২৫৪ তফসীরে মা'আরেফুল কোরআন | দ্বিতীয় খণ্ড ' কোরআনের এ আয়াতে এদিকেও ইঙ্গিত করা হয়েছে যে, কোন অভিভাবক ব্যক্তিগতভাবে ইয়াতীমের মাল অপচয় ও আত্মসাৎ করবে না, এটাই যথেষ্ট নয় ; বরং তার নৈতিক দায়িত্ হচ্ছে তার ধন-সম্পদের সার্বিক তত্বাবধান করা এবং ইয়াতীম বালেগ না হওয়া পর্যন্ত তার নিজ দায়িতে তা সংরক্ষণ করা। আলোচ্য সূরার দ্বিতীয় বাক্যে বলা হয়েছে যে, ইয়াতীমের উত্তম সম্পদণ্ডলো তোমাদের মন্দ সম্পদের সাথে অদলবদল করো না। অনেক লোক এমনও রয়েছে যে, সংখ্যার দিক দিয়ে কোন প্রকার পরিবর্তন না ঘটালেও ভালো ভালো জিনিস নিজেদের জন্য এবং মন্দগুলো ইয়াতীমের জন্য নির্ধারণ করে থাকে । যেমন, একপাল ছাগলের মধ্য থেকে মোটাতাজা এবং সবল ছাগলগুলো নিজেদের ভাগে এবং অত্যন্ত কৃশ ও দুর্বল ছাগলগুলো ইয়াতীমের জন্য বরাদ্দ করে থাকে। এমনিভাবে একটি অচল মুদ্রা ইয়াতীমের জন্য এবং ভালো মুদ্রাটি নিজের জন্য বন্টন করে। এটাও আত্মসাৎ এবং খেয়ানত বৈ আর কিছুই নয়। আর এ জন্যই কোরআন একান্ত স্পষ্ট করে ইয়াতীমের অধিকারগুলো সংরক্ষণের কঠোর নির্দেশ প্রদান করেছে । এই ধরনের অদলবদল অথবা পরিবর্তন যেমন অভিভাবকের নিজের বেলায় চলে না, তেমনি অন্যের বেলায়ও অভিভাবককে এ বিষয়টির প্রতি বিশেষ য্রবান থাকতে হবে, যাতে ইয়াতীম ক্ষতিগ্রস্ত না হয়। সূরার তৃতীয় বাক্যে বলা হয়েছে £ ইয়াতীমের ধন-সম্পদ নিজের ধন-সম্পদের সাথে সংমিশ্রিত করে খেয়ো না অর্থাৎ ইয়াতীমের মাল যাতে কেউ অবৈধ পন্থায় ভোগ করতে না পারে, সে জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিজের সম্পদের সাথে তোমরা ইয়াতীমের সম্পত্তি ভিন্নভাবে সংরক্ষণ করো এবং ভিন্নভাবে ব্যয় করো । আর যদি একত্রেও রাখ, তাহলে এমনিভাবে হিসাব-নিকাশ করে রাখবে, যাতে বুঝতে পার যে,তাদের মালামাল তোমাদের ব্যক্তিগত ভোগ-ব্যবহারে ব্যয় হয়নি। এর পূর্ণ ব্যাখ্যা সূরা বাকারার ২৭তম রুকুতে বর্ণনা করা হয়েছে। আলোচ্য আয়াতে প্রসঙ্গক্রমে এই কথার প্রতিও ইঙ্গিত করা হয়েছে যে, ইয়াতীমের মাল আত্মসাৎ ও ভোগ করার ক্ষেত্রে সাধারণত এ সব লোকই বেশি পাওয়া যায়, যাদের নিজস্ব ধন-সম্পদ রয়েছে। আর তাদের কথা এখানে উল্লেখ করে বস্তুত তাদের লজ্জা দেওয়া হয়েছে যে, কি করে এই ধরনের লোকেরা ইয়াতীমের মাল আত্মসাৎ করতে পারে, যাদের আল্লাহ্ ধন-দৌলতের অধিকারী করেছেন । আলোচ্য আয়াতে ইয়াতীমের মালামাল ভক্ষণ, করাকে হারাম ঘোষণা করা হয়েছে। ধন-সম্পদের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভোগ ও ব্যবহার। কিন্তু পরিভাষা হিসাবে ধন-সম্পদের ক্ষয় সাধন করাকেই ভক্ষণ বলা হয়ে থাকে । তা ব্যবহারের মাধ্যমেই হোক অথবা ভোগের মাধ্যমেই হোক । কোরআন এই পরিভাষাটিকে সামনে রেখেই “ভক্ষণ করো না” বলে ইয়াতীমের সম্পদে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে । সুতরাং ইয়াতীমের সম্পদ যে কোন অবৈধ পন্থায় ব্যয় করা নিষিদ্ধ। //4.1091019021-0017
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।