২৬০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড প্রচার ও প্রসার, মানুষকে কন্দুষমুক্ত করে তার যুক্তি সাধন এবং আল্লাহ্র অবতীর্ণ কালামের বাণীকে.বিশ্ব-মানবের বারে পৌছিয়ে দেওয়া । তিনি ইসলামের মহান শিক্ষাকে কথা ও কাজে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে গেছেন। মানব জীবনের এমন কোন একটি অধ্যায় বা বিভাগ নেই, যেখানে. মহানবী (সা)-এর হেদায়েত ও পথ প্রদর্শনের প্রয়োজন নেই। জামাতবদ্ধভাবে নামায আদায় করা থেকে শুরু করে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক এবং পরিবার-পরিজনের লালন-পালন, এমনকি পায়খানা-প্রস্্াব এবং পবিত্রতা অর্জনের যাবতীয় প্রয়োজনীয় বিষয়ও হাদীসের গ্রন্থসমূহে পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে। পারিবারিক জীবনে গৃহাভ্যন্তরের যাবতীয় কাজকর্ম, স্ত্রীদের সাথে সম্পর্ক, বাইরে থেকে ঘরে প্রত্যাবর্তন করে অপেক্ষমান মহিলাদের বিভিন্ন প্রশ্নের জবাব দান অর্থাৎ এভাবে হাজারো প্রশ্নের সমাধান শুধু মহানবী (সা)-এর স্ত্রীদের মাধ্যমেই উম্মত লাভ করতে পেরেছে। ইসলামের শিক্ষা ও প্রচারকাজের পরিপ্রেক্ষিতেই মহানবী (সা)-এর জন্য বহ-বিবাহের প্রয়োজনীয়তা ছিল। একমাত্র হযরত আয়েশা সিদ্দীকা (রা)-এর মাধ্যমেই দু'হাজার দু'শ দশটি হাদীস আমরা লাভ করতে পেরেছি যা হাদীস গ্রন্থসমূহে লিপিবদ্ধ আছে। এছাড়া হযরত উম্মে সালমা (রো) তিনশ আটাত্তরটি হাদীস বর্ণনা করে গেছেন। হাফেজ ইবনে কাইয়্যিম (রা) “আলামুল-মুয়াককেয়ীন' গ্রন্থের প্রথম খণ্ডের ৯ম পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে, “যদি হযরত উম্মে-সালমা (রা)-এর বর্ণিত ফতওয়াসমূহ সংকলন করা হয়, তা হলে একটি বিরাট গ্রন্থ তৈরি হতে পারে। তিনি মহানবী (সা)-এর ইন্তিকালের পর বিভিন্ন (লোকের প্রশ্নের জবাবে এসব ফতওয়া দিয়েছিলেন । . হয়রত আয়েশা (রা)-এর হাদীস বর্ণনা এবং তীর প্রদত্ত ফতওয়া. সম্পর্কে এখানে কিছু উল্লেখ করা নিম্প্রয়োজন। তার শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দু'শ । হযরত রাসূলে-করীম (সা)-এর ইন্তিকালের পর আটচল্লিশ বছর পর্যন্ত তিনি ইসলামী শিক্ষা বিস্তারের কাজে মশগুল ছিলেন । শুধু দৃষ্টান্ত হিসেবে এখানে মহানবী (সা)-এর দুজন স্ত্রীর কথা উল্লেখ করা হলো । এ ছাড়া তার অন্যান্য স্ত্রীর বর্ণিত হাদীসের সংখ্যাও কম নয় । দুনিয়ার ভোগবাদী মানুষের সাথে নবী-রাসূলদের কোন তুলনাই হয় না । কারণ, নবী-রাসূলদের লক্ষ্য ছিল গোটা বিশ্ব-মানবের ব্যক্তিগত ও সমষ্টিগত এবং পারিবারিক, রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সংশোধন করা । আর পৃথিবীর তোগসর্ব্ মানুষেরা নিজেদের ওপর ধারণা করেই সর্ববিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অথচ অবস্থা এই দীড়ালো যে, বিগত কয়েক শতাব্দী ধরে ইউরোপীয় নাস্তিক এবং বস্তুবাদীরা হুযুর সো)-এর বহু-বিবাহের ব্যাপারটিকে অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করে আসছে। তাদের মতে (নাউযুবিল্লাহ) যৌন স্পৃহা চরিতার্থ করার জন্যই তিনি এমনটা করেছেন! কিন্তু মহানবী (সা)-এর জীবনপদ্ধতির প্রতি যদি কোন চিন্তাশীল লোক একবার দৃষ্টি নিবদ্ধ করেন তাহলে তার একাধিক বিয়ের ব্যাপারটি নিয়ে এভাবে চিন্তা করতে পারবেন না। কারণ, তার জীবন যাপন. পদ্ধতিই প্রমাণ করে দেবে যে, তিনি এ উদ্দেশ্যে তা করেন নি। //4.1091019021-0017
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।