তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্-নিসা ২৬১ তার জীবন কুরায়শ তথা আরব-জাহানের সম্মুখে উন্মুক্ত ছিল। জীবনের পচিশ বছর বয়সে তিনি এমন একজন বিধবা মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন যার এর পূর্বে আরও দুজন স্বামী মারা গিয়েছিল এবং তীর সাথে দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত তিনি ঘর-সংসার করেন। পৃত-চ্ষিত্রের অধিকারিণী বলে আরবে যার পরম সুখ্যাতিও ছিল । মজার কথা এই যে, তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পর অনেক সময় মাসের পর মাস তিনি হেরা পর্বত গুহায় আল্লাহ্‌র ধ্যানে মগ্ন থাকতেন; আরবের কে এই ঘটনা না জানে ? এরপর যে সব বিয়ে হয়েছে, তা পধ্গাশ বছর বয়স অতিক্রান্ত হওয়ার পরই হয়েছে। এই পঞ্চাশ বছর এবং বিশেষ করে তার যৌবনকাল সমস্তই মক্কাবাসীদের চোখের সামনে অতিক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে মন্কার কোন শক্রও তার চরিত্রের ব্যাপারে কোন প্রকার সন্দেহ পোষণ কিন্তু তাকে ভোগসর্বন্ব বা তার মধ্যে কোন যৌনবিকারপ্রস্ততা. আছে, এমন মিথ্যা দাবি তারা. কখনও করতে পারেনি । এ অবস্থার, প্রেক্ষিতেই আমরা চিন্তা করতে পারি যে, জীবনের পঞ্চাশটি বছর দুনিয়ার যাবতীয় ভোগ-বিলাসিতা হতে পুবিত্র থেকে অবশেষে শেষ জীবনে তিনি কি উদ্দেশ্যে পর পর কয়েকটি বিয়ে করতে বাধ্য হন। তা হলে যে কোন সুস্থ এবং নিরপেক্ষ বিবেকসম্পন্ন মানুষই, নিশ্চয় বলবেন যে, বিশেষ কোন কারণেই তিনি বহু-বিবাহের আশ্রয় গ্রহণ করেছিলেন । বহ-বিবাহ কিভাবে হলো তার সঠিক তথ্যও আমাদের জানা থাকা দরকার। পচিশ বছর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত একমাত্র হযরত খাদীজাতুল-কোবরা তার জীবনসঙ্গিনী হিসেবে থাকেন। অতঃপর হযরত খাদীজাতুল-কোবরা ইন্তিকাল করলে তিনি হযরত আয়েশা সিদ্দীকা (রা) ও হযরত সাওদা (রা)-কে বিয়ে করেন। বিয়ের পর বিবি সাওদা মহানবী (সা)-এর ঘরে চলে আসেন, কিন্তু হযরত আয়েশা (রো) অল্পবয়স্কা হওয়ার কারণে তার পিতার গৃহেই অবস্থান করেন। অতঃপর হিজরী দ্বিতীয় সালে মদীনা শরীফে হযরত আয়েশা (রা) নবীর সন্নিধানে আসেন। এ সময় মহানবী (সো)-এর বয়স হয়েছিল চুয়ান্ন বছর । আর এ বয়সেই তার দুজন স্ত্রী একত্রিত হলেন। আর এখান থেকেই তার বহু-বিবাহ শুরু হয়। এর এক বছর পর হযরত হাফসা (রা)-এর সাথে তার বিয়ে হয়। এর কয়েক মাস পরেই হযরত জয়নব বিনতে খোযায়মাকে তিনি বিয়ে করেন। হযরত জয়নব (রা) আঠার মাস মহানবী (সা)-এর সঙ্গে জীবন-যাপন করার পর ইন্তিকাল করেন! অবশ্য অন্য একটি বর্ণনা মতে তিনি তিন মাস পর ইনতিকাল করেন৷ অতঃপর চতুর্থ হিজরীতে মহানবী (সা) হযরত উন্মে সালমা (রা)-কে বিয়ে করেন এবং এরপর পঞ্চম হিজরীতে তিনি জয়নব বিনতে জাহ্‌শ (রা)-কে বিয়ে করেন। তখন তাঁর বয়স আটান্ন বছরে উপনীত হয়েছে । আর এই বয়সেই তার চারজন স্ত্রী একত্রিত হয়েছেন । অথচ চাঁর বিয়ে করতে পারতেন । কিন্তু তিনি তা করেন নি। //4.1091019021-0017

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।