সূরা আলে-ইমরান ২৫ ০০৯১১০১৯০2০ ০১০৪ ১৮0 440১ ৮০০১৯৮৪5৪2৪ 010 5 ৭112519০552 02501425১১৬ 80225 44১০10 ১:৮৯ এতে হুযূর (সা)-কে সম্বোধন করে বলা হয়েছে £ যারা দুনিয়ার অসম্পূর্ণ ও ধ্বংসশীল নিয়ামতে মত্ত হয়ে পড়েছে, আপনি তাদের বলে দিন যে, আমি তোমাদের আরও উৎকৃষ্টতর নিয়ামতের সন্ধান বলে দিচ্ছি। যারা আল্লাহ্কে ভয় করে এবং যারা আল্লাহ্র অনুগত, তারাই এ নিয়ামত পাবে । সে নিয়ামত হচ্ছে সবুজ বৃক্ষলতাপূর্ণ বেহেশত, যার তলদেশ দিয়ে নির্বারিণী প্রবাহিত হবে । তাতে থাকবে সকল প্রকার আবিলতামুক্ত পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহ্ তাআলার সন্তুষ্টি ॥ পূর্ববর্তী আয়াতে দুনিয়ার ছয়টি প্রধান নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছিল৷ অর্থাৎ রমণীকুল, সন্তান-সন্ততি, সোনা ও রূপার ভাণ্ডার, উৎকৃষ্ট অশ্ব, পালিত জন্তু ও শস্যক্ষেত। এদের বিপরীতে পরকালের নিয়ামতরাজির মধ্যে বাহাত তিনটি বর্ণিত হয়েছে। প্রথম- জান্নাতের সবুজ বাগ-বাগিচা ; দ্বিতীয়__পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং তৃতীয়_ আল্লাহ্র স্তুষ্টি। অবশিষ্টগুলির মধ্যে সন্তান-অন্ততি উল্লেখ না করার কারণ এই যে, দুনিয়াতে দুই কারণে মানুষ সন্তান-সম্ভতিকে ভালবাসে। প্রথমত, সন্তান-সন্ততি পিতার কাজকর্মে সাহায্য করে। দ্বিতীয়ত, মৃত্যুর পর সন্তান-সন্ততি দ্বারা পিতার নামটুকু থেকে যায়। কিন্তু পরকালে কারও সাহায্যের প্রয়োজন নেই এবং মৃত্যুও নেই যে, কোন অভিভাবক অথবা উত্তরাধিকারীর প্রয়োজন হবে। এছাড়া দুনিয়াতে যার সন্তান-সন্ততি আছে, সে জান্নাতে তাদেরকে পাবে। পক্ষান্তরে দুনিয়ায় যার সন্তান নেই, প্রথমত জান্নাতে তার মনে সন্তানের বাসনাই হবে না। আর কারও মনে বাসনা জাগ্রত হলে আল্লাহ্ তাকে তাও দান করবেন। তিরমিষীর এক হাদীসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) বলেন £ কোন জান্নাতীর মনে সন্তানের বাসনা জাগ্তত হলে সন্তানের গর্ভাবস্থা, জন্মগ্রহণ ও বয়োপ্রাপ্তি মুহূর্তের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এবং তার মনের বাসনা পূর্ণ করা যাবে! এমনিভাবে জান্নাতে সোনা-রূপার উল্লেখ করা হয়নি । কারণ এই যে, দুনিয়াতে সোনা-রূপার বিনিময়ে দুনিয়ার আসবাবপত্র ক্রয় করা হয় এবং প্রয়োজনীয় সব কিছু এর মাধ্যমেই যোগাড় করা যায়। কিন্তু পরকালে ক্রয়-বিক্রয়েরও প্রয়োজন হবে না এবং কোন কিছুর বিনিময়ও দিতে হবে না। বরং জান্নাতীর মন যখন যা চাইবে, তৎক্ষণাৎ তা সরবরাহ করা হবে। এছাড়া জান্নাতে সোনা-রূপার কোন অভাব নেই । হাদীসে বর্ণিত আছে যে, জান্নাতে কোন কোন প্রাসাদের এক ইট সোনার ও এক ইট রূপার হবে । মোটকথা, পরকালের হিসাবে সোনা-রূপাকে কোন উল্লেখযোগ্য বন্তুই মনে করা হয়নি। এমনিভাবে দুনিয়াতে ঘোড়ার কাজ হলো বাহন হয়ে পথের দূরত্ব অতিক্রম করা । জান্নাতে সফর ও যানবাহন প্রভৃতি কোন কিছুরই প্রয়োজন হবে না। সহীহ হাদীস ছারা প্রমাণিত আছে যে, শুক্রবার দিন জান্নাতীদের আরোহণের জন্য উৎকৃষ্ট ঘোড়া সরবরাহ করা হবে। এগুলোতে সওয়ার হয়ে জান্নাতীরা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে দেখা করতে যাবে। মা“আরেফুল-কোরআন (২য় খণ্ড)-_৪ //4.091019021-0017
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।