নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণভাবে মানুষ এর কল্পনাও করে না। তা হচ্ছে আল্লাহ তা“আলার অশেষ সন্তুষ্টি । এরপর অসব্ুষ্টির কোন আশঙ্কা থাকবে না। হাদীসে বর্ণিত আছে, যখন জান্নাীতিগণ জান্নাতে পৌছে আনন্দিত ও নিশ্চিত হয়ে যাবে এবং তাদের কোন আকাঙ্ষাই অপূর্ণ থাকবে না, তখন আল্লাহ্‌ তা'আলা স্বয়ং তাদের সম্বোধন করে বলবেন ঃ এখন তোমরা সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়েছ। আর কোন বস্তুর প্রয়োজন নেই তো? জান্নাতিগণ আরয করবে £ হে আমাদের পালনকর্তা, আপনি এত নিয়ামত দান করেছেন যে, এরপর আর কোন নিয়ামতের প্রয়োজনই থাকতে পারে না। আলাহ্‌ তা“আলা বলবেন £ এখন আমি তোমাদের সব. নিয়ামত থেকে উৎকৃষ্ট একটি নিয়ামত দিচ্ছি তা এইযে, তোমরা সবাই আমার অশেষ সন্তুষ্টি লাত করেছ। এখন অসজ্ুষ্টির আর কোন আশঙ্কা. নেই। কাজেই জান্নাতের নিয়ামতরাজি ছিনিয়ে নেওয়ার অথবা হ্রাস করে দেওয়ারও কোন আশঙ্কা নেই। এ দু'টি আয়াতের সারমর্মই হুযূর (সা) বলেছেন ২219 ৮৪৪ ২4 4 42 ০৮৮০| 0551 1425 05 ০১৮০৩ ২১৮০ ৭। ১(০৯5০9111158| ১৪1) 15 4101)53 3। দুনিয়া অভিশপ্ত এবং ঘা কিছু এতে আছে তাও অভিশপ্ত । তবে এসব বস্তু নয়, যদ্ারা আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করা হয়। এক রেওয়ায়েতে আছে__তবে আল্লাহ্র যিকির এবং আল্লাহ্‌র পছন্দনীয় বস্তু অথবা আলিম কিংবা তালেবে ইল্‌ম এ অভিশাপের আওতামুক্ত । //4.109119021-0017

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।