২৬৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড বলেছিলেন--সুহাম্মদ (সা) নিঃসন্দেহে সম্মানিত ব্যক্তি ; তাকে অসম্মানিত করা মোটেই সহজ কাজ নয়। একদিকে তাকে এবং তার সংগীদেরকে পর্যুদস্ত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আর অন্যদিকে সে মুহূর্তেই তিনি আমার কন্যাকে বিয়ে করলেন। মোদ্দাকথা, এ বিয়ের কারণে মনস্তাত্বিক দিক দিয়ে বিরাট আলোড়ন সৃষ্টি হলো এবং ইসলামের মুকাবিলায় কাফিরদের শ্রদ্ধেয় নেতার মানসিক বল অনেকটা ক্ষীণ ও দুর্বল হয়ে পড়লো । এ বিয়ের কারণে ইসলাম এবং মুসলমানদের যে রাজনৈতিক বিজয় হলো, তা মোটেই কম গুরুত্বের নয়। আর নিশ্চিত করেই বলা যায় যে, আল্লাহ্র প্রেরিত মহাপুরস্য মহানবী (সা) সে দৃষ্টিভঙ্গি সামনে রেখেই এমন ব্যবস্থা অবলম্বন করেছিলেন। এখানে সামান্যই আলোকপাত করা হলো । এ ছাড়া ইতিহাসের যে কোন নিরপেক্ষ এবং চিন্তাশীল পাঠকই মহানবী (সা)-এর বহু-বিবাহের তাৎপর্য ও যৌক্তিকতা স্বীকার করে থাকবেন। এ প্রসঙ্গে পাঠকদেরকে আরো বিস্তারিত জ্ঞান আহরণের জন্য 01১-|| ৮৯৮.০/019১)। ৬১২৫ নামক গরস্থটি অধ্যয়ন করতে অনুরোধ করবো । | প্রাচ্য ও পাশ্চাত্যের কিছুসংখ্যক খোদাদ্রোহীর বিস্তারকৃত ষড়যন্ত্রের জাল ছিন্ন করার জন্য আমি শুধু সংক্ষেপে এখানে কিছু বক্তব্য পেশ করলাম । আমার দৃঢ় বিশ্বাস, এতে কিছুটা আভাস পাওয়া যাবে । আমার এ লেখার আরেকটি উদ্দেশ্য হচ্ছে এই যে, তাদের সাথে সাথে অজ্ঞতাবশত কিছু সংখ্যক বিভ্রান্ত মুসলিম চিন্তাশীল ব্যক্তিও এই ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ছেন । আসলে তারা মূলত মহানবী (সা)-এর জীবন-চরিত এবং ইসলামের সুমহান শিক্ষা থেকে একান্তই বঞ্চিত। আর ইসলাম সম্পর্কে যা কিছু জ্ঞান তারা অর্জন করেছেন, তাও প্রাচ্য ও পাশ্চাত্যের আল্লাহ্দ্বোহী লোকদের কাছ থেকেই অথবা তাদের প্রণীত গ্রন্থাবলী থেকেই। যদি সমতা রক্ষা করা সম্ভব না হয় ঃ চারটি পর্যন্ত বিয়ের অনুমতি দেওয়ার পর বলা হয়েছেঃ. . ৮ ৯৯19৪ 1১15 চর ১5১১ 305 অর্থাৎ__যদি আশংকা কর যে, স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, তবে এক ্ত্রীতেই তৃপ্ত থাক। পবিত্র কোরআনে চারজন স্ত্রীর কথা বৈধ ঘোষণা করা হয়েছে এবং সাথে সাথে এও বলে দেওয়া হয়েছে যে, যদি তোমরা তাদের মধ্যে সমতা বিধান তথা ন্যায়বিচার করতে না পার, তাহলে এক স্ত্রীর উপরেই নির্ভর কর। এতে বোঝা যাচ্ছে যে, একাধিক বিয়ে ঠিক তখনই বৈধ অধিকার সমভাবে সংরক্ষণ করা সম্ভব হবে । এ ব্যাপারে অপারক হলে এক স্ত্রীর উপরই নির্ভর করতে হবে এবং এটাই ইসলামের নির্দেশ । _ জাহিলিয়াত যুগে এক ব্যক্তি একাধিক স্ত্রী রাখতো কিন্তু সবার সাথে সমতাপূর্ণ ব্যবহার করার কোন প্রয়োজনীয়তা অনুভব করতো না। এ প্রসঙ্গে আয়াতের শুরুতে হাওয়ালাসহ //4.091019021-0017
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।