২৫৮ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড এ. মোট কথা, ধর্মীয় পবিত্রতা ও সামাজিক কাঠামো-সুবিন্যস্ত রাখার তাকীদে এবং সমাজ থেকে জেনা ও ব্যভিচার -প্রভৃতি অসামাজিক কার্যকলাপ নির্মূল করার স্বার্থে বহুবিবাহ প্রথা একান্তই প্রয়োজন । এছাড়া অনেক সমাজে দেখা যায় যে, পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যাই অধিক। বহু-বিবাহের মাধ্যমে এ সমস্যারও প্রতিকার হতে পারে। ৮ -বহু-বিবাহের সুযোগ না থাকলে সমাজে গণিকাবৃত্তি ও প্রমোদ-বালাদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়াটা খুবই স্বাভাবিক । আর সত্য কথা এইযে, ঘেসব সমাজে বহু-বিবাহের অনুমতি নেই সেখানে ব্যভিচার মাথাচাড়া দিয়ে উঠবৈই । আজকের ইউরোপীয় সমাজের দিকে লক্ষ্য করলেই আমরা এ অবস্থা প্রত্যক্ষ করতে পারি। সেখানে বহু-বিবাহের উপর তো বিধি-নিষেধ রয়েছে ঠিকই, কিন্তু পারস্পরিক বন্ধুতু এবং মেয়ে-পুরুষের অবাধ মেলামেশার আবরণে জেনা ও এ জাতীয় অসামাজিক কার্যকলাপ চরমতাবে বৃদ্ধি পেয়েছে। আর এ জন্য তাদের কোন বাধেও না, বরং এর প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। মোটকথা, ইসলাম-পূর্ব যুগে কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই বহু-বিবাহ প্রথা প্রচলিত ছিল। বিভিন্ন ধর্ম এবং দেশের ইতিহাস থেকে এটা জানা যায় যে, এর, প্রতি কোন প্রকার বাধা-নিষেধও ছিল না। ইহুদী, খৃষ্টান, আর, হিন্দু এবং পারসিকদের মধ্যে বহু বিবাহ প্রচলিত ছিল। ইসলামের প্রাথমিক যুগেও কোন সংখ্যা নির্ধারণ ছাড়াই এই ব্যবস্থা চালু ছিল। তবে সে সময় অগণিত বহু-বিবাহের জন্য অনেকের লোভ-লালসার অন্ত ছিল না। অন্যদিকে এ থেকে উদ্ভূত দায়িত্রে- ব্যাপারেও তারা সঠিক ভূমিকা পালন করতে পারত না, বরং এসব স্ত্রীকে তারা রাখত দাসী-বাদীর মত এবং তাদের সাথে যাচ্ছে-তা ব্যবহার করত । তাদের প্রতি কোন প্রকার ইনসাফ করা হতো না। চরম বৈষম্য বিরাজ করত পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে । প্রদর্শন করা হতো । ইসলামের বিধান £ কোরআন এই সামাজিক অনাচার এবং জুলুমের প্রতিরোধ করেছে। বহু-বিবাহের ব্যাপারে প্রয়োজনীয় বিধি-নিষেধও জারি করেছে। ইসলাম একই সময় চার-এর অধিক স্ত্রী রাখাকে হারাম ঘোষণা করেছে । ইসলাম এ ক্ষেত্রে ইনসাফ কায়েমের জন্য বিশেষ তাকীদ দিয়েছে এবং ইনসাফের পরিবর্তে জুলুম করা হলে তার জন্য শাস্তির কথা ঘোষণা করেছে। উল্লেখ্য যে, আলোচ্য আয়াতে বলা হয়েছে_ তোমাদের পছন্দমত দুই, তিন অথবা চারজন স্ত্রীও গ্রহণ করতে পার। আলোচ্য আয়াতে ৮ যো তোমাদের ভাল লাগে) শব্দটি ব্যবহার করা হয়েছে। হযরত হাসান ৰসরী, ইবনে জুবায়ের এবং ইবনে মালেক (র) শব্দটির ব্যাখ্যা করেছেন 4৮, শব্দ দ্বারা; যার অর্থ হচ্ছে, যেসব মেয়ে তোমাদের জন্য বৈধ। আর অনেক তফসীরকার উপরোক্ত শব্দটির শাব্দিক অর্থ “পছন্দ' দ্বারাই এ আয়াতের ব্যাখ্যা করেছেন। তবে উভয় //4.1091019021-0017
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।