তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খও তোমাদের নিকট (যে কোন দিক দিয়ে) পছন্দ হয়, তাদের বিয়ে কর (কেননা, অন্যান্য স্ত্রীলোক যেহেতু স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবে; তাও যারা একাধিক বিয়ে করতে চায়, তারা একজনে) দুজন পর্যন্ত স্ত্রীলোককে (অথবা একজনে) তিনজন স্ত্রীলোককে (অথবা একজনে) চারজন পর্যন্ত স্ত্রীলোককে (বিয়ে করতে পারে)। তবে যদি এরূপ সন্দেহ থাকে যে, (একাধিক বিয়ে করে স্ত্রীদের মধ্যে) ইনসাফ বজায় রাখতে পারবে না, (বরং কোন স্ত্রীর অধিকার বিনষ্ট হওয়ার আশংকা দেখা দিতে পারে,) তবে এমতাবস্থায় এক স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাক ৷ (আর যদি মনে কর যে, এক স্ত্রীর অধিকারও পূরণ করা সম্ভব হবে না, তবে) যেসব ক্রীতদাসী (শরীয়তের নিয়ম অনুযায়ী) তোমাদের অধিকারে রয়েছে, তাতেই তৃপ্ত থাক। এমতাবস্থায় (এক স্ত্রী কিংবা শুধু ত্রীতদাসীতে তৃপ্ত থাকার বেলায়) সীমালংঘন বা অবিচার না হওয়ারই সন্তাবনা বেশি । (কেননা, এ অবস্থায় যেহেতু একই স্ত্রীর “ব্যাপার, তাই অবিচার হওয়ার তেমন অবকাশ থাকে না। দাসীদের ব্যাপারে অবিচার হওয়ার আশংকা আরো কম । কেননা, এক্ষেত্রে মোহর দিতে হয় না। অন্যান্য অধিকারের ক্ষেত্রেও তাদের স্ত্রীর সমান অধিকার থাকে না)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় মেয়েদের অধিকার সংরক্ষণ ঃ জাহিলিয়াত যুগে ইয়াতীম মেয়েদের অধিকার চরমভাবে ক্ষুণ্ন করা হতো। যদি কোন অভিভাবকের অধীনে কোন ইয়াতীম মেয়ে থাকতো আর তারা যদি সুন্দরী হতো এবং তাদের কিছু ধন-সম্পত্তি থাকতো, তাহলে তাদের অভিভাবকরা নামমাত্র মোহর দিয়ে তাদেরকে বিয়ে করে নিতো অথবা তাদের সন্তানদের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি আত্মসাৎ করার ফিকির করতো । এসব অসহায় মেয়ের পূর্ণ অধিকার সংরক্ষণের ব্যবস্থার কথা তারা চিন্তাও করতো না। বুখারী শরীফে হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত আছে যে, মহানবী (সা)-এর যুগে ঠিক এ ধরনের একটি ঘটনা সংঘটিত হয়েছিল। জনৈক ব্যক্তির তত্বাবধানে একটি ইয়াতীম মেয়ে ছিল। সেই ব্যক্তির একটি বাগান ছিল, যার মধ্যে উক্ত ইয়াতীম বালিকাটিরও অংশ ছিল। সেই ব্যক্তি উক্ত মেয়েটিকে বিয়ে করে নিলো এবং নিজের পক্ষ থেকে 'দেন-মোহর' আদায় তো করলোই না, বরং বাগানে মেয়েটির যে অংশ ছিল তাও সে আত্মসাৎ করে নিলো । এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপরোক্ত আয়াত নাযিল হয়। 20) 2০ . ৮১৯ 0$-_অর্থাৎ মেয়ের তো অভাব নেই; বিয়ে যদি করতেই হয় তবে অন্য স্ত্রীলোকদের মধ্য থেকে একাধিক বিয়ে করতে পার। নাবালেগের বিয়ে প্রসঙ্গে ঃ আলোচ্য আয়াতে যে “ইয়াতামা' শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে ইয়াতীম মেয়ে । আর শরীয়তের পরিভাষায় সে বালক অথবা বালিকাকেই ইয়াতীম বলা হয়ে থাকে, যে এখনো বালেগ হয়নি । সুতরাং এ আয়াত দ্বারা এ বিষয়টিও প্রমাণিত হয়ে গেছে যে, ইয়াতীমের অভিভাবকের ইখতিয়ার রয়েছে যে, সে ইচ্ছা করলে বালেগ হওয়ার আগেই তাদের বিয়ে-শাদী দিতে পারে । তবে তাদের ভবিষ্যৎ মঙ্গল ও কল্যাণকে সামনে রেখেই এ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ///.1091019021-0017

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।