সূরা আন্-নিসা ২৬৫ আলোচিত হয়েছে। কোরআনে-করীম স্পষ্ট ভাষায় নির্দেশ দিচ্ছে যে, যদি সদ্যবহার বজায় রাখতে না পার, তবে এক স্ত্রী নিয়েই তৃপ্ত থাকতে হবে অথবা ক্রীতদাসী নিয়ে সংসারধর্ম পালনকরবে। এখানে উল্লেখ্য যে, আয়াতে যে ক্রীতদাসীর কথা উল্লেখ করা হয়েছে, তা শরীয়তের বিধি-নিষেধ সাপেক্ষ হতে হবে। আজকালকার যুগে যেহেতু সেসব বিধান অনুযায়ী দাসীর অস্তিত্ব নেই, সেহেতু এ যুগে বিবাহ-বন্ধন ব্যতীত. কোন স্ত্রীলোক নিয়ে সংসার ধর্ম পালন করা সম্পূর্ণ অবৈধ ও হারাম। মোটকথা, কোরআন যদিও চারটি পর্যন্ত স্ত্রীলোককে একসাথে বিয়ে করার অনুমতি দিয়েছে এবং কেউ এন্দপ বিয়ে করলে তা শুদ্ধও হবে, তবে একাধিক বিয়ের বেলায় স্ত্রীদের সবার. সাথে সমতাপূর্ণ ব্যবহার করা ওয়াজিব করা হয়েছে। এ নিয়মের অন্যথা করা কঠিন গোনাহ্র কাজ । সুতরাং কেউ একের অধিক বিয়ে করতে চাইলে তাকে প্রথমে বিবেচনা করে দেখতে হবে যে, প্রত্যেক স্ত্রীর হক পুরা করার মত সামর্থ্য তার রয়েছে কি না! যদি এরূপ সামর্থ না থাকে, তবে একের অধিক বিয়ে করতে যাওয়া ইচ্ছাকৃতভাবে নিজেকে একটা কঠিন পাপে নিমজ্জিত করারই নামান্তর । এরূপ গোনাহর আশংকা থেকে বিরত থাকা এবং এক স্ত্রীতেই তুষ্ থাকা তার পক্ষে বিধেয়। অন্য কথায়, কেউ যদি একই সঙ্গে একই ঈজাব-কবুলের মাধ্যমে চারের অধিক স্ত্রী লোকের সাথে বিবাহ বন্ধন্ আবদ্ধ হয়, তবে সব কজনের বিয়েই বাতিল হয়ে যাবে । কেননা, চারের অধিক বিয়ে করার কোন অধিকারই নেই । আর যদি স্ত্রীর সংখ্যা চারের ভেতরে সীমিত থাকে, তবে সে বিয়ে হয়ে যাবে। তবে স্ত্রীদের মধ্যে যদি সমতাপূর্ণ ব্যবহারের দায়িত্ পালন করতে না পারে, তবে কঠিন গোনাহগার হবে । যে স্ত্রীর হক বিনষ্ট হবে, সে আদালতের শরণাপন্ন হয়ে তার অধিকার আদায় স্থরে নিতে পারবে । রাসূলে-করীমে (সা) একাধিক স্ত্রীর বেলায় সবার সাথে পরিপূর্ণ সমতার ধ্যবহার-করার ব্যাপারে বিশেষভাবে তাকীদ করেছেন এবং যারা এর খেলাফ করবে, তাদের জন্য কঠিন শাস্তির খবর দিয়েছেন । নিজের ব্যবহারিক জীবনেও তিনি এ ব্যাপারে সর্বোত্তম আদর্শ স্থাপন করে দেখিয়েছেন। এমনকি তিনি এমন বিষয়েও সমতাপূর্ণ ব্যবহারের আদর্শ স্থাপন করেছেন যে ক্ষেত্রে এর প্রয়োজন ছিল না। এক হাদীসে হুযূর (সা) ইরশাদ করেছেন, যে ব্যক্তির দুই স্ত্রী রয়েছে, সে যদি এদের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ সমতা ও ইনসাফ করতে না পারে, তবে কিয়ামতের ময়দানে সে এমনভাবে উঠবে যে, তার শরীরের এক পার্শ্ব অবশ হয়ে থাকবে ।__(মিশকাত শরীফ, পৃ. ২৭৮) তবে ব্যবহারে সমতা রক্ষা করা শুধু সে সমস্ত ব্যাপারেই জরুরী, যেগুলো মানুষের সাধ্যায়ত্ত। যেমন খরচপত্র প্রদান, একত্রে বসবাস ইত্যাদি । আর যেসব বিষয় মানুষের সাধ্যায়ত্ত নয়, যথা অন্তরের আকর্ষণ যদি কোন একজনের প্রতি বেশি হয়ে যায়, আর এ বিশেষ আকর্ষণের প্রভাব যদি সাধ্যায়ত্ত বিষয়াদির উপর বিস্তার না করে, তবে অবশ্য কোন অপরাধ হবে না। মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)__-৩৪ ///.1091019021-0017
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।