সূরা আন্-নিসা ২৫৭ অনেক ক্ষেত্রে দেখা যায়, বয়সের সমতার প্রতি লক্ষ্য রাখা হয় না। এমনি অনেক বড় বড় মেয়েকেও ছোট ছোট ছেলেদের সাথে বিয়ে দেওয়া হয়। ছেলের স্বতাব-চরিত্র যাচাই-বাছাই-না করেই কোন একটি মেয়েকে তার নিকট সোপর্দ করা হয়__এটা কোনক্রমেই ঠিক নয়। এ ছাড়া এমন অনেক বালেগ অবিবাহিতা মেয়েও পাওয়া যায়, বিয়ের পূর্বেই যাদের বাপ মারা গেছে। এসব মেয়ে বালেগ হলেও মেয়ে-সুলভ লজ্জা-শরমের কীরণে তাদের বিয়ের ব্যাপারে অভিভাবকের সামনে কোন প্রকার উচ্চ-বাচ্য করতে পারে না এবং অভিভাবক যা কিছু করে সেটাই তারা নতশিরে গ্রহণ করে নেয় ৷ এমতাবস্থায় অভিভাবকদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে তাদের অধিকার কোনক্রমেই ক্ষুণ্ন না হয়। এ আয়াতে ইয়াতীম মেয়েদের বৈবাহিক জীবনের যাবতীয় অধিকার সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সাধারণ আইন-কানুনের মতো তা শুধু প্রশাসনের উপর ন্যস্ত করার পরিবর্তে জনসাধারণের মধ্যে আল্লাহ্-ভীতির অনুভূতি জাগ্রত করা হয়েছে। তাই বলা হয়েছে যে, যদি ইনসাফ করতে পারবে না বলে মনে কর, তাহলে ইয়াতীম মেয়েদেরকে বিয়ে করবে না; বরং সে ক্ষেত্রে অন্য মেয়েকেই বিয়ে করে নেবে । এ কথা বলার সাথে সাথে সরকারের দায়িতৃশীল ব্যক্তিদের দায়িত্রে কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যাতে ইয়াতীম ছেলে-মেয়েদের কোন প্রকার অধিকার ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে পুরোপুরি সচেতন থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বহ্-বিবাহ £ বহু-বিবাহের প্রথাটি ইসলাম-পূর্ব যুগেও দুনিয়ার প্রায় সকল ধর্মমতেই বৈধ বলে বিবেচিত হতো । আরব, ভারতীয় উপমহাদেশ, ইরান, মিসর, ব্যাবিলন প্রভৃতি সব দেশেই এই প্রথার প্রচলন ছিল। বহু-বিবাহের প্রয়োজনীয়তার কথা বর্তমান যুগেও স্বীকৃত । বর্তমানকালে ইউরোপের এক শ্রেণীর চিন্তাবিদ বহু-বিবাহ রহিত করার জন্য তাদের অনুসারীদেরকে উদ্বুদ্ধ করে আসছেন বটে, কিন্তু তাতে কোন সুফল: হয়নি । বরং তাতে সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে এবং এর ফল রক্ষিতার রূপে প্রকাশ পেয়েছে। অবশেষে প্রাকৃতিক ও স্বাভাবিক ব্যবস্থারই বিজয় হয়েছে । তাই আজকে ইউরোপের দূরদর্শী চিন্তাশীল ব্যক্তিরা তার পুনঃগ্রচলন করার জন্য উঠেপড়ে লেগেছেন। ইউরোপের বিশিষ্ট চিন্তাবিদ মিঃ ডিউন পোর্ট বহু-বিবাহের একজন বড় প্রবক্তা । বহু বিবাহের সমর্থনে তিনি পবিত্র ইনজীল কিতাবের অনেক শ্লোক উদ্ধৃত করে বলেছেন যে, এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, বহু-বিবাহ শুধু পছন্দনীয় নয়, বরং তার মধ্যে আল্লাহ্ তাআলা একটি বিশেষ উপকারিতাও রেখেছেন। এভাবে ইউরোপের পাদরী নিকসন, জন মিল্টন এবং আইজাক টেইলর প্রমুখ চিন্তাশীল ব্যক্তি বহু-বিবাহ প্রথা চালু করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন; এমনকি পপ্িত ডিরাক অসংখ্য স্ত্রী রাখার পক্ষপাতী তীর বক্তব্য অনুযায়ী এক ব্যক্তি দশ থেকে সাতাশটি বিয়েও করতে পারবেন একই সময়ে | কৃষ্ণকে হিন্দুরা তাদের পরম দেবতা বলে স্বীকার করে। সেই কৃষ্ণেরও দশ সহ স্ত্রী ছিল বলে বর্ণনা করা হয়। মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)_-৩৩ //4.1091019021-0017
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।