সূরা আন্-নিসা ২৫৯ ব্যাখ্যার মধ্যে কোন প্রকার বৈপরীত্য নেই। অর্থাৎ -এর মর্মার্থ হচ্ছে এই যে, যেসব মেয়ে প্রকৃতিগতভাবে তোমাদের মনঃপৃত এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ হয় কেবল তাদেরকেই বিয়ে করতে পার। | আলোচ্য আয়াতে একাধিক অর্থাৎ চারজন ত্র গ্রহণ করার সুযোগ অবশ্য দেওয়া হয়েছে, অন্যদিকে এই চার পর্যন্ত কথাটি আরোপ করে তার উরধ্সংখ্যক কোন তরী থহণ করতে পারবে না বরং তা হবে সম্পূর্ণ নিষিদ্ধ__তাও ব্যক্ত করে দেওয়া হয়েছে। ৃ মহানবী (সা)-এর বর্ণনা দ্বারাও এ বিষয়টি অর্থাৎ চার পর্যন্ত সীমাবদ্ধকরণের কথাটি স্প্ট হয়ে ওঠে। এ আয়াত অবতীর্ণ হওয়ার পর গায়লান বিন আসলামা সাকাফী নামে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন ; তখন তর দশজন স্ত্রী ছিল তীর স্ত্রীরাও তীর সাথে মুসলমান হয়ে গেলেন। মহানবী (সা) নির্দেশ দিলেন, এ দৃশজন স্ত্রীর মধ্য থেকে যে কোন চারজনকে. রেখে বাকি সবাইকে যেন তালাক দিয়ে দেওয়া হয়'। গায়লান বিন আসলামা সাকাফী রসূল (সা)-এর নির্দেশ মোতাবেক তাই করলেন। অর্থাৎ চারজন রেখে আর সবাইকে তালাক দিয়ে বিদায় করে দিলেন।__(মিশকাত, পৃ. ২৭৪, তিরমিযী ও ইবনে মাযাহ) মসনাদে-আহমদে এই ঘটনার বর্ণনা প্রসঙ্গে আরো বলা হয়েছে £ গায়লান বিন আসলামা শরীয়তের হুকুম মোতাবেক চারজন স্ত্রী রেখেছিলেন। কিন্তু হযরত উমর ফারূক (রা)-এর যুগে তিনি সে চারজন স্ত্রীকেও তালাক দিয়ে দেন এবং তীর সমস্ত ধন-সম্পদ তাঁর ছেলেদের মধ্যে ভাগ-বন্টন করে দেন। এ ব্যাপারটি হযরত উমর ফারূক (রা)-এর গোচরে এলে তিনি তকে ডাকালেন এবং বললেন, “তুমি স্ত্রীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্যই এ ব্যবস্থা অবলম্বন করেছ যা একান্তই জুলুম । অতএব, তুমি শীঘ্ব তাদেরকে পুনরায় গ্রহণ কর এবং তোমার সে ধন-সম্পদ তোমার ছেলেদের কাছ থেকে ফেরত নিয়ে তাদেরকে দিয়ে দাও। আর যদি এ ব্যবস্থা না কর তাহলে মনে রাখবে যে, এ জন্য তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে ।” কায়েস ইবনুল হারিস আসাদী (রা) বলেন £ আমি যখন মুসলমান হলাম, তখন আমার আট স্ত্রী ছিল। আমি ব্যাপারটি মহানবী (সা)-এর গোচরীভূত রুরলাম । তিনি আমাকে চারজন স্ত্রী রেখে বাকি সরাইকে বিদায় করে দিতে বললেন । __(আবু দাউদ, পৃ. ৩০৪) ্ ইমাম শাফিয়ী (র) তার মসনাদে নওফেল বিন মুয়াবিয়া দায়লামীর একটি "ঘটনা নকল করেছেন। ঘটনাটি এরূপ যে, তিনি (দোয়লামী) যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার পাচজন স্ত্রী ছিল। মহানবী (সা) তাকে একজন স্ত্রী তালাক দেওয়ার নির্দেশ দিলেন ৷ এ ঘটনা মিশকাত শরীফের ২৭৪ পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে। হুযুর (সা)-এর এবং সাহাবীদের এরূপ আচরণ. থেকে কোরআনের উপরোক্ত আয়াতের মর্মার্থ সবার কাছেই প্রতিভাত হয়ে ওঠে । আর তা হচ্ছে এই যে, চারজন স্ত্রীর অধিক সংখ্যক স্ত্রী একসঙ্গে রাখা কোনক্রমেই বৈধ নয়। বহু-বিবাহ ও মহানবী (সা) £ আমরা জানি মহানবী (সা)-এর আগমন ছিল পৃথিবী ও পৃথিবীর মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। তার আগমনের: মূল লক্ষ্যই ছিল আল্লাহ্র দীনের //4.1091019021-0017
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।