সূরা আন্-নিসা ২৫৩ পরিবেশের চাপে পড়ে আত্মীয়-স্বজনের প্রতি সদ্যবহার করা হয়ে থাকে, তাহলে আল্লাহ্র কাছে এর কোন মূল্য নেই। এ প্রসঙ্গে আল্লাহ্কে ভয় করার কি তাৎপর্য রয়েছে, তাও অনুধাবন করতে কোন বেগ পেতে হয় না। কারণ, তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা বাতুলতা মাত্র। তিনি সর্বক্ষণই মানুষের আচার-আচরণ ও গতিবিধি পর্যবেক্ষণ করে থাকেন। কোরআনে-করীমের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে, এতে যে সব বিধি-নিষেধ বর্ণনা করা হয়েছে, সেগুলোকে দুনিয়ার সাধারণ আইন-কানুনের মতো বর্ণনা করা হয়নি। কোরআনে বর্ণিত আইন-কানুনগুলোকে জনগণের হৃদয়গ্রাহী করার জন্য বিশেষ আন্তরিকতার সাথে এবং প্রশিক্ষণমূলক পন্থায় বর্ণনা করা হয়েছে। আইনগুলো বর্ণনা করার সাথে সাথে মানুষের মন-মানসিকতারও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যাতে তাদের মধ্যে সেগুলোর গ্রহণ-ক্ষমতা বৃদ্ধি পায়। ইয়াতীমের অধিকার £ আলোচ্য আয়াতের প্রথম বাক্যে বলা হয়েছে 8৮1 ॥ 3115 ₹41১» ইয়াতীমের সম্পদ তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দাও। আরবী “ইয়াতীম' শব্দটির অর্থ হচ্ছে নিঃসঙ্গ । একটি ঝিনুকের মধ্যে যদি একটিমাত্র মুক্তা জন্ম নেয়, তখন একে “দুররে-ইয়াতীম' বা “নিঃসঙ্গ মুক্তা” বলা হয়ে থাকে । ইসলামী পরিভাষায় যে শিশু-সন্তানের পিতা ইন্তিকাল করে, তাকে ইয়াতীম বলা হয়ে থাকে! অবশ্য জীব-জন্তুর ব্যাপারে এর বিপরীতভাবে শব্দটি ব্যবহৃত হয়। যেমন, যে সব জীব-জন্তুর মা মরে যায়, তাদেরকে ইয়াতীম বলা হয়। ছেলেমেয়ে বালেগ হয়ে গেলে তাদেরকে ইসলামী পরিভাষায় ইয়াতীম বলা হয় না। হাদীসে বর্ণিত হয়েছে, মহানবী (সা) বলেছেন, 'বালেগ হবার পর আর কেউ ইয়াতীম থাকে না।'__ (মিশকাত, পৃ. ২৮৪) ইয়াতীম যদি পারিতোষিক অথবা উপটৌকন হিসাবে কিছু সম্পদ প্রাপ্ত হয়, তাহলে ইয়াতীমের অভিভাবকের দায়িত্ হচ্ছে সেসব মালেরও হিফাযত করা । ইয়াতীমের মৃত পিতা অথবা দেশের সরকার যে-ই উক্ত অভিভাবককে মনোনীত করুক, তার উপরই ইয়াতীমের সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িতৃ বর্তায় । উক্ত অভিভাবকের উচিত, ইয়াতীমের যাবতীয় প্রয়োজন তার গচ্ছিত ধনসম্পদ থেকে নির্বাহ করা এবং যতক্ষণ পর্যন্ত ইয়াতীম বালেগ না হবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে তার সম্পত্তি অর্পণ না করা। কারণ, বালেগ হওয়ার পূর্বে তার জ্ঞান ও বুদ্ধি-বিবেচনা সম্পত্তি সংরক্ষণের মতো না হওয়াই স্বাভাবিক। পবিত্র কোরআনে বলা হয়েছে যে, ইয়াতীমের ধন-সম্পদ তার নিকট পৌছিয়ে দাও । আর এর অর্থ হচ্ছে এই যে, সে বালেগ হলেই কেবল তার নিকট তার গচ্ছিত মালামাল পৌছিয়ে দেওয়া যেতে পারে। অতএব ইয়াতীমের মালামাল তার নিকট পৌছিয়ে দেওয়ার পন্থা হলো ইয়াতীমের মালামাল পুরোপুরিভাবে সংরক্ষণ করা এবং সে বালেগ হলে যথাসময় তার নিকট তার সম্পত্তি হস্তাত্তর করা । //4.091019021-0017
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।