তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

২৬২ তফসীরে মা“আরেফুল কোরআন 7 দ্বিতীয় খণ্ড এরপর ষষ্ঠ হিজরীতে হযরত (সা) জুয়ায়রিয়া (রো)-কে, ৭ম হিজরীতে হযরত উম্মে হারিবা (রা)-কে এবং এরই বছর হযরত সাফিয়া ও হযরত মায়মুনা (রা)-কে বিয়ে করেন। মোট. কথা, জীবনের ৫৪টি বছর পর্যন্ত মহানবী (সা) একজন স্ত্রী নিয়েই ঘর-সংসার করেছেন। অর্থাৎ-পঁচিশ বছর হযরত খাদীজাতুল-কোবরা (রা)-কে নিয়ে এবং চার-পাচ বছর হ্যরত সাওদা (রা)-কে নিয়ে সংসার করেন। এরপর আটান্ন বছর বয়সে তার চারজন স্ত্রী একত্রিত হন। এ ছাড়া অন্যান্যকে পরবর্তী দু'তিন বছরে বিবাহসূত্রে গ্রহণ করেন। বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, এসব স্ত্রীর মধ্যে কেবল হযরত আয়েশা সিদ্দীকা (রা)-ই অপ্রাপ্ত বয়সে কুমারী হিসেবে নবী করীম (সা)-এর সন্নিধানে আসেন । এ ছাড়া অন্য সবাই ছিলেন বিধবা, যাদের কারো কারো পূর্বে দুজন স্বামীও অতিবাহিত হয়েছিল । একথা কে না জানে যে, সাহীবায়ে-কিরাম পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই ছিলেন মহানবী (সা)-এর ব্যাপারে নিবেদিতপ্রাণ। এমতাবস্থায় তিনি চাইলে উল্লিখিত সংখ্যক কুমারী মেয়েকেই স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারতেন । এমনকি দু'মাস অন্তর অন্তর তিনি ইচ্ছা করলে স্ত্রী গ্রহণ করতে পারতেন । কিন্তু তিনি তা করেন নি। _ মহানবী (সো) ছিলেন আল্লাহ্র প্রেরিত পুরুষ । আর আল্লাহ্‌র প্রেরিত পুরুষরা কখনো কোন মনগড়া কাজ করতে পারেন না । যা কিছু করেন আল্লাহ্‌র নির্দেশেই করেন। নবীকে নবী হিসেবে মেনে নেওয়ার পর এ জাতীয় বিতর্কের অবকাশ থাকে না । আর যদি কেউ তাকে নবী হিসেবে স্বীকার করতে দ্বিধাবোধ করে অর্থাৎ না মানে এবং এই অভিযোগ আনে যে, তিনি যৌনম্পৃহা চরিতার্থ করার জন্যই একাধিক বিয়ে করেছিলেন, তাহলে তাকে কোরআনের সে আয়াতটি স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, যেখানে তার নিজের উপরও বিধি-নিষেধের কথা বলা হয়েছে । আয়াতটি হচ্ছে এই 8: 8 ২০০০ 111 এ 4৯: অর্থাৎ হে নবী! এরপর আপনার জন্য আর কোন স্ত্রী বৈধ নয়। আর এ আয়াতটিও নিঃসৃত হয়েছে মহানবী (সা)-এর মুখ থেকে । এতেই প্রমাণিত হয় যে, মহানবী (সো) যা কিছু করেছেন তা সবই ছিল আল্লাহ্‌র নির্দেশে । হযরত (সা)-এর বহু-বিবাহের কারণে ইসলামের প্রসার ও প্রচারের ক্ষেত্রে যে ব্যাপক কল্যাণ হয়েছে তার হিসাব করা কঠিন। হাদীসের গ্রস্থসমূহই তার প্রকৃষ্ট সাক্ষী । হযরত উন্মে সালমা-(রা)-এর স্বামী আবু সালমার মৃত্যুর পর হযরত (সা) তীকে বিয়ে করেন ।-উন্মে সালমা তার ভূতপূর্ব স্বামীর সবকটি ছেলে-মেয়েসহ নবীর গৃহে চলে আসেন। মহানবী (সো) সেসব ছেলে-মেয়ে অতীব যন্রের সাথে লালন-পালন. করেন। নবীর স্ত্রীগণের মধ্যে শুধু উন্দে-সালমাই পূর্ব স্বামীর ঘরের ছেলে-মেয়েদের নিয়ে আসেন । এটাও উম্মতের জন্য একটা শিক্ষা যে, বিধবাকে গ্রহণ করার সাথে সাথে তার পূর্ব স্বামীর ছেলে-মেয়েদেরকেও প্রয়োজনবোধে লালন-পালন করে, তাদেরকে মানুষ করে গড়ে তুলতে হবে। উম্মে সালমার ছেলে: হমরত উমর.বিন আবি. সাল্গমা বলেন £ আমি মহানবী (সা)-এর আশ্রয়ে লালিত-পালিত হয়েছি । একবার তার সাথে খেতে বসেছি। আমি খাবারের থালার চতুর্দিক থেকে লোকমা গ্রহণ //4.1091190781-0017

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।